ছবিতে আজ (০১ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ফুল দিয়ে বানানো হয়েছে বিশাল এক পাখি। ছবিটি বৃহস্পতিবার কলম্বিয়ার মেডেলিনের অনুষ্ঠিত ফল উত্সব থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২২
ফুল দিয়ে বিশাল এক আর্মাডিলো তৈরি করা হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার কলম্বিয়ার মেডেলিনের ফুল উত্সব থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২২
কমনওয়েলথ গেমসে হুইল চেয়ারে ১৫০০ মিটার অতিক্রমের প্রতিযোগিতায় জয়ী হয়ে হাসছেন অস্ট্রেলিয়ার অ্যাঞ্জেলা ব্যালার্ড। ছবিটি বৃহস্পতিবার স্কটল্যান্ডের গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২২
কোথায় যাব, কী করব? এমনই দিশেহারা ভাব তাঁবুর ফাঁক দিয়ে উঁকি দেওয়া ফিলিস্তিনি শিশুটির চোখেমুখে। ছবিটি বৃহস্পতিবার গাজার আল-শিফা হাসপাতালের আশ্রয় শিবির থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২২
তেহরানের একটি পার্কে ফোয়ারার পানিতে ভিজতে ভিজেতে দৌড়াচ্ছে ইরানি এক বালিকা। কয়েক দিন ধরে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে ইরানের ওই নগরে। গড় তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ছবি: আইএএনএস

৬ / ২২
লেবানন মোটরস্পোর্ট অ্যান্ড টিউনিং শোয়ে ফোর্ড মাস্টাং মডেলের এ গাড়িটি প্রদর্শনীর জন্য রাখা হয়। ছবিটি বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের জাউনিয়ে এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২২
হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের ওপর দিয়ে হামলার উদ্দেশে উড়ছে ইসরায়েলি বিমান। ছবিটি বৃহস্পতিবার ইসরায়েল ও গাজা সীমান্তবর্তী এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২২
ভারতে অনলাইনভিত্তিক জাবং ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালের র্যাম্পে মডেলরা। ছবিটি বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে তোলা। ছবি: আইএএনএস

৯ / ২২
1.	ঈদের ছুটিতে রাজধানীর অনেক মানুষ চলে গেছে বাইরে। কমেছে যাত্রীদের ভিড়। খেপ কম থাকায় আলস্যে বুঁদ হয়ে রিকশাচালকের একটুখানি ঘুম। ছবিটি আজ মতিঝিলের সেনাকল্যাণ ভবনের সামনে থেকে তোলা। ছবি: মো. ইমরান আহম্মেদ

১০ / ২২
2.	ঈদের মতো বড় উত্সব শ্রমজীবী মানুষের জন্য নিয়ে আসে একটুখানি আয়েশি ঘুম দেওয়ার সুযোগ। ছবিটি মতিঝিল বাণিজ্যিক এলাকার জনতা ব্যাংক ভবনের সামনে থেকে তোলা। ছবি: মো. ইমরান আহম্মেদ

১১ / ২২
3.	ঘুম বলে কথা। কোনোমতে গা একটু এলাতে পারলেই হলো।  ছবিটি আজ রাজধানীর দৈনিক বাংলা মোড় এলাকার  থেকে তোলা। ছবি: মো. ইমরান আহম্মেদ

১২ / ২২
খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন বরযাত্রীবাহী বাসটিকে আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। আজ ভোররাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এ দুর্ঘটনা ঘটে। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৩ / ২২
বরযাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় স্বজন হারানোর বেদনায় ঘটনাস্থলে এক নারীর বুকফাটা আহাজারি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এ দুর্ঘটনা ঘটে। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৪ / ২২
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে আজ শুক্রবার বরযাত্রীবাহী বাসের সঙ্গে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে আহত কয়েকজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৫ / ২২
ঈদের ছুটিতে ছোট্ট সোনামণিরা আজ শুক্রবার সকালে ভিড় করেছে রাজধানীর শাহবাগের শিশুপার্কে। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২২
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাহাঙ্গীর কমপ্লেক্সের ওমি ফুড পার্ক নামের একটি কনফেকশনারির দোকানে আজ দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। ছবি: ফোকাস বাংলা

১৭ / ২২
ঈদ মানেই আনন্দ। আর নতুন জামা পেলে সেই আনন্দ যেন ঈদ পেরিয়ে আরও কয়েক দিন থেকে যায় শিশুদের মনে। ছবিটি আজ চট্টগ্রাম নগরের রৌফবাদ এলাকার ছোটমণি নিবাস থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৮ / ২২
ঈদের সময় রাস্তায় যানবাহন থামিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদা তোলার হার বেড়ে যায়। আজ সকালে বগুড়ার বাইপাস সড়কের চারমাথা এলাকায় দূরপাল্লার গাড়ি থামিয়ে চাঁদা তুলতে দেখা যায়। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ২২
পেশায় দুজনই রিকশাচালক। ঈদের পর শহরে এসেই প্রথম দেখায় কোলাকুলি করে একে অপরকে ‘ঈদ মোবারক’ জানাচ্ছেন তাঁরা। ছবিটি আজ বগুড়ার স্টেশন সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২২
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ছবিটি আজ শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২১ / ২২
স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ছবিটি আজ শুক্রবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২২ / ২২
কানাডায় ৪৭তম টরন্টো ক্যারিবিয়ান কার্নিভালে পোশাক প্রদর্শনীতে এই বেশে এক প্রতিযোগী। ছবিটি আজকের তোলা। ছবি: আইএএনএস