ছবিতে আজ (০১ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
ছুটির দিনে ঝোপঝাড়ে গিয়ে বুনোফুল আর লতা তুলছে দুই শিশু। ছবিটি শুক্রবার ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীর সংলগ্ন চর কালিবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২৫
কিউবার রাজধানী হাভানায় খালের পাড়ে বসে মাছ ধরছেন মা। পেছনে স্ট্রলারে ঘুমিয়ে আছে শিশু। ছবিটি শুক্রবারের। ছবি রয়টার্স

৩ / ২৫
দেখে মনে হয় যেন জলে ফোটা ফুল। রাশিয়ায় অ্যাকুয়াটিকস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্রাজিলের সাঁতারুরা এভাবেই নিজেদের নৈপুণ্য দেখান। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৪ / ২৫
মিয়ানমারের ইয়াঙ্গুনে ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির (ছবিতে অনুপস্থিত) সঙ্গে নারীদের একটি কারখানা পরিদর্শন শেষে বের হয়ে যাচ্ছেন দেশটির গণতন্ত্রকামী নেতা অং সান সু চি। ছবিটি আজ সকালে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৫
মিয়ানমারে নারীদের একটি কারখানায় বৈঠক শেষে বেড়িয়ে যাচ্ছেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের বিশেষ শুভেচ্ছা দূত অ্যাঞ্জেলিনা জোলি। ছবিটি আজ সকালে ইয়াঙ্গুন থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৫
এই বৃষ্টিমুখর পরিবেশে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় জাল দিয়ে মাছ ধরছেন একজন জেলে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৫
ফিলিপাইনে জাতীয় মাতৃদুগ্ধ সচেতনতা মাস উপলক্ষে আজ সকালে ম্যানিলায় সন্তানদের বুকের দুধ খাওয়ান মায়েরা। দেশটিতে প্রতিবছর আগস্টে জাতীয় মাতৃদুগ্ধ সচেতনতা মাস পালন করা হয়। ছবি: এএফপি

৮ / ২৫
নিউইয়র্কের আকাশে দেখা দিয়েছে ‘ব্লু মুন’। শুক্রবার ভোরে এই ‘ব্লু মুন’ দেখতে নিউইয়র্ক শহরে ভিড় জমিয়েছেন অনেকে। ছবি: এএফপি

৯ / ২৫
ক্যালিফোর্নিয়ায় লোয়ার লেক এলাকার দাবানল ধেয়ে চলেছে একটি বাড়ির দিকে। ছবিটি শুক্রবারের। বুধবার বিকেলে লাগা এই ‘রকি ফায়ার’ ১৫ হাজার একরজুড়ে ছড়িয়ে পড়ে। ছবি: এএফপি

১০ / ২৫
রাশিয়ার কাজানে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সিনক্রোনাইজড সাঁতার পর্বে মেক্সিকোর সাঁতারুরা জলের নিচে এভাবেই নিজেদের নৈপুণ্য দেখান। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

১১ / ২৫
বাংলাদেশ-ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের পর আজ সকালে ঘোড়ায় চড়ে বিজয় মিছিলে অংশ নিয়েছেন ছিটমহলের এই বাসিন্দা। ছবিটি আজ লালমনিরহাট জেলার পাটগ্রাম সদরের উপজেলা মোড় এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ২৫
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় হাজারো মানুষ বাংলাদেশি হিসেবে পরিচিতি পাওয়ার তৃপ্তিতে আনন্দ মিছিল করে। ছবিটি আজ পাটগ্রামের প্রধান সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৩ / ২৫
বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় নৌদুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চে যাত্রী পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি বুঝে দুটি লঞ্চ ঘাট ছেড়েছে। এ ছাড়া বেশির ভাগ লঞ্চই ছিল ঘাটে। ছবিটি আজ বেলা ১১টার দিকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ প্রতিনিধি

১৪ / ২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হলেও এই যান চলছে। ছবিটি দাউদকান্দির পেন্নাই এলাকা থেকে তোলা। ছবি: দাউদকান্দি প্রতিনিধি

১৫ / ২৫
টোকিওর শহরতলি  চিবার একটি পার্কে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ওয়াটার রান’ উৎ​সব। গ্রীষ্মকালকে উপভোগ্য করে তুলতে আয়োজন করা হয় পানি ছোড়ার এ উৎসবের। ​সেখানে পানিভর্তি বন্দুক দিয়ে একে অপরের দিকে পানি ছোড়ে। এ উৎসবে অংশ নিয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। ছবিটি আজ ১ আগস্ট তোলা। ছবি: এএফপি

১৬ / ২৫
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে হিন্দি চলচ্চিত্র ‘গৌর হরি দাস্তান’। এই চলচ্চিত্রের গানের অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠানে ​গতকাল (৩১ জুলাই) ছেলে-মেয়েকে নিয়ে হাজির হন ভারতীয় সংগীতজ্ঞ লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম ও তাঁর স্ত্রী সংগীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। ছবি: এএফপি

১৭ / ২৫
টোকিওতে ​ফ্রান্সের বিখ্যাত শেফ নিকোলাস চার্লস নিজের ক্যাফে ​নিকোলাস হাউসে আইসক্রিম দিয়ে মিফির আকৃতি তৈরি করেছেন। নেদারল্যান্ডসের শিল্পী ডিক ব্রুনার সৃষ্ট কমিক চরিত্র ছোট্ট খ​রগোশ ‘মি​ফি’র ষাট বছর পূর্তি উপলক্ষে নিকোলাস এ খাবার তৈরি করেন। ছবি: এএফপি

১৮ / ২৫
‘ক্যারি অন’ প্রথা পুনরায় চালু করার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করে ‘বাংলাদেশ সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীবৃন্দ’। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব সড়কের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৯ / ২৫
সকাল থেকেই কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বগুড়ায়। এর মধ্যেও প্রয়োজনের তাগিদে বাইরে বের হতে হয়েছে অনেককে। ছবিটি আজ (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের বনানী তালতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২৫
বৃষ্টিতে খালে-বিলে পানি বাড়তে শুরু করেছে। এই সুযোগে খালের পানিতে জাল দিয়ে মাছ ধরায় নেমেছেন দুই মৎস্য শিকারি। ছবিটি আজ (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বগুড়ার শাজাহানপুর ফটকি সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২১ / ২৫
টানা বৃষ্টিতে উঠে গেছে সড়কের পলেস্তারা। সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় গর্ত। ছবিটি আজ (১ আগস্ট) রাজশাহী নগরের শহীদ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২২ / ২৫
দিনভর বৃষ্টির সঙ্গে যানজটে নাকাল নগর জীবন। ছবিটি শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৫
বর্ষাকালের বন্ধু ‘ছাতা’ বানাতে ব্যস্ত কারখানার শ্রমিকেরা। ছবিটি শনিবার বিকেলে রাজধানীর চকবাজার থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৪ / ২৫
বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সড়কে জমেছে হাঁটুপানি। ছবিটি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের এলাকা থেকে শনিবার বিকেলে তোলা।ছবি: সাইফুল ইসলাম

২৫ / ২৫
বৃষ্টি নেই, তারপরও চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ বাণিজ্যিক এলাকায় হাঁটু পানি। জোয়ারের পানিতে প্রায়ই জলাবদ্ধতার সৃষ্টি হয় এখানে। অনেক সময় ভিজে যায় পণ্য। ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। ছবিটি আজ  (১ আগস্ট) শনিবার দুপুর দুইটায় খাতুনগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম