ছবিতে আজ (০১ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
রংচঙে বন্দুক। তা আবার মুখবাঁধা! অবাক চোখে এটি তাকিয়ে দেখছে এই বালক। বন্দুকটি আসলে একটি ভাস্কর্য, মঙ্গলবার যা প্রদর্শিত হয় ‘শান্তির জন্য আগ্নেয়াস্ত্র’ শীর্ষক প্রদর্শনীতে। ছবিটি মঙ্গলবার মেক্সিকোর নুয়ে লিয়ন রাজ্যের মন্টারি থেকে তোলা। এএফপি

২ / ২০
নিবিষ্টমনে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। ছবিটি আজ সকালে রংপুর নগরের সমাজকল্যাণ বিদ্যাবিথী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৩ / ২০
কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে আজ সকালে এইচএসসি পরীক্ষা চলাকালে বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকেরা। ছবি: তৌহিদী হাসান

৪ / ২০
স্বজন পরিবেষ্টিত শতবর্ষী মিসাও ওকাওয়া। ছবি: এএফপি

৫ / ২০
রিকশাতে বসেই শেষ মুহূর্তের পাঠে চোখ বুলিয়ে নিচ্ছে এক এইচএসসি পরীক্ষার্থী। ছবিটি আজ সকালে বগুড়ার শেরপুর সড়কের সরকারী শাহ সুলতান কলেজ কেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৬ / ২০
অধীর অপেক্ষায় এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকেরা। ছবিটি আজ বুধবার বগুড়ার শেরপুর সড়কের সরকারী শাহ সুলতান কলেজ কেন্দ্রের বাইরে থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ২০
বগুড়ার সরকারী শাহ সুলতান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এইচএসসি শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ২০
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আজ এইচএসসি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। ছবি: জাহিদুল করিম

৯ / ২০
গরমে স্বস্তির বৃষ্টি আজ অফিসগামী মানুষের জন্য বিড়ম্বনাও নিয়ে আসে। ছবিটি সকাল পৌনে দশটার দিকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২০
রাজধানীতে আজ সকালে ঘণ্টাখানেকের বৃষ্টি​তে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা যায়। ছবিটি বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২০
বেশ কয়েকদিন ধরে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকার ফুটপাত ভেঙে পয়োনিষ্কাশনের পাইপ বসানোর কাজ চলছে। এতে করে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। ছবিটি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ২০
উচ্চ মাধ্যমিকের ছাত্র সুমিত দত্তের রহস্যজনক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন মা রুমা দত্ত ও স্বজনেরা। ছবিটি আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার দত্ত বাড়ি থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৩ / ২০
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আজ বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৪ / ২০
রাজশাহী বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামের এক প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। ছবিটি আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৫ / ২০
সিলেটের সদর উপজেলায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে খুশি কৃষকেরাও। প্রতিদিন এসব মিষ্টি কুমড়া সুরমা নদী দিয়ে নৌকায় নগরের কাজিরবাজার ঘাটে আনেন চাষিরা। এখান থেকে শহরের বিভিন্ন বাজারে যায়। প্রতিটি কুমড়া বিক্রি হচ্ছে ১০-২০ টাকা দরে। বিক্রির জন্য কুমড়া স্তূপ করে রাখছেন চাষি আলিম মিয়া। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২০
ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ নগরে উন্নয়নকাজ শুরু করেছে সম্প্রতি। ভারী যন্ত্র দিয়ে সড়ক খননের কাজ চলছে কোনো রকম প্রতিরোধক-ব্যবস্থা ছাড়াই। এতে যেকোনো সময় ঘটতে যেতে পারে দুর্ঘটনা। পাশাপাশি খোঁড়াখুঁড়ির ফলে যানজট এবং পথচারীরা দুর্ভোগে পড়েছে। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৭ / ২০
আজ নগরে ছিল না কোনো হরতাল কর্মসূচি। হরতাল না থাকায় নগর যেন তার পুরোনো চিত্র ফিরে পেয়েছে। সড়কগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ জট। ছবিটি নগরের বাংলামোটর এলাকা থেকে বুধবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৮ / ২০
রাজধানীতে মোটরসাইকেলে দুই আরোহী চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশ কর্মকর্তা সে আইন মানছেন না। ছবিটি রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বুধবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৯ / ২০
সড়কে যানজট থাকায় পতাকাবাহী এই গাড়িটি উল্টো পথ দিয়ে ট্রাফিক আইন না মেনে গন্তব্যের উদ্দেশে যাচ্ছে। ছবিটি নগরের বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২০ / ২০
চট্টগ্রাম নগরের মুসলিম হলে উপস্থিত মেয়র, কাউন্সিলর ও লোকজনের সামনে মনোনয়নপত্র বাছাই করছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। ছবিটি বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম