ছবিতে আজ (০১ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘থার্টি ফার্স্ট’ রাতে নববর্ষ উদযাপন করতে গেছেন তিনি। কিন্তু প্রচণ্ড হিমে জমে যাওয়ার জোগাড়। কী আর করা? ঠান্ডা বাতাস রুখতে ‘২০১৫’ আদলের চশমাটাই নাকের ওপর বসিয়ে দিলেন। ছবি: রয়টার্স

২ / ১৩
ব্রাজিলের রিও ডি জেনিরোতে নববর্ষ উদযাপনে আতশবাজির ঝিলিক। ছবি: এএফপি

৩ / ১৩
নববর্ষ উপলক্ষে বাড়ির সামনে আঁকা হয়েছে আলপনা। ছবিটি আজ ভারতের হায়দরাবাদের একটি এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৩
জার্মানির বার্লিনে নববর্ষ উপলক্ষে আতশবাজির ফোয়ারা। ছবিটি আজ ব্রাডেনবুর্গ গেট এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৩
২০১৪ সালের শেষ সূর্যাস্ত। ছবিটি বুধবার পাকিস্তানের ইসলামাবাদের একটি লেক থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৩
নতুন ক্লাসে উঠে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ওরা। তিস্তার চরাঞ্চলের স্কুলগুলোতে গতকাল বুধবার বছরের শেষ দিনে শিক্ষার্থীদের হাতে বার্ষিক ফলাফলের সঙ্গে বিনা মূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ এলাকা থেকে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম

৭ / ১৩
নতুন ক্লাস, নতুন বছর, নতুন বই। রংপুরের হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে তাই আনন্দের শেষ নেই। উৎসাহ নিয়ে একজন অভিভাবক মাকে নতুন বই দেখাচ্ছে তৃতীয় শ্রেণিতে ওঠা শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৮ / ১৩
ধান শুকিয়ে ঘরে তুলে রেখেছেন কৃষকেরা। বাড়ি বাড়ি গিয়ে কেজিপ্রতি এক টাকা দরে ধান ভাঙিয়ে চাল করে দিচ্ছেন এক চালকল ব্যবসায়ী। ছবিটি বুধবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভাঙ্গাগড়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৯ / ১৩
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘থার্টি ফার্স্ট’ রাতে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে সংগীত তারকা টেলর সুইফট। ছবি: এএফপি

১০ / ১৩
সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি: সাজিদ হোসেন

১১ / ১৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সেলিম সরকার। ছবি: সাজিদ হোসেন

১২ / ১৩
বই উৎসবের দিনে ছোট ছোট শিশুরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। ছবিটি কেরানীগঞ্জের কালুনগর প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৩ / ১৩
সুন্দরবন প্রসঙ্গে আজ প্রথম আলো কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।  ছবি: জিয়া ইসলাম