ছবিতে আজ (০১ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
খেলা দেখানোর আগে বানরকে সাজিয়ে দিচ্ছেন তার মালিক। পাকিস্তানের করাচি থেকে গতকাল রোববার ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২ / ২৫
ভারতজুড়ে চলছে তীব্র দাবদাহ। প্রশান্তির জন্য গঙ্গায় নেমেছেন এক তরুণী। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় গতকাল দুপুরে আগুন লাগে। ১৯ ঘণ্টা পর আজ সকালে আগুন নেভে। ছবি: মাসুদ রানা

৪ / ২৫
অগ্নিকাণ্ডে সাততলা ভবনের ইস্পাতের কাঠামো দুর্বল হয়ে গলে পড়ে। ছবি: মাসুদ রানা

৫ / ২৫
ভারতের দিল্লিতে রেললাইনের ওপরের সেতু দিয়ে এভাবেই পার হচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

৬ / ২৫
কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে আজ সোমবার সকালে পরীক্ষামূলকভাবে বাস ছেড়েছে। ভারতীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে বাসটি সল্টলেকের আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়ে। ছবি: ভাস্কর মুখার্জি

৭ / ২৫
রাজশাহী কলেজ ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে পোস্টার ও ব্যানারে দিয়ে প্রায় ঢেকে ফেলা হয়েছে কলেজটির প্রশাসনিক ভবন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৮ / ২৫
ম্যানিলার উত্তরে জামবেলেস প্রদেশের একটি গ্রামে এভাবেই কষ্ট করে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স

৯ / ২৫
ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে আজ রাজধানীর গুলিস্তান এলাকায় সড়কের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: সাজিদ হোসেন

১০ / ২৫

১১ / ২৫
নাগর নদীর তীরে তালগাছ থেকে তাল পেড়ে নদী পেরিয়ে বাড়ি ফিরছে শিশু-কিশোরেরা। ছবিটি আজ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শাবলা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২৫
নাগর নদীর তীরে তালগাছ থেকে তাল পেড়ে নদী পেরিয়ে এসে ব্যাপক আনন্দিত এই শিশু-কিশোরেরা। ছবিটি আজ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শাবলা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২৫
চীনের বেইজিংয়ে ধূমপানের বিরুদ্ধে জনসচেতনতামূলক নাচ-গান করছেন তরুণ-তরুণীরা। ছবিটি রোববার বেইজিংয়ে ন্যাশনাল স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

১৪ / ২৫
রাজধানীর আশকোনা এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে দুজন মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: সাজিদ হোসেন

১৫ / ২৫
সিলেটে আজ (১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবিটি নগরের শিবগঞ্জ লামাপাড়া থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৫
বট ফল নিয়ে দুই পাখির দুষ্টুমি। ছবিটি আজ সোমবার সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২৫
কৃষকের ঘরে উঠেছে নতুন ধান। নগদ টাকার বদলে সেই ধান দিয়েই মাটির ​জিনিস কিনছেন কিষানিরা। ছবিটি আজ সোমবার ফরিদপুর সদরের পরানপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৮ / ২৫
পাকা গাব কেনায় ব্যস্ত গ্রামের ছোট্ট কয়েক শিশু। ছবিটি গতকাল রোববার ফরিদপুর সদরের হাড়োকান্দি এলাকার মেডিকেল বাজার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২৫
গরম থেকে স্বস্তি পেতে পা​নিতে শিশুদের দুরন্তপনা। ছবিটি আজ সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়দেব এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২০ / ২৫
বিক্রির জন্য বাজারে নেওয়া হবে এই কাঁঠালগুলো। একেকটি বিক্রি হবে ৫০ থেকে ৮০ টাকা দরে। ছবিটি আজ সোমবার বিকেলে রংপুর নগরের কেল্লাবন্দ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২১ / ২৫
চাঁদপুর থেকে সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এমভি তুতুল। লঞ্চটি সদর উপজেলার লগ্নিমারাচর এলাকায় পৌঁছালে হঠাৎ তৃতীয় তলায় ১৩ নম্বর কেবিনে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে লঞ্চ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে। ছবি: প্রথম আলো

২২ / ২৫
পবিত্র শবে-বরাতকে (আগামীকাল) সামনে রেখে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পাউরুটি। এসব রুটি বিভিন্ন দোকানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫০টাকায়। ছবিটি আজ নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় রুটি তৈরির একটি কারখানা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২৩ / ২৫

২৪ / ২৫
৩ জুন ঢাকার নিমতলী ট্র্যাজেডি দিবস। দিবসটি উপলক্ষে পুরান ঢাকার নিমতলীতে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছিল। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৫
জেলা পর্যায়ে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ২৫ জুন থেকে। সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের পরিচালক মার্কেটিং নেহাল আহমেদ, গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্কে, ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছবি: আশরাফুল আলম