ছবিতে আজ (০১ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
চিলির কনসেপসিয়নে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে প্যারাগুয়ের গোলপোস্টে আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড় মারকোস রোজোর জোরালো শট। ছবিটি বাংলাদেশ সময় আজ ভোরে তোলা। খেলায় আর্জেন্টিনা ৬-১ গোলে জিতেছে। ছবি: এএফপি

২ / ২৪
চিলিতে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের খেলা শুরু হওযার আগে গ্যালারিতে আর্জেন্টিনার এক সমর্থক। ছবিটি বাংলাদেশ সময় আজ ভোরে তোলা। ছবি: এএফপি

৩ / ২৪
চিলির কনসেপসিয়নে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনাল শুরু হওয়ার আগে আর্জেন্টিনার এক উচ্ছ্বসিত সমর্থক। খেলায় আর্জেন্টিনা প্যারাগুয়েকে ৬-১ গোলে হারিয়েছে। ছবিটি বাংলাদেশ সময় আজ ভোরে তোলা। ছবি: এএফপি

৪ / ২৪
গার্লস স্কাউট ক্যাম্পের সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে গান গাইছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ছবিটি মঙ্গলবার হোয়াইট হাউসের সাউথ লন থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৪
চিলির কনসেপসিয়নে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে গোল করার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনার অ্যাঙ্গেল ডি মারিয়া। খেলায় আর্জেন্টিনা প্যারাগুয়েকে ৬-১ গোলে হারিয়েছে। ছবিটি বাংলাদেশ সময় আজ ভোরে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৪
যুক্তরাজ্য থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তরের ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক সেনা সদস্যের শারীরিক কসরত। ছবিটি আজ হংকংয়ের এনগং শুয়েন চাও ব্যারাক থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৪
ব্রাজিলে জল থই থই সড়কের ওপর নির্মিত কাঠের সরু সেতু দিয়ে দৌড়ে যাচ্ছেন এক নারী। দেশটিতে সম্প্রতি বন্যায় প্রায় চার লাখ ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ছবিটি মঙ্গলবার রিও সলিমোস থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৪
একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। এ সময় লেমুরের বাচ্চা দুটি এভাবে আশ্রয় নিয়েছিল মায়ের পিঠে। ছবিটি চীনের জিয়াংসু প্রদেশের সুঝাউ চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: আইএএনএস

৯ / ২৪
ঈদ আসছে, তাই বেড়ে গেছে কাচের চুড়ির চাহিদা। বাহারি রং ও নকশার কাচের চুড়ি তৈরি করতে এখন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ছবিটি আজ রাজধানীর লালবাগ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ২৪
বাঁশ দিয়ে পাটি তৈরিতে ব্যস্ত বউ-শাশুড়ি। পাইকারেরা বাড়ি এসে এই পাটি কিনে নিয়ে যান। এই পাটি বিক্রির আয় তাঁদের সংসারের খরচ মেটাতে কিছুটা সাহায্য করে। ছবিটি বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ২৪
কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় সড়কের পাশে হকারদের অস্থায়ী ঈদ বাজারে চলছে কেনাকাটা। সেখানে সন্তানের জন্য পছন্দের জামা কিনছেন এই পরিবার। ছবি: এম সাদেক, কুমিল্লা

১২ / ২৪
কয়েক দিনের টানা বৃষ্টির পর প্রখর রোদ পড়ায় গোয়ালন্দ এলাকার মিল মালিকেরা সেদ্ধ ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন। ছবিটি বুধবার বেলা ১১টায় শহরের বদিউজ্জামান ব্যাপারী পাড়া থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১৩ / ২৪
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন’ স্লোগানে বুধবার ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ বছর প্রতিষ্ঠার ৯৪ বছর পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সাহাদাত পারভেজ

১৪ / ২৪
লোডশেডিং ও লো-ভোল্টেজের প্রতিবাদে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় ভুক্তভোগী জনতা বুধবার বিক্ষোভ মিছিল বের করে। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৫ / ২৪
অফিস শেষে ইফতারের আগে বাড়ি ফেরার জন্য বাসে উঠতে যাত্রীদের যেন যুদ্ধ করতে হচ্ছে। ছবিটি বুধবার বিকেল চারটার দিকে ঢাকার ফার্মগেট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ২৪
ডাকাত আতঙ্কে ফরিদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে গত কয়েক দিন ধরে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় ব্যক্তিরা। লাঠি, হকি স্টিক, রামদা, বল্লম, টর্চলাইট নিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে পাহারা দেওয়া হচ্ছে। রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত চলছে এই পাহারা। এ কারণে শহরের তিতুমীর বাজারে হকি স্টিক কিনছেন কয়েকজন। এক একটি স্টিক বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ১১০০ টাকায়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৭ / ২৪
ঈদকে সামনে রেখে ফুটপাত দখল করে চলছে রাস্তার খোঁড়াখুঁড়ি। এতে নগরের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। ছবিটি আজ (১ জুলাই) বুধবার দুপুরে বরিশাল নগরের ফকিরবাড়ী রোড এলাকা থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১৮ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৪
ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকার পথ শিশুদের জন্য ইফতারের আয়োজন করেন কয়েকজন তরুণ শিক্ষার্থী। নিজেদের উদ্যোগে ১৩ রোজায় পথশিশুদের ইফতার করায় তারা। ছবি: সংগৃহীত

২২ / ২৪
ইফতারে এক ছোট শিশু। ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকার পথ শিশুদের জন্য এ ইফতারের আয়োজন করেন কয়েকজন তরুণ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

২৩ / ২৪
ইফতারে পথশিশুদের বিরিয়ানি, ছোলা, বেগুনি, পেয়াজু, আম ও জুস দেওয়া হয়। ছবি: সংগৃহীত

২৪ / ২৪
ইফতারের এ আয়োজন দেখে বেশ হাসিখুশি এই শিশুটি। ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকার পথ শিশুদের জন্য এ ইফতারের আয়োজন করেন কয়েকজন তরুণ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত