ছবিতে আজ (০১ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
তুষার পড়ছে পড়ুক। ছাতার নিচে আপনজনের এমন কাঁধ পেলে আর ভাবনা কী! চীনের লিয়াওনিং প্রদেশের শেনিয়াংয়ে রোববার শীত মৌসুমের প্রথম তুষারপাতের সময় ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২ / ১১
যুক্তরাষ্ট্রে জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টা ফ্যালকনস ও অ্যারিজোনা কার্ডিনালসের মধ্যে চলা রাগবি খেলার প্রথম বিরতিতে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি রোববার জর্জিয়া ডোম থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১১
কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘটে আজ সোমবার কোনো গাড়ি চলতে দিচ্ছে না শ্রমিকেরা। মজমপুরে একটি নছিমনকে আটকাচ্ছেন শ্রমিকেরা। ছবি: তৌহিদী হাসান

৪ / ১১
গাড়ি না পেয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। ছবি: তৌহিদী হাসান

৫ / ১১
শিশু দর্শকদের হাত নাড়ছেন জলের তলে সন্তরণশীল সান্তা ক্লস। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মাসব্যাপী আয়োজন সামনে রেখে সান্তা ক্লসের বেশে নেমেছেন এক ডুবুরি। ছবিটি আজ জাপানের ওসাকা অ্যাকুরিয়ামের ‘প্যাসিফিক ওশান’ নামের মাছের জলাধার থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১১
ভারতের ভূপালে ১৯৮৪ সালের ২ ডিসেম্বর ভয়াবহ গ্যাস দুর্ঘটনা ঘটে। তাঁর সাক্ষী ছিলেন এই আশা (বাঁয়ে)। কিন্তু সে সময় তাঁর কোনো ক্ষতি না হলেও শরীরে এর বিষক্রিয়ার ক্ষতিকর প্রভাব বয়ে বেড়াচ্ছে আশার মেয়ে দ্বিতীয় প্রজন্মের এই নীহারিকা (ডানে)।  বাক ও শ্রবণশক্তি হারিয়েছে সে। দ্বিতীয় প্রজন্মের এমন অনেকেই এত দিন পর সেই ভয়াবহ দুর্ঘটনার মাশুল গুনছে। ছবিটি রোববার ভূপালের চিঙ্গারি ট্রাস্ট থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১১
আমন ধানের খেতে পোকা খেতে নেমেছে শালিক। ছবিটি আজ বগুড়া সদর উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ১১
আমন ধান কাটার সময় খেতে উড়তে থাকা পোকা খেতে নেমেছে একঝাঁক শালিক। ছবিটি আজ সকালে বগুড়া সদর উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ১১
বিজয়ের মাস ডিসেম্বর। এ উপলক্ষে মাসের প্রথম দিন আজ সোমবার সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। ছবিটি শহরের জিন্দাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১১
টমেটো পাকাতে গার্ডেন ও লাক্সারি নামক ওষুধ ব্যবহার করছেন ব্যবসায়ীরা, যা মানবদেহের জন্য ক্ষতিকর। ছবিটি আজ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিজয় নগর এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১১ / ১১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের জেরে বাস পোড়ানোর প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট চলছে। সড়কের ওপর টায়ারে আগুন দিয়ে ধর্মঘট পালন করেন পরিবহনশ্রমিকেরা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া