হ্যালোইন উৎসবের সাজে এক নারী। ছবিটি শুক্রবার কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে তোলা। সে দেশে হ্যালোইন উৎসব ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। ছবি: এএফপি
২ / ১১
হোয়াইট হাউসে ৩১ অক্টোবর (শুক্রবার) আয়োজিত হ্যালোইন উৎসবে এক শিশুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি
৩ / ১১
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার কারওয়ান বাজারের সিএ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: জাহিদুল করিম
৪ / ১১
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরস্কার দেওয়া হয় সফল কর্মীদের। ছবি: জাহিদুল করিম
৫ / ১১
সামরিক মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির এক সেনা জ্বলন্ত বাধা পার হচ্ছেন। ছবিটি চীনের হেইলংজিয়াং প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ১১
শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছোট ধামাই প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি ‘মিড ডে মিল (দুপুরের খাবার)’ কর্মসূচি চালু হয়েছে। এর অংশ হিসেবে আজ দুপুরে তাদের খিচুড়ি খেতে দেওয়া হয়। ছবি: কল্যাণ প্রসূন
৭ / ১১
আগামীকাল রোববার থেকে দুই দিনের হরতালের কবলে পড়তে যাচ্ছে দেশ। বন্ধ থাকবে দূরপাল্লার বাস চলাচল। তাই হরতালের আগেই গন্তব্যে পৌঁছার তাড়া। ফলে অতিরিক্ত যাত্রীর চাপে বাসে আসন খালি না থাকায় অনেকেই উঠে পড়ে ছাদে। ছবিটি আজ দুপুরে রংপুর সদরের ধর্মদাস এলাকায় মহাসড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
রাত পোহালেই দুদিনের হরতাল। তাই সবজিচাষিরা পড়েছেন বিপাকে। কেননা খেত থেকে তোলা সবজি আজকের মধ্যে গন্তব্যে পৌঁছাতে না পারলে তা নষ্ট হয়ে যাবে। তাই মহাসড়কের পাশে এভাবে সবজির বস্তা সেলাইয়ে ব্যস্ত থাকতে দেখা যায় চাষিদের। ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরীগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৯ / ১১
সারা দেশে চলছে বিদ্যুৎ–বিভ্রাট। রাজধানীর ফার্মগেট এলাকায় যানবাহন চলছে গাড়ির হেডলাইটের আলোয়। তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশের। ছবিটি সন্ধ্যা পৌনে সাতটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম
১০ / ১১
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লোকজন বড় বড় ড্রামে জ্বালানি তেল সংগ্রহের জন্য পেট্রল পাম্পগুলোতে ভিড় করেন। ছবিটি রাজধানীর বাড্ডা এলাকার মক্কা সিএনজি পাম্প থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১১
সারা দেশে চলছে বিদ্যুৎ-বিভ্রাট। এতে তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশের। রাজধানীর শাহবাগ মোড় থেকে ফার্মগেট এলাকায় যানবাহন চলছে গাড়ির হেডলাইটের আলোয়। ছবিটি রাতে বারডেম হাসপাতালের ওপর থেকে তোলা। ছবি: মনিরুল আলম