ছবিতে আজ (০১ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
ফ্রান্সের হুয়োঁতে সিনক্রোনাইজড আইস স্কেটিং প্রতিযোগিতায় স্পেনের ‘ফিউশন’ দলের মনোমুগ্ধকর পরিবেশনা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

২ / ১৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এএসিটিএ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার অভিনেত্রী এমিলি দে রাভিন। ছবিটি শনিবার লস অ্যাঞ্জেলেসের হলিউড পালাডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৪
দুই পা ওপরে তুলে চেয়ারে বসে আছে হাতি। আর হাতির অপর দুই পায়ে দাঁড়িয়ে কসরত দেখাচ্ছেন সার্কাসের দুই কর্মী। শনিবার মোনাকোতে শুরু হয়েছে দুই দিনব্যাপী মন্টে-কার্লো ইন্টারন্যাশনাল সার্কাস ফেস্টিভ্যাল। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৪ / ১৪
যুক্তরাষ্ট্রে কানসাস জয়হকস ও কানসাস স্টেট ওয়াইল্ডক্যাটসের মধ্যে রাগবি খেলা শুরুর আগে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শনিবার কানসাস থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৪
মোনাকোতে শুরু হওয়া মন্টে-কার্লো ইন্টারন্যাশনাল সার্কাস ফেস্টিভ্যালে শারীরিক কসরত দেখাচ্ছেন সার্কাস শিল্পী জর্ডান ম্যাকনাইট। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৬ / ১৪
এখন নদীতে পানি কম। তাই দলবেঁধে যমুনা নদীতে মাছ শিকারে নেমেছেন মৎস্যজীবীরা। ছবিটি আজ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলদুয়ার চর থেকে তোলা। ছবি: তানভীর আহমেদ, সিরাজগঞ্জ

৭ / ১৪
হরতালের কারণে ফুটপাতের দোকানগুলোয় কেনাকাটা তেমন একটা হয় না। এ কারণে অলস সময়ে বিক্রির জন্য আনা পোশাকগুলো গুচিয়ে রাখছেন একজন বিক্রেতা। ছবিটি নগরের নয়াপল্টন এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৮ / ১৪
দেশের চলমান এই সংকট নিরসনের জন্য ‘আলোচনা শুরু কর, অবরোধ প্রত্যাহার কর’ লেখাসংবলিত পোস্টার পেছনে নিয়ে চলছে এই রিকশা। ছবিটি রাজধানীর তোপখানা রোড থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৯ / ১৪
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের ২৭তম দিন ও ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। ছবিটি মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৪
এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে আজ নীলফামারী শহরে মানববন্ধন করে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকেরা। ছাত্র-শিক্ষক-অভিভাবক পরিষদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ছবিটি স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর থেকে তোলা। ছবি: মীর মাহমুদুল হাসান, নীলফামারী

১১ / ১৪
চলমান হরতাল ও অবরোধে ক্ষতির শিকার হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা আজ রোববার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করেন। ছবি: সোয়েল রানা

১২ / ১৪
মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিতে আজ সকালে সিলেট নগরে বর্ণমালা-মিছিল করে সম্মিলিত নাট্য পরিষদ। মিছিলটি নগরের জেলা পরিষদ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ১৪
যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমার আগুনে দগ্ধ নুরে আলম আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইয়ের মৃত্যুর খবর শুনে আহাজারি করেন বোন হেনা বেগম। ছবি: হাসান রাজা

১৪ / ১৪
অপেক্ষার পালা শেষে বাংলা একাডেমির সবুজ চত্বর আজ বিকেল থেকে আবার বইপ্রেমীদের পদচারণে সরব হলো। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন রোববার বিকেলে উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস