ছবিতে আজ (০১ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
ইংলিশ ব্যাটসম্যান জেমস টেলর ও লঙ্কান বোলার অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘সংঘর্ষ’! ছবিটি প্রতীকী। ওয়েলিংটনের বিশ্বকাপে আজ এমন লড়াইয়ে নেমেছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। ছবি: এএফপি

২ / ২৪
সুইস টেনিস তারকা টিমিয়া ব্যাকসিনস্কিকের মাথায় মেক্সিকোর ঐতিহ্যবাহী হ্যাট, হাতে শিরোপা। মেক্সিকোতে মেয়েদের ডব্লিউটিএ উন্মুক্ত এককের ফাইনালে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে হারানোর পর টিমিয়ার মুখে তাই চওড়া হাসি! ছবি: এএফপি

৩ / ২৪
জাপানের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ১৯১৯ সালে স্বাধীনতা ঘোষণার ৯৬তম বার্ষিকী আজ রোববার। দিবসটি উদযাপনের একটি মুহূর্তে অন্যদের সঙ্গে জাতীয় পতাকা হাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হি। ছবিটি আজ রোববার রাজধানী সিউল থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২৪
জাপানের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ১৯১৯ সালে স্বাধীনতা ঘোষণার ৯৬তম বার্ষিকী উপলক্ষে আজ রোববার রাজধানী সিউলে ঐতিহ্যবাহী পোশাক ও জাতীয় পতাকা হাতে একদল নারী। ছবি: রয়টার্স

৫ / ২৪
টানা অবরোধের মধ্যে ২০-দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতালের শুরুর কিছু সময় পরেই রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় গণপরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ রোববার লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে শেষ শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: মনিরুল আলম

৭ / ২৪
সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন যে ফুটপাতে লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয়, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ছবি: মনিরুল আলম

৮ / ২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পাগলা নদীর চারটি পয়েন্টে নদী ভরাট করে বাঁধ নির্মাণের কাজ চলছে। ফলে স্বাভাবিকভাবে নদীর পানি প্রবাহিত হচ্ছে না। নদীর পানি চারদিকে ছড়িয়ে পড়ায় বোরো জমির ধান তলিয়ে গেছে। ছবিটি আজ রোববার তর্তিপুর ঘাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ২৪
খেতে সার দিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ছবিটি আজ রোববার কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ২৪
হরতালে আজ রোববার লক্ষ্মীপুর শহরের কলেজ রোডে সড়কে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেন ছাত্রদলের কর্মীরা। ছবি: ফোকাস বাংলা

১১ / ২৪
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর জেগে ওঠা চরে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ফলন ও দামে লাভবান হচ্ছেন কৃষকেরা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২৪
ব্রিটিশ যুবরাজ উইলিয়াম গত ২৬ ফেব্রুয়ারি চার দিনের সফরে জাপানে রয়েছেন। আজ তিনি মিয়াগির ইশিনোমাকি শহরের হিরোশিমা পার্ক পরিদর্শনে যান। সেখানে স্থানীয় এক শিশু তাঁকে কাগজের বানানো সারস পাখি উপহার দেয়। ২০১১ সালে এই শহরে ভয়াবহ সুনামির আঘাতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। ছবি: রয়টার্স

১৩ / ২৪
বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগানকে আউট করার পর থিসারা পেরেরাকে শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার অভিনন্দন। এই ম্যাচে ইংল্যান্ড ৯ উইকেটে হেরেছে। ছবি: রয়টার্স

১৪ / ২৪
অর্ধনগ্ন হয়ে ম্যারাথনে অংশ নেওয়ার আগে এক প্রতিযোগী ছবি তুলতে ক্যামেরার সামনে লাফ দিয়ে পোজ দেন। বার্ষিক এ ম্যারাথনে আজ শতাধিক প্রতিযোগী অর্ধনগ্ন হয়ে অংশ নেন। এ ম্যারাথনের উদ্দেশ্য পরিবেশবান্ধব জীবনযাপনকে সবার মধ্যে জনপ্রিয় করে তোলা। ছবিটি বেইজিংয়ের একটি পার্ক থেকে আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমৎসভ খুন হওয়ার এক ঘণ্টা আগে মস্কোর একটি রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার আগে মোবাইলে কথা বলছিলেন। ছবিটি রেডিও স্টেশনের একটি ভিডিও থেকে নেওয়া। ৫৫ বছর বয়সী এ রাজনীতিককে শুক্রবার রাতে মস্কোর রাজপথে চারটি গুলি করে হত্যা করে আততায়ীরা। ছবি: রয়টার্স

১৬ / ২৪
হান স্বাধীনতার মাস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকালে নগরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ছবিটি জিন্দাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২৪
অমর একুশে গ্রন্থমেলা শেষ হয়েছে শনিবার। রোববার মেলার স্টলগুলো ভেঙে বই ও দোকানের মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি সোহরাওয়ার্দী প্রাঙ্গণ থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৮ / ২৪
বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধে গত ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমায় দগ্ধ হন শরীফ খান। তিনি রাজধানীর নিউমার্কেটে একটি শাড়ির দোকানের বিক্রয়কর্মী। মাথাসহ পুরো মুখ, দুই হাত দগ্ধ হয় তাঁর। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুই হাতে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর পাশে বসা ছিলেন স্ত্রী মাসুমা। ছবি মানসুরা হোসাইন

১৯ / ২৪
শীতে গাছের পাতা ঝরে গেছে। ফাল্গুনের শুরুতে কচি পাতা আসতে শুরু করেছে। কঙ্কালসার গাছে দুরন্তপনায় মেতে উঠেছে দুই বালক। ছবিটি আজ সকালে বগুড়ার গাবতলী উপজেলার পাঁচক্যাতলী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২৪
ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে ২৫টি পেট্রলবোমাসহ হাবিবুর রহমান ওরফে সুমন শেখ নামের এক ব্যক্তিকে আটক করে র‍্যাব। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২৪
চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকায় আজ নবনির্মিত হোটেল ‘রেডিসন ব্লু’ উদ্বোধন করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিরাপত্তার কারণে ওই এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন পথচারীরা। ছবিটি আজ বেলা দুইটায় নগরের ২ নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২২ / ২৪
ফরিদপুরে এ বছর দানা (বীজ) পেঁয়াজের ফলন ভালো হয়েছে। ফরিদপুর সদরের গোবিন্দপুর এলাকার কৃষক রিয়াজুল খান এক বিঘা জমিতে ৩৫ হাজার টাকা খরচ করে পেঁয়াজের দানার চাষ করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে তিন মণ দানা পাবেন। এতে চাষাবাদের খরচ উঠে লাভ হবে তাঁর। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৩ / ২৪
টানা অবরোধ-হরতালে বাজারের মালামাল বহন করতে অ্যাম্বুলেন্স ব্যবহার করছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাশকতা এড়াতে এ ব্যবস্থা নিয়েছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত পপুলার স্পেশালাইজড হাসপাতাল। ছবিটি আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৪ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নারীদের হলগুলোর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আন্তহল ক্রিকেট প্রতিযোগিতা। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও শামসুন নাহার হলের মধ্যকার খেলায় ৭ উইকেটে জয় পেয়েছে ফজিলাতুন্নেসা মুজিব হল৷ ছবি: সাবিনা ইয়াসমিন