ছবিতে আজ ( ০১ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
সারা দিন মাথায় করে মাটি বয়ে বেড়ান শ্রীমতি বনবাসী রানী। বিনিময়ে মেলে ২২০ টাকা। মে দিবসেও ছুটি মেলেনি। আজও দিনটি কাটবে এভাবে। ছবিটি রাজশাহীর শিরোইল মোল্লা মিল এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২ / ১৭
মে দিবসে কাজে ব্যস্ত দুই নারী শ্রমিক। ছবিটি আজ শুক্রবার রাজশাহীর শিরোইল মোল্লামিল এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

৩ / ১৭
সিংহের হুংকারেই তো প্রাণ যায় যায়, তার সঙ্গে আবার এমন আলিঙ্গন! সাহস আছে বটে এই নারীর। তবে তিনি এই সিংহের প্রশিক্ষক। ইউক্রেনের রাজধানী কিয়েভে ন্যাশনাল সার্কাসে ‘স্টারস অ্যান্ড স্টারলেটস’ নামের নতুন একটি শোতে এমন দৃশ্যের অবতারণা। ছবি: রয়টার্স

৪ / ১৭
চিলির দক্ষিণে কালবুকো আগ্নেয়গিরিতে তৃতীয়বারের মতো অগ্ন্যুৎপাত ঘটেছে। আকাশে আবার ছড়িয়ে পড়েছে ছাইয়ের মেঘ। ছবিটি প্যুয়েরতো ভারাস শহর থেকে গতকাল তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৭
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোরাল গ্যাবলস শহরে বৃহস্পতিবার ‘দ্য ২০১৫ লাতিন বিলবোর্ড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গায়িকা বেলিন্দা পেরেগ্রিন। ছবি: রয়টার্স

৬ / ১৭
নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত একটি ভবনের নিচে পড়ে আছেন স্বামী। উদ্ধারকর্মীদের কাছ থেকে তাঁর খবর জানার অপেক্ষায় অসহায় স্ত্রী। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৭ / ১৭
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোরাল গ্যাবলসে বৃহস্পতিবার লাতিন বিলবোর্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গাইছেন সংগীত তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবি: রয়টার্স

৮ / ১৭
নেপালি এক সেনাসদস্য ভূমিকম্পদুর্গত এক শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। ছবিটি বৃহস্পতিবার কাঠমান্ডু বিমানবন্দর থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ১৭
মে দিবস উপলক্ষে আজ সকালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাল পতাকা হাতে মিছিল বের হয়। ছবি: হাসান রাজা

১০ / ১৭
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ পরিবহন বিমান দ্বিতীয় পর্যায়ে ত্রাণ ও ওষুধ নিয়ে যায়। পরে সেখানে আটকে পড়া দুটি পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। ছবিটি রাজধানীর কুর্মিটোলা এলাকায় বঙ্গবন্ধু এয়ারফোর্স বেস থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১১ / ১৭
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ বিমান দ্বিতীয় পর্যায়ে ত্রাণ ও ওষুধ নিয়ে যায়। পরে সেখানে আটকে পড়া দুটি পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। ছবিটি রাজধানীর কুর্মিটোলা এলাকায় বঙ্গবন্ধু এয়ারফোর্স বেস থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১২ / ১৭
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ বিমান দ্বিতীয় পর্যায়ে ত্রাণ ও ওষুধ নিয়ে যায়। পরে সেখানে আটকে পড়া দুটি পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। ছবিটি রাজধানীর কুর্মিটোলা এলাকায় বঙ্গবন্ধু এয়ারফোর্স বেইজ থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৩ / ১৭
রাজধানীর বিজয় সরণি মোড়ে আজ বেলা সাড়ে তিনটার দিকে বিআরটিসি’র একটি দোতলা বাসের চালক ​নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এতে কয়েকজন আহত হয়। ছবি: সাজিদ হোসেন

১৪ / ১৭
‘মহান মে দিবস অমর হোক’ স্লোগান নিয়ে আজ সকালে রাজধানীতে প্রেসক্লাব এলাকায় ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা লাল পতাকা হাতে মিছিল করেন। ছবি: হাসান রাজা

১৫ / ১৭
গরমে তালপাখার চাহিদা বেড়ে যায় অনেক গুণ। মে দিবসে রাজধানীতে বিক্রির জন্য রিকশাচালক তালপাখা বহন করে নিয়ে যাচ্ছেন। ছবিটি শুক্রবার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৬ / ১৭
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার বগুড়া শহরে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ছবি: ফোকাস বাংলা

১৭ / ১৭
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকায় কেরানীগঞ্জ সাইক্লিং ও কেরানীগঞ্জ ফেসবুক গ্রুপের উদ্যোগে প্রায় ৫০০ গাড়ির হেডলাইটে কালো রং লাগানোর কর্মসূচি পালন করা হয়। ছবি: ফোকাস বাংলা