বাঁশি বাজিয়ে জাপানি শিশুদের সঙ্গে মজা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাজধানী টোকিওর একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় সংগীত ক্লাসে গিয়ে শিশুদের সঙ্গে ভাব বিনিময় করেন তিনি। ছবি: এএফপি
২ / ১৩
জ্বলন্ত লাভাস্রোত বয়ে যাচ্ছে আইসল্যান্ডের বারডাবাঙ্গা আগ্নেয়গিরির। বিজ্ঞানীদের তথ্যমতে, এর দৈর্ঘ্য কমপক্ষে দেড় কিলোমিটার। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৩
ইয়া-আ-আ-আ! ফিরতি বলে কষে মারছেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা। নিউইয়র্কে রোববার ইউএস ওপেন টেনিসে ডেনমার্কের টেনিস তারকা ক্যারোলাইন ওজনিয়াকির সঙ্গে লড়ার সময় ছবিটি তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৩
স্পেনে ওয়ার্ল্ড বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোরিয়ার খেলা চলার সময় একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি রোববার গ্রান ক্যানেরিয়া অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৩
ইতালিতে চলমান ৭১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে রোববার প্রতিযোগিতায় অংশ নেওয়া ‘হাংরি হার্টস’ ছবিটির প্রদর্শন অনুষ্ঠানে মডেল মাদালিনা ঘিনিয়া। ছবি: এএফপি
৬ / ১৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার যশোর টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবিটি শহরের গাড়িখানা সড়ক থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৭ / ১৩
মানবপাচার ভিকটিমদের উদ্ধার, প্রত্যাবাসন ও পুনর্বাসনের বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই বিষয়ক প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৩
সংবিধানের ষোড়শ সংশোধনীতে সংসদের বাইরের দলগুলোকে ডাকা হবে বলে আজ এক আলোচনা সভায় জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘ব্লু ইকোনমি-বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা’র উদ্বোধনকালে সমুদ্রসম্পদের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ দেন। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৩
রাজশাহী শহরের বর্ণালী মোড়ে মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। পরে হুসেইন মুহম্মদ এরশাদ বক্তব্য দিয়ে পরিস্থিতি শান্ত করেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১১ / ১৩
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকার যমুনার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ঘরবাড়ি হারিয়েছে অনেকেই। এখন যা আছে তা নছিমনে বেঁধে নিয়ে অন্য কোথাও ঘর বানানোর জন্য যাচ্ছে এই পরিবারটি। ছবিটি আজ ধুনট উপজেলার বড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৩
ঝড় হোক, বন্যা হোক নির্দিষ্ট সময়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণ করতেই হবে। তাই বন্যার পানি পেরিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি আজ বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমূল গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৩ / ১৩
আজ থেকে রূপসী বাংলা হোটেল বন্ধের ঘোষণা করা হয়েছে। সংস্কার শেষে আবার ২০১৬ সালে ইন্টারকন্টিনেন্টাল নামে এর যাত্রা শুরু হবে। ছবি: মনিরুল আলম