ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় শুক্রবার দেশটির ফুটবল দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় ফুটবলে হেড দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ছবি: রয়টার্স
২ / ১৮
রাজা-রানী প্রতিযোগিতায় বাহারী সাজে এক প্রতিদ্বন্দ্বী। ছবিটি বৃহস্পতিবার কানাডার টরোন্টোয় অনষ্ঠিত ৪৭তম টরোন্টো ক্যারিবিয়ান কার্নিভাল থেকে তোলা। ছবি: আইএএনএস
৩ / ১৮
যুদ্ধবিরতির সুযোগে নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুস থেকে পালাচ্ছে একটি ফিলিস্তিনি পরিবার। শুক্রবার তোলা ছবি। ছবি: রয়টার্স
৪ / ১৮
ইসরায়েলি সেনাদের ছোড়া কাঁদানে গ্যাস থেকে রক্ষা পেতে ছুটে পালাচ্ছে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। শুক্রবার গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পশ্চিম তীরে এই বিক্ষোভ হয়। ছবি: রয়টার্স
৫ / ১৮
ভারতের হায়দরাবাদের একটি অনুষ্ঠানে শুক্রবার সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: আইএএনএস
৬ / ১৮
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সায়েন্স সেন্টারে শুক্রবার ন্যাশনাল রুবিকস কিউব চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীরা। ছবি: রয়টার্স
গজলের উত্সব খাজানায় গজলশিল্পী পঙ্কজ উদাস ও তাঁর মেয়ে নায়াব। ভারতের মুম্বাইয়ে শুক্রবার ক্যানসার রোগীদের সাহায্যার্থে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ছবি: আইএএনএস
৯ / ১৮
গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। প্রাণ গেছে একটি নিরীহ গাধার। গাজায় জীবন এখন এমনই। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপি
১০ / ১৮
নতুন জীবনের সন্ধানে বাড়িঘরে ফিরে চারদিকে শুধু ধ্বংসস্তূপ দেখছেন ফিলিস্তিনিরা। আজ শনিবার জাবালিয়া শহর থেকে ছবিটি তোলা। ছবি: এএফপি
১১ / ১৮
ভারতের মুম্বাইয়ে গজল উত্সবে শুক্রবার গজল পরিবেশন করেন পঙ্কজ উদাস (বাঁয়ে) ও সাধনা সারগাম। ছবি: এএফপি
১২ / ১৮
ভারতের মুম্বাইয়ে গজল উত্সবে শুক্রবার গজলশিল্পী পঙ্কজ উদাসের সঙ্গে স্ত্রী ফরিদা। ছবি: এএফপি
১৩ / ১৮
ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে অনেকেই শহরে ফিরতে শুরু করেছেন। ছবিটি আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১৪ / ১৮
রাজধানীর বাড্ডায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অনশনরত তোবা গ্রুপের পোশাকশ্রমিকদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। এরপর তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ জানান। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৫ / ১৮
রাজধানীর বাড্ডায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অনশনরত তোবা গ্রুপের পোশাকশ্রমিকদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। এরপর তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ জানান। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৬ / ১৮
রাজশাহী থেকে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। অপেক্ষাকৃত কম ভাড়ায় ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়ে বসেছেন অনেকেই। ছবিটি আজ শনিবার রাজশাহী শহরের ঢাকা বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৭ / ১৮
তোবা গ্রুপের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আজ শনিবার বগুড়ার সাতমাথায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মানববন্ধন করে। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৮ / ১৮
চট্টগ্রাম নগরে বৃষ্টি নেই কয়েক দিন। তার পরও খানাখন্দে জমে থাকা পানির কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ছবিটি আজ শনিবার নগরের কাপাসগোলা এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম