ছবিতে আজ (০২ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ক্যালিফোর্নিয়ায় চলছে খুদে কুকুরদের সার্ফিং প্রতিযোগিতা। সেখানে অংশ নিয়ে ঢেউয়ের সঙ্গে খেলছে এই ধবধবে সাদা কুকুর। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

২ / ২২
স্পেনের দক্ষিণাঞ্চলে সাগরতীরে বালুতে আপনমনে ছবি আঁকছেন পর্যটকেরা। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৩ / ২২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের গায়ে আলো ফেলে বিশেষ কায়দায় বিভিন্ন প্রাণীর ছবি দেখানো হয়েছে গত শুক্রবার। প্রাণী বিষয়ে সচেতনতা তৈরির জন্য ছিল এ আয়োজন। ছবি: রয়টার্স

৪ / ২২
কলম্বিয়ার মেদেলিনে ফুল উৎসবের শোভাযাত্রায় ফুল হাতে দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নিয়েছে এই শিশুটি। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৫ / ২২
মিয়ানমারের সাগাইং অঞ্চলের কালাইতে বন্যার পানি বাড়তে বাড়তে টিনের চালে উঠে গেছে। তাই অসহায় তিনটি কুকুর কোনো রকমে আশ্রয় নিয়েছে টিনের ছাদের ওপর। মিয়ানমারে কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৬ / ২২
মা দিবস উদ্‌যাপনকে সামনে রেখে একটি বিশেষ প্রচারণার অংশ হিসেবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা আজ রোববার তাঁর মন্ত্রিসভার সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সাইকেল শোভাযাত্রা করেন। ছবি: রয়টার্স

৭ / ২২
পোষা কুকুরটি নিয়ে এভাবে বন্যার পানি পেরিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি মিয়ানমারের সাগাইং অঞ্চলের কালাই থেকে তোলা। দেশটিতে গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৮ / ২২
রাশিয়ার কাজানে ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সিনক্রোনাইজড সাঁতার পর্বে ইউক্রেনের সাঁতারুরা পানির নিচে এভাবেই নিজেদের নৈপুণ্য দেখান। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৯ / ২২
টোলমুক্ত করার দাবিতে আজ রোববার দ্বিতীয় দিনের মতো রাজধানীর বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে অবরোধ করেন চালক-শ্রমিকেরা। ছবিটি দুপুর সোয়া একটার দিকে তোলা। ছবি: হাসান রাজা

১০ / ২২
নাদুসনুদুস মুরগিটি লড়াইয়ে নামবে। তার আগে তাকে সাহস দিচ্ছে ১৪ বছরের মেয়েটি। ব্রিটেনের এই ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

১১ / ২২
বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে অবরোধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। পায়ে হেঁটে পার হতে হচ্ছে সেতু। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: হাসান রাজা

১২ / ২২
রাজধানী থেকে বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে ওঠার মুখে পোস্তগোলা এলাকায় ট্রাক আড়াআড়ি করে রেখে অবরোধ করেছে পরিবহন শ্রমিকেরা। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: হাসান রাজা

১৩ / ২২
ফরিদপুর শহরের বিভিন্ন সড়কের পলেস্তারা উঠে গর্ত হয়ে বেহাল দশা। আর বৃষ্টিতে সেসব গর্তে পানি জমে সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। ফলে ওই সব সড়কে চলাচলকারী যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। ছবিটি আজ (২ আগস্ট) সকালে শহরের ঝিলটুলী শহীদ সুফী সড়ক থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৪ / ২২
বৈরী আবহাওয়ার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন কর্মব্যস্ত মানুষেরা। ছবিটি আজ রোববার মাওয়া ঘাট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২২
ফরিদপুরের সদরপুর উপজেলার শৈলডুবি বাঁধানো ঘাটের হাটে প্রতিদিন সকালে চাষিরা খেতের তাজা সবজি নিয়ে আসেন। হাটে প্রতি কেজি বরবটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৬ / ২২
খাগড়াছড়ি শহরের কদমতলী এলাকায় সড়কের ওপর গতকাল শনিবার সকালে পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এতে ওই সড়কে চলাচল ঝুঁকির মুখে পড়েছে। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৭ / ২২
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ব্যাপক কলার ফলন হয়েছে। কলার পরিচর্যায় ব্যস্ত কৃষক মেহেদি হাসান। ছবিটি আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে মহাস্থান সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২২
গত বুধবার ফরিদপুর সদরের মৃধাডাঙি এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৫০ মিটার ধসে পড়ে। আজ রোববার থেকে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড ধসে পড়া স্থানটিতে বোল্ডার ও জিও ব্যাগ ফেলে ডাম্পিংয়ের কাজ শুরু করেছে। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২২
প্রতি বছর আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হয়। বিশেষ দিনে প্রিয়জনকে ফুলের শুভেচ্ছা জানাতে ফুলের দোকানে ভিড় জমে। ফুলের বেচাকেনাও বেড়ে যায় অধিক। ছবিটি রোববার সকালে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২০ / ২২
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল থেকেই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় অবরোধ ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে জড়ো হয় অটোরিকশা শ্রমিক-মালিকেরা। ছবিটি রোববার শনিবার সকাল সাড়ে দশটায় সিলেটের লালাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২১ / ২২
সিলেটে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় অবরোধ করে শ্রমিক-মালিকেরা। এতে দুর্ভোগে পড়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২২ / ২২
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতুটিতে পানি উঠেছে প্রায় এক ফুট। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি