দেখলে মনে হবে তিনি শূন্যে ভেসে আছেন। আসলে সাগরজলে ঝাঁপ দেওয়া অবস্থায় এই তরুণের ছবি তোলা হয়েছে। ব্রাজিলের সালভাদরে বোয়া ভায়াজেম সৈকত থেকে তোলা ছবি। ছবি: এএফপি
৩ / ১১
হাওয়াইয়ের কাইলুয়ায় মেয়ে মালিয়ার (ডানে) সঙ্গে আইস ডেজার্ট খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্স
৪ / ১১
ভারতের এলাহাবাদে বৃহস্পতিবার নববর্ষ এসেছে বৃষ্টি মাথায় নিয়ে। এই বিড়ম্বনার মধ্যে প্লাস্টিক শিটে শরীর ঢেকে যাচ্ছেন এক সাধু। ছবি: এএফপি
৫ / ১১
লন্ডনে বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় নাচছেন দ্য ওয়াইল্ডক্যাট র্যাংলার্স দলের শিল্পীরা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আলাবামা ও অলস্টেট সুগার বোলের মধ্যে রাগবি খেলা শুরু হওয়ার আগে চিয়ারলিডাররা। ছবিটি বৃহস্পতিবার মার্সিডিজ-বেঞ্জ সুপারডোম থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১১
কুয়াশা ঢাকা শীতের সকালে খেজুরগাছ থেকে রসভরা কলস নামাচ্ছেন এক গাছি। ছবিটি আজ সকালে ময়মনসিংহ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১১
একে তো শৈত্যপ্রবাহ, তার ওপর আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন পরিস্থিতিতেও শিশু কোলে বের হয়েছেন এক মা। ছবিটি খুলনার পাইকগাছা পৌরসভা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ শুক্রবার দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের মন্সিপাড়া রেলঘুন্টি এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সিটি ব্যাংক এসব কম্বল সরবরাহ করে। ছবি: মীর মাহমুদুল হাসান, নীলফামারী প্রতিনিধি