ছবিতে আজ (০২ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুর বলে কথা! তাই ভাবও রাজকীয়। ওয়াশিংটনে ওবামার পারিবারিক সফরের সময় বুধবার ছবিটি তোলা হয়। মার্কিন প্রেসিডেন্টের পারিবারিক সফরকালে ছবি তোলার ওপর ৪০ বছর ধরে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে হোয়াইট হাউস। পোষা কুকুর বো (বামে) ও সানির ছবি টুইটারে শেয়ারও করা হয়েছে। ছবি: রয়টার্স

২ / ১৯
গত নয় বছরে যুক্তরাজ্যে এমন গরম পড়েনি। বুধবার লন্ডনের তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভূগর্ভস্থ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করার সময় পাখার বাতাসে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছেন এক নারী। ছবি: রয়টার্স

৩ / ১৯
ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফুটবলের সেমিফাইনালে জাপানের কাছে হেরেছে ইংল্যান্ড। সেই দুঃখে কাঁদছেন টনি ডুগান। ছবি: এএফপি

৪ / ১৯
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে-পার্ট ১’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী জেনিফার লরেন্স। বুধবার ডিসকভারি টাইমস স্কয়ারে ওই চলচ্চিত্রের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: রয়টার্স

৫ / ১৯
ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফুটবলে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে গোল করার পর শিশুকে নিয়ে আনন্দ প্রকাশ করেন জাপানের সমর্থক এক মা। ছবি: এএফপি

৬ / ১৯
গুয়াতেমালা সিটি থেকে দক্ষিণ-পশ্চিমে ফুয়েগো আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভা বের হচ্ছে। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

৭ / ১৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে গান গাইছেন কানাডার সংগীত শিল্পী শানিয়া টোয়েন। ছবিটি বুধবার নাশাও কলিসিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৯
আর মাত্র ৪০০ দিন পরই ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হবে অলিম্পিক ২০১৬। অলিম্পিক রিংয়ের সামনে উচ্ছ্বসিত এক তরুণী। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ১৯
আবর্জনায় ভরা নদীতে ডুব দিয়ে নবায়নযোগ্য জিনিস কুড়াচ্ছে শিশুরা। ছবিটি আজ ফিলিপাইনের ম্যানিলার নাভোতাস শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ১৯
গ্রিসের সানতোরিনি দ্বীপে কালো মেঘের ফাঁকে চাঁদের উঁকি। ছবিটি বুধবারের। ছবি: রয়টার্স

১১ / ১৯
গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার হারকিউলিস সি-১৩০ নামের সামরিক বিমান মেদান শহরের একটি আবাসিক এলাকায় আছড়ে পরে। এতে ১৪১ জন নিহত হন। ওই এলাকায় ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ আটকা পড়ে আছে কি না, তা তল্লাশি করে দেখছেন সেনা সদস্যরা। ছবি: এএফপি

১২ / ১৯
লন্ডনের হাইড পার্কের সারপেনটাইন লেকে আজ (২ জুলাই) ভোরে সাঁতার কাটার সময় ক্যামেরায় ধরা পড়েন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

১৩ / ১৯
গত ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ঢাকায় নটর ডেম কলেজে ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনের ক্লাস শেষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম

১৪ / ১৯
মতিঝিলের টয়েনবি রোডের দুই পাশে রয়েছে দেশের অনেক গুরুত্বপূর্ণ দপ্তর। কিন্তু এগুলোর প্রায় সবগুলোতেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এখানে কাজে আসা লোকজনের শত শত গাড়ি রাস্তার ওপরই রাখা থাকে। এতে সংকুচিত হয়ে যায় ব্যস্ততম এই সড়কটি, সৃষ্টি হয় যানজট। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ১৯
‘শিশু ভিক্ষাবৃত্তি নিরসনে সুশীল সমাজ ও করপোরেট সেক্টরের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। প্রথম আলোর উদ্যোগে এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলোর কার্যালয়ে।

১৬ / ১৯
আজ বৃহস্পতিবার দুপুরে তীব্র যানজটের মধ্যে পড়তে হয় রাজধানীবাসীকে। ছবিটি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম।

১৭ / ১৯
বরিশাল নগরের চরকাউয়া এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙনে রাস্তা, দোকানপাট নদীতে বিলীন হয়ে গেছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাইয়ান

১৮ / ১৯
বরিশাল নগরের চরকাউয়া এলাকায় কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে চরকাউয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাইয়ান

১৯ / ১৯
ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের তারাবোর বিসিক শিল্প নগরী হাটে জামদানির বাজার বেশ জমে উঠেছে। চলছে তাঁতিদের সঙ্গে পাইকারি ব্যবসায়ীদের দর-কষাকষি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য