ছবিতে আজ (০২ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
‘সার্কিট অব দ্য আমেরিকাস’ শীর্ষক মোটরযান প্রতিযোগিতায় দর্শকদের মন মাতানোর আগে একদল তরুণীর মহড়া। ছবিটি শনিবার ট্রেক্সাসের অস্টিন থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন শিল্পী বারবারা ক্রুগার ও কোয়েনটিন ট্যারেন্টিনোর সম্মানে আয়োজিত ল্যাকমে আর্ট অ্যান্ড ফিল্ম গালা অনুষ্ঠানে যুক্তরাজ্যের অভিনেত্রী চায়না চাউ। ছবিটি শনিবার লস অ্যাঞ্জেলেস থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১০
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সলাপরামর্শ করছেন ডেমোক্রেটিক দলের সিনেট প্রার্থী গ্যারি পিটার্স (ডানে) ও মিশিগানের গভর্নর পদের প্রার্থী মার্ক শাওয়া (বাঁয়ে)। শনিবার মিশিগানের ডেট্রয়েটে ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে এই দুই প্রার্থীর পক্ষে প্রচার চালান ওবামা। ছবি: এএফপি

৪ / ১০
সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে আজ সকালে রাজশাহী নগরের রায়পাড়া রেলক্রসিংয়ে আগুন জ্বেলে বিক্ষোভ করেন শিবির-কর্মীরা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৫ / ১০
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কর্মীরা। ছবি: হাসান রাজা

৬ / ১০
মীর কাসেম আলীর রায় উপলক্ষে আজ সকালে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কড়া নিরাপত্তাব্যবস্থা। ছবি: হাসান রাজা

৭ / ১০
সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে আজ বেলা সোয়া ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যানবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। ছবি: জাহিদুল করিম

৮ / ১০
সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের বিপক্ষে আজ সকালে বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবিটি রাজধানীর তোপখানা সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ১০
সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে আজ সকালে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানের চিত্র। ছবি: ফোকাস বাংলা

১০ / ১০
একাত্তরের মানবতাবিরোধী জামায়াত নেতা মীর কাসেমের ‘বিজয় চিহ্ন’। রায় ঘোষণার পর তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে প্রবেশের আগমুহূর্তে তিনি এভাবেই ক্যামেয়ায় ধরা পড়লেন। ছবি: আশরাফুল আলম