যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রাস্তায় জমে থাকা তুষারের স্তূপ বেলচা দিয়ে সরিয়ে নিজের গাড়ি বের করছেন এক ব্যক্তি। রোববার রাত পর্যন্ত তুষার পড়ে দেশটিতে প্রায় ১৫ ইঞ্চি পুরু স্তূপ জমে গেছে। এ কারণে প্রায় দুই হাজার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি
২ / ১৩
চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌর সদরের পূর্ব গোভানিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পেন্ডল ক্লিপ খুলে ফেলায় ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। ছবিটি আজ সকাল ১০টায় তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৩ / ১৩
মুম্বাইয়ে একটি প্রচারমূলক অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি
৪ / ১৩
পটুয়াখালীতে প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল হাতে সুবিধাবঞ্চিত খুদে শিক্ষার্থী ও ছিন্নমূল শিশুরা। ছবি: শংকর দাস, পটুয়াখালী
৫ / ১৩
সিলেটের সবচেয়ে বড় পশুর হাট কাজিরবাজার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা পশু বিক্রির জন্য এখানে নিয়ে আসেন। টানা অবরোধ আর হরতালের কারণে হাটে পশু আনতে পারছেন না ব্যবসায়ীরা। তাঁরা জানালেন, অন্য সময় হাটে গরু রাখার জায়গা থাকে না। এখন হাট প্রায় ফাঁকা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৬ / ১৩
হরতাল-অবরোধে থেমে নেই মানুষের জীবন। এই পরিস্থিতির মধ্যেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেউ আসছেন চিকিৎসা নিতে আবার কেউবা ভর্তি হওয়া স্বজনদের দেখে ঘরে ফিরে যাচ্ছেন। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৭ / ১৩
হরতাল-অবরোধে তেমন একটা যাত্রী পাওয়া যায় না। অনেক সময় অলস বসে থাকতে সিএনজিচালিত অটোরিকশার চালকদের। এমনই এক অলস সময়ে অটোরিকশার ভেতর বসে পত্রিকা পড়ছেন একজন চালক। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৮ / ১৩
‘পেট্রলবোমা নিক্ষেপে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই’ স্লোগান লেখা পোস্টার দেখছেন তাঁরা। ছবিটি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের কাছ থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৯ / ১৩
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৬০ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। ছবি: সাজিদ হোসেন
১০ / ১৩
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় পেপসি সুপার বোল রাগবি খেলা চলাকালে বিরতির সময় সংগীত তারকা কেটি পেরির পরিবেশনা। ছবিটি রোববার ফিনিক্স বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
১১ / ১৩
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় সুপার বোল এক্সএলআইএক্স-এ সিটল সিহকস ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মধ্যে রাগবি খেলার দ্বিতীয়ার্ধে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি রোববার ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
১২ / ১৩
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় পেপসি সুপার বোল রাগবি খেলা চলাকালে বিরতির সময় সংগীত তারকা কেটি পেরির পরিবেশনা। ছবিটি রোববার ফিনিক্স বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
১৩ / ১৩
দেশের এই সংকটে ব্যবসায় গতি নেই। তাই মুরগিবিক্রেতা এমরান হোসেন নিজের মুরগির ঝাঁকিতে ‘সহিংসতা চাই না, সমঝোতা চাই’ লেখা প্ল্যাকার্ড লাগাচ্ছেন। ছবিটি আজ বিকেলে কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: আবদুস সালাম