হলিউডে রোববার ডিজনির সিনডারেলা ছবির উদ্বোধনী প্রদর্শনীতে লিলি জেমস ও রিচার্ড ম্যাডেন। ছবিতে লিলি নাম ভূমিকায় ও ম্যাডেন রাজকুমারের ভূমিকায় অভিনয় করেছেন। ছবি: এএফপি
২ / ১৬
ডিজনির সিনডারেলা ছবির প্রিমিয়ারে অংশ নিতে গতকাল রোববার হলিউডের এল ক্যাপটেন থিয়েটারে যান অভিনেত্রী লিলি জেমস। ছবি: এএফপি
৩ / ১৬
ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম চীন সফরে গিয়ে ব্রিটিশ দূতাবাস পরিদর্শন করেন। এ সময় তিনি দূতাবাসের কর্মকর্তাদের আবাসিক এলাকায় ‘শন দ্য শিপ’ নামের একটি প্রতিকৃতির চোখ আঁকেন। ছবি: রয়টার্স
৪ / ১৬
বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর সেনা সদস্যরা দুপুরের খাবার খাচ্ছেন। ছবিটি রোববার তোলা। রাজধানী মিনস্কের পশ্চিমে সংরক্ষিত এলাকায় বন্য প্রাণী জরিপের কাজ করছেন তাঁরা। ছবি: রয়টার্স
৫ / ১৬
বাগদাদের উত্তরে একটি এলাকায় দেয়ালের ওপর বিশ্রাম নিচ্ছেন এক সেনা। ইরাকি সেনা ও সরকারপন্থী শিয়া মিলিশিয়ারা যৌথভাবে দজলা নদী ও তিকরিতের দক্ষিণে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। ছবি: রয়টার্স
৬ / ১৬
আজ দেশে আইএক্স কেইন, আইএক্স হেক্সা ও আইএক্স ইউএফও নামের নতুন তিনটি মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে ম্যাক্সিমাস মোবাইল। আইএক্স হেক্সা প্রদর্শন করছেন এক মডেল। ছবি: মো. মিন্টু হোসেন
৭ / ১৬
২ মার্চ ‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় জাতীয় পতাকা হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি: জাহিদুল করিম
৮ / ১৬
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে আটক করেছে র্যাব। ছবিটি সোমবার উত্তরায় র্যাব কার্যালয় থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৯ / ১৬
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালে চট্টগ্রাম বন্দরের সি পি আর গেইট এলাকায় টোল সড়কে কাভার্ড ভ্যানের ভিড়। ছবিটি সোমবার দুপুর ১২টায় তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১০ / ১৬
ক্রসফায়ার, পেট্রলবোমা, হরতাল, অবরোধ, চিরতরে বন্ধের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনের একটি গাছে ওপর ২৪ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করছেন ‘দার্শনিক’ জালাল উদ্দিন মজুমদার নামের একজন। জাতীয় মুক্তি আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানারে তিনি এ অবস্থান ধর্মঘট পালন করছেন। ছবি: সাজিদ হোসেন
১১ / ১৬
খেত থেকে আলু তোলার মৌসুম এখন। তাই আলুর পাপড় তৈরির ধুম লেগেছে। আলু সেদ্ধ করে কেটে তা রোদে শুকানো হয়। পরে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যায় পাপড়। ছবিটি আজ সোমবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
দেখে মনে হবে দুটি ভবনের মাঝখানে পড়ে আছে ময়লা আবর্জনা। কিন্তু এই ময়লা আবর্জনার নিচে আছে এক নালা। নিয়মিত পরিষ্কার না করায় ভরাট হয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের এই নালাটি। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৪ / ১৬
ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম জাপান সফর শেষে চীনে গিয়েছেন। আজ তিনি বেইজিংয়ে ব্রিটিশ দূতাবাস পরিদর্শন করেন। এ সময় দূতাবাসের এক কর্মকর্তার সন্তানকে কোলে নিতে হাত বাড়িয়ে দেন এই রাজপুত্র। ছবি: রয়টার্স
১৫ / ১৬
বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাখালীর জেমিনি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা আজ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা প্রতিষ্ঠানটির মালিকপক্ষ পালিয়ে যাওয়ার অভিযোগ করেন। ছবি: সাজিদ হোসেন
১৬ / ১৬
লেখক-ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সকালে রংপুর নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের নেতা-কর্মীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর