ছবিতে আজ ( ০২ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
মেক্সিকো সিটির ওতুমবা গ্রামে গাধার মুখোশ পরে দাঁড়িয়ে আছেন কয়েকজন গ্রামবাসী। ছবিটি শুক্রবারের। প্রতি বছর সেখানে গাধা-উৎসব হয়। গাধার দৌড়, গাধার সাজ—এসব আয়োজন চলে উৎসবে। ছবি: রয়টার্স

২ / ১৮
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের ভক্তপুরে একটি মন্দির থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করছে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা। ছবি: রয়টার্স

৩ / ১৮
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঘরের জানালায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর এক সমর্থক। শুক্রবার মে দিবস উদ্‌যাপনের সময় ছবিটি তোলা। মে দিবসে শ্রমিকদের বেতন ৩০ শতাংশ বাড়িয়েছেন মাদুরো। ছবি: রয়টার্স

৪ / ১৮
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পৌঁছালে এক দল নারী ঐতিহ্যবাহী পোশাকে তাঁকে স্বাগত জানান। তিনি সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাবিরার সঙ্গে সাক্ষাৎ করবেন। ছবি: রয়টার্স

৫ / ১৮
নেপালের ললিতপুরের খোকানা এলাকায় ভূমিকম্প বিধ্বস্ত একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৮
ভূমিকম্পে আহত শিশুটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা। ছবিটি আজ নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতাল থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৮
শ্রীলঙ্কা পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাবিরার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ছবিটি আজ কলম্বোয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৮
এটি একটি কেক বটে, তবে গড়া হয়েছে ফিলিপাইনের মুষ্টিযোদ্ধা ম্যানি প্যাকুইনো (ডানে) ও যুক্তরাষ্ট্রের মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদারের মুষ্টিযুদ্ধে অবতীর্ণ হওয়ার আদলে। ছবিটি শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণের বাগানে ফুটেছে হরেক রকম ফুল। ফুল থেকে মৌমাছির মধু আহরণের এই দৃশ্যটি আজ শনিবার ধরা পড়েছে জাহিদুল করিমের ক্যামেরায়।

১০ / ১৮
কৃষকের বাড়ির উঠানে খাবারের সন্ধানে চড়ুই পাখি। ছবিটি শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ১৮
হবিগঞ্জ বিকেজেসি বালিকা উচ্চবিদ্যালয়ে আজ শনিবার সকালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ১৮
রংপুরে পুরোদমে শুরু হয়েছে বোরোধান কাটা ও মাড়াই। ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষিজীবী শ্রমিকেরা। এক গৃহস্থের বাড়ি থেকে আরেক গৃহস্থের বাড়িতে চলছে কাজ। রীতিমতো উৎসব পড়ে গেছে গ্রামে গ্রামে। ছবিটি শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৩ / ১৮
সবুজ পাহাড়ের উৎসব সাংগ্রাই উপলক্ষে বলী খেলার আয়োজন করে একতা যুব সংঘ। খেলায় বিজয়ী হতে দুজন লড়ে যাচ্ছেন। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি সদরের তেঁতুলতলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৪ / ১৮
ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু অনেকই সেই নিষেধাজ্ঞা মানেন না। সড়কে যানজট থাকলে ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালান। ছবিটি সম্প্রতি মিন্টো রোডের রমনা পার্ক এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৫ / ১৮
আধুনিকতার ছোঁয়া লেগেছে কৃষিতেও। আগে যেখানে গরু দিয়ে ধান মাড়াই করতেন কৃষকেরা, এখন সেখানে মেশিনে ধান মাড়াই করতে ব্যস্ত তাঁরা। ছবিটি আজ দুপুরে সোনারগাঁ উপজেলার নাল আলাবদী গ্রাম থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৬ / ১৮
বাংলাদেশ শিশু একাডেমী ফরিদপুর জেলা শাখার আয়োজনে শিশু আনন্দমেলায় শিক্ষার্থীরা বিস্কুট দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। ফরিদপুর চরাঞ্চলের নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি চর এলাকায় পদ্মাচর মাধ্যমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৭ / ১৮
হবিগঞ্জ বিকেজিসি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ১৮
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়কের দুপাশ দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দখল হয়ে আছে। এতে হাসপাতালে আসা রোগীদের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম