গাজায় ইসরায়েলের বর্বর হামলায় প্রতিদিন অনেক শিশু হতাহত হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় আহত এক শিশুকে গতকাল শনিবার রাফার একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। ছবি: রয়টার্স
৩ / ১২
ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে একটি ফ্যাশন প্রতিযোগিতায় পোশাক প্রদর্শনী। ছবিটি গতকাল শনিবারের। ছবি: এএফপি
৪ / ১২
ভারতের নয়াদিল্লিতে বৃষ্টিতে ডুবে গেছে রাস্তা। অন্যদের ভোগান্তি বাড়লেও আনন্দের কমতি নেই শিশুদের। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ১২
ভারতের বেঙ্গালুরুর একটি স্কুলে ছয় বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে ‘সচেতন নাগরিক’ নামে একটি সংগঠন গতকাল শনিবার মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেয়। ছবি: এএফপি
৬ / ১২
ভারতের মুম্বাইয়ে গতকাল শনিবার গজলসংগীতের উত্সবে (বাঁ থেকে) শিল্পী তালাত আজিজ, সনু নিগম ও পঙ্কজ উদাস। ছবি: এএফপি
ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে মহাসড়কে। অনেকেই ঝুঁকি নিয়ে বাসের ছাদে করে ফিরছেন রাজধানীতে। ছবিটি আজ সকালে বগুড়ার বাইপাস সড়কের বনানী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১২
ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মস্থলমুখী হাজারো মানুষ ভিড় জমিয়েছে দৌলতদিয়া লঞ্চ ঘাটে। ছবিটি আজকের তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ
১০ / ১২
জাতীয় খেলা হা ডু ডু। গ্রামবাংলায় এই খেলা মানেই উপচে পড়া ভিড়। আজ রংপুরের কাউনিয়া উপজেলার সারাই এলাকার পোদ্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি এই ম্যাচের আয়োজন করেন এলাকার তরুণেরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১১ / ১২
এবারে বৃষ্টি কম। তাই জলাশয়গুলোতে শাপলাও ফুটেছে কম। দূরের বিল থেকে শাপলা তুলে তা বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে শিশুরা। ছবিটি রংপুর নগরের জলছত্র এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১২ / ১২
ঈদের দীর্ঘ ছুটি শেষ। তবু কর্মব্যস্ত জীবন পুরাপুরি ফিরে পায়নি রাজধানী। পুরান ঢাকার জজকোর্টেও আজ ছিল সেই চিত্র। আসামি-ফরিয়াদি, উকিল-মোক্তারের আনাগোনা ছিল কম। তাই এই টাইপিস্টদের বসে বসে অলস সময় কাটাতে দেখা যায়। ছবি: মনিরুল আলম