ছবিতে আজ (০৩ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
সাগরজলে বাবার সঙ্গে খেলায় মেতেছে তিন শিশু। ছবিটি রোববার তিউনিসিয়ার সাগরসৈকত থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২১
‘সাইক্লো’ নামের ত্রিচক্রযানে করে যাচ্ছেন পর্যটকেরা। ছবিটি আজ কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২১
চীনের জিয়াংসু প্রদেশের নানজিং ওয়াটার পার্কে পানিতে নেমে শীতল হচ্ছে মানুষ। গত শনিবার সেখানে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। ছবি: রয়টার্স

৪ / ২১
সিলেট নগরের কিনব্রিজ এলাকায় সুরমা নদীর পাড়ে আজ সোমবার থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা। এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় এক শিক্ষার্থী নিজেই ‘বৃক্ষ’ সেজে শোভাযাত্রায় অংশ নেয়। ছবিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৫ / ২১
সিলেট নগরের কিনব্রিজ এলাকায় সুরমা নদীর পাড়ে আজ সোমবার থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা। মেলায় আসা দুই শিক্ষার্থী কমলা গাছ দেখছে। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৬ / ২১
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং-সংলগ্ন রামচন্দ্রপুর খালের পাশে খেলতে গিয়ে আজ সোমবার দুপুরে শিশুরা রিকশা ফেলে দেয়। রিকশাচালক ও মালিক মিলে তা উদ্ধারের চেষ্টা ক​রছেন। ছবি: জাহিদুল করিম

৭ / ২১
রাশিয়ার কাজানে চলছে সাঁতারের প্রতিযোগিতা। জলে মাছ ঘুরে বেড়াচ্ছে—এমন এক সাজে সেই প্রতিযোগিতা দেখতে এসেছেন এক দর্শক। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২১
শিবের পূজা দিতে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাচ্ছেন ভক্তরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি

৯ / ২১
মাজড়া পোকা, পাতা মোড়ানো পোকা ও চঙ্গি পোকা ফসলের জন্য ক্ষতিকর। এসব পোকা দমনে কৃষকেরা পার্চিং পদ্ধতিতে ক্ষেতের মাঝে বাঁশের কঞ্চি দিয়ে পাখির বসার ব্যবস্থা করেছেন। পাখির এখন সেখান বসে ক্ষতিকর পোকামাকড় খাচ্ছে। ছবিটি সোমবার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের কর্নপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২১
মহাসড়কের পার্শ্ব রাস্তা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো নিয়মতান্ত্রিকভাবে চলাচলের দাবিতে আজ বগুড়া শহরের সাতমাথায় বগুড়া জেলা অটোটেম্পো-অটোরিকশা সিএনজি পরিবহন সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ২১
মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা। তাই হাজিরহাট এলাকা থেকে প্রয়োজনীয় কাজে যাত্রীরা প্রচণ্ড রোদের মধ্যে ভ্যানে করে পাঁচ কিলোমিটার দূরে রংপুর শহরে যাচ্ছেন। ছবিটি আজ সোমবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের সিও বাজার এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ২১
রাশিয়ার কাজানে ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নারীদের ১০০ মিটার বুক সাঁতারে বাছাইপর্বে অংশ নেওয়া সুইডেনের এক প্রতিযোগী। ছবিটি আজ পানির নিচ থেকে তোলা।  ছবি: এএফপি

১৩ / ২১
সিলেটে গত কয়েক দিন ধরে প্রচণ্ড রোদ আর গরম। গরু নিয়ে মাঠে আসা এক রাখাল বালক শ্যালো মেশিনের পানি পান করে খানিকটা শীতল হওয়ার চেষ্টা করছে। ছবিটি আজ সোমবার দুপুরে জেলার দক্ষিণ সুরমা উপজেলার লামা হাজরাই এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২১
শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ১৭ আগস্ট পার্লামেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন। এ উপলক্ষে আজ (৩ আগস্ট) তাঁকে সমর্থন দিকে অনেক বৌদ্ধ ভিক্ষু ও  সমর্থকেরা এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ফুল হাতে রাজাপক্ষে। ছবি: এএফপি

১৫ / ২১
বিখ্যাত গায়ক ও অভিনেতা কিশোর কুমারের ৮৬তম জন্মদিন ছিল গতকাল (২ আগস্ট)। এ উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গান শোনান তাঁর ছেলে অমিত কুমার।  ছবি: এএফপি

১৬ / ২১
মিয়ানমারে সাগাইং রাজ্যে বন্যাকবলিত হয়ে পড়েছে কালাই এলাকা। মৌসুমি বৃষ্টিতে বন্যার পাশাপাশি ভূমিধসেরও ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। এ অবস্থায় এক লোককে নৌকায় বিশ্রাম নিতে দেখা যায়। ছবি: এএফপি

১৭ / ২১
কাশ্মীরের শ্রীনগরে দাল-লেকে নৌকায় করে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ (৩ আগস্ট) তোলা। ছবি: রয়টার্স

১৮ / ২১
সুইজারল্যান্ডের জুরিচ শহরে প্রচণ্ড গরমে আজ (৩ আগস্ট) কৃত্রিম ঝরনায় গোসল করছে এক শিশু। ছবি: রয়টার্স

১৯ / ২১
মাদ্রিদে ভেঙে পড়ে একটি ভবন। প্রতিবেশীরা জানান, ওই ভবনের দেয়ালে ফাটল দেখা দিলে গতকাল (২ আগস্ট) রাতেই ওই ভবনের আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ভবনটি ভেঙে পড়ে। ছবি: রয়টার্স

২০ / ২১
রাজপথে উল্টোদিকে যান চলাচল ঠেকাতে ট্রাফিক বিভাগ ঘটা করে প্রতিরোধক যন্ত্র বসিয়েছিল। কিন্তু সেই যন্ত্র এখন আর কাজ করে না, উল্টোপথে এলেও ফুটো হয় না চাকা৷ ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর হেয়ার রোড থেকে তোলা ৷ ছবি: আবদুস সালাম

২১ / ২১
মায়ের বুকে ফিরল অনিকা। বাবা আবদুল করিমের দাবি, কেউ তাঁকে অজ্ঞান করে শুক্রবার রাতে সায়েদাবাদ বাস স্টেশন থেকে ১০ মাসের শিশু অনিকাকে চুরি করে নিয়ে যায়৷ খুঁজতে খুঁজতে খবর মিলল, রামপুরার একটি বাসার সামনে একটি শিশু পাওয়া গেছে৷ শনিবার সকালে শিশুটিকে রামপুরা থানায় নেওয়া হয়৷ সেখান থেকে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি শিশুটিকে নিজের বাসা নারায়ণগঞ্জের সানারপাড় নিয়ে যান৷ সোমবার দুপুরে অনিকার মা শাহিনুর আক্তার ও বাবা আবদুল করিম রামপুরা থানায় ছুটে যান৷ পরে পুলিশ শফিকুল ইসলামকে বাচ্চাসহ রামপুরা থানায় ডেকে পাঠান৷ সন্ধ্যায় নিঃসন্তান শফিকুল ও তাঁর স্ত্রী বাচ্চা নিয়ে থানায় পৌঁছালে প্রমাণিত হয়, শিশুটি শাহিনুরের চুরি হওয়া অনিকা৷ কে বা কারা ছোট্ট শিশুটিকে চুরি করল, কীভাবে রামপুরার সেই বাড়িতে পৌঁছাল, সে প্রশ্নের উত্তর মেলেনি৷ ছবিটি সোমবার সন্ধ্যায় রামপুরা থানা থেকে তোলা৷ ছবি: আবদুস সালাম