ছবিতে আজ (০৩ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
পয়লা বৈশাখের উৎসবে সাজসজ্জার প্রস্তুতিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলা

২ / ১৪
ঢোলের উদ্দাম ছন্দে চলছে লম্ফ নৃত্য। বুরুন্ডির গিশোরা এলাকায় এভাবেই প্রচণ্ড জোরে ঢোল বাজিয়ে বুনো ছন্দে নেচে উৎসব পালন করা হয়। প্রাচীনকাল থেকে এ অনুষ্ঠান তাদের ঐক্যের প্রতীক। গত ১৪ মার্চ তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি

৩ / ১৪
মানবসেবায় ব্রতী এই পাদরি ঘরহারা নারীটির পা ধুইয়ে চুমু খাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের পবিত্র দিন (হলি থার্সডে) উপলক্ষে ছিল এ আয়োজন। ছবিটি ব্রাজিলের সাও পাওলো থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৪
সিরিয়ার আলেপ্পো নগরের আল-ফারদাউস এলাকায় বৃহস্পতিবার ব্যারেল বোমা হামলার পর দুই শিশুকে উদ্ধার করা হয়। ছবি: রয়টার্স

৫ / ১৪
পাকিস্তানের বন্দরনগর করাচিতে চলছে ফ্যাশন পাকিস্তান উইক। সেখানে বৃহস্পতিবার নকশাকার ইউসুফ বশির কোরেশির নকশা করা পোশাক প্রদর্শন করেন এক মডেল। ছবি: রয়টার্স

৬ / ১৪
রাজধানীর ফার্মগেট এলাকায় পদচারি সেতুর সংস্কার কাজ চলছে। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলা

৭ / ১৪
সাইকেল লেন ডে-২০১৫ উপলক্ষে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নগরে এক সাইকেল র‍্যালি বের হয়। সেখানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। দিবসটির এবারের স্লোগান ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রগতি, নিরাপদ সড়ক সাইকেল লেন বাস্তবায়নের হোক নীতি’। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৪
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের বর্ণাঢ্য র‌্যালিতে শিল্পী কলাকুশলীদের সঙ্গে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রথম আলো

৯ / ১৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইউটাহ অঙ্গরাজ্যে হিল বিমানবাহিনী ঘাঁটিতে পৌঁছালে সেখানের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভ্যর্থনা জানান।ছবি: এএফপি

১০ / ১৪
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের সঙ্গে স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ও সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন রাজধানীর চকবাজার শাহি মসজিদে জুমার নামাজ আদায় শেষে বেরিয়ে আসেন। ছবি: সাজিদ হোসেন

১১ / ১৪
শসাখেতে ফাঁদ ব্যবহার করছেন কৃষক শাহেদ জামাল। এ ফাঁদ ব্যবহার করে ক্ষতিকারক পোকা দমনে সাফল্য পেয়েছেন তিনি। ছবিটি শুক্রবার বগুড়ার সদর উপজেলার গোপালবাড়ী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ১৪
বিএনপি জোটের ডাকা টানা হরতাল-অবরোধে বগুড়ার নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বহনকারী বাস চলাচল দীর্ঘদিন বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার থেকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী বহনকারী বাস চলাচল শুরু হয়েছে। ছবিটি শুক্রবার বগুড়া শহরের শহীদ খোকন শিশু উদ্যানের সামনে থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৪
বাজারে নতুন কাঁঠাল উঠতে শুরু করেছে। আকারভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রিও হচ্ছে। খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় ফলের হাট মাটিরাঙ্গা বাজারে শ্রমিকেরা ট্রাকে কাঁঠাল তুলছেন। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৪ / ১৪
মাটির তৈরি হাঁড়িপাতিলসহ বিভিন্ন তৈজসপত্র আগে সর্বত্রই ব্যবহৃত হতো। কালের বিবর্তনে তা হারাতে বসেছে। গ্রামগঞ্জে এখনো বিভিন্ন ধরনের পিঠা-পায়েস তৈরিতে এসব তৈজসপত্রের চাহিদা রয়েছে। ছবিটি মানিকগঞ্জ শহরের খোন্দকার ল’ কলেজ এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ প্রতিনিধি