গোধূলি বেলায় এক ফালি ভেলায় ভেসে যাচ্ছে এক কিশোর। শুক্রবার পেরুর পুন্তা তেরমোসা সৈকত থেকে তোলা ছবি। ছবি: রয়টার্স
২ / ৭
ছোট্ট এই শিশুটির নাম লক্ষ্মী। তার মা গিয়েছিলেন মাঘমেলা উৎসবে শ্রমিকের কাজ করতে। কাজ শেষে মায়ের বোঝা কিছুটা হালকা করতে কোদাল ও ঝাড়ু বহন করে নিয়ে যাচ্ছে লক্ষ্মী। ছবিটি শুক্রবার ভারতের এলাহাবাদ থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ৭
সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পোস্ট ও ফক্স নিউজ নেটওয়ার্ক পক্ষপাতমূলক খবর পরিবেশন করায় ‘ডাই ইন’ শীর্ষক বিক্ষোভ চলাকালে এভাবে হাতে হাত রাখেন বিক্ষোভকারীরা। ছবিটি শুক্রবার ম্যানহ্যাটনে নিউজ করপোরেশনসের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ৭
সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পোস্ট ও ফক্স নিউজ নেটওয়ার্কের পক্ষপাতমূলক খবর পরিবেশনে মৃতের মতো শুয়ে বিক্ষোভ। ছবিটি শুক্রবার ম্যানহ্যাটনে নিউজ করপোরেশনসের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ৭
একে তো শৈত্যপ্রবাহ, তার ওপর আজ সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন পরিস্থিতিতেও ছাতা মাথায় দিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি রংপুর নগরের চব্বিশ হাজারী এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৬ / ৭
ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নির্মিত মঞ্চে নেতা-কর্মীরা। ছবি: সাজিদ হোসেন
৭ / ৭
ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবিটি আজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন