ছবিতে আজ (০৩ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
পাথরের ওপর বসে পূর্ণচাঁদ দেখছে তিন শিশু। ছবিটি বৃহস্পতিবার ফ্রান্সের সেন্ট বাহবে থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৮
প্রচণ্ড গরমে রোদের আঁচ এড়াতে মাথায় পদ্মপাতার ছাতা। ছবিটি বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিং থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৮
কানাডার ভাস্কর্য ডিজিটাল ওরকার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে জাপানের কয়েকজন শিক্ষার্থী। ছবিটি বৃহস্পতিবার ভ্যাঙ্কুভার থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৮
কিউবার সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান দেশটির ৩৫টি জনবহুল জায়গায় ওয়াইফাই সুবিধা চালু করেছে। রাজধানী হাভানার একটি রাস্তায় গতকাল ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে দুজন তরুণী। ছবি: এএফপি

৫ / ১৮
জাপানে রাজধানী টোকিওর একটি দামি ফলের দোকানে বর্গাকৃতি, ত্রিভুজাকৃতি ও হৃদয়াকৃতির তরমুজ দেখাচ্ছেন দোকানের কর্মকর্তা মোতোতাকা নিশিমুরা। গত বুধবার তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপি

৬ / ১৮
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন সড়কপথে চলা বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ছবিটি আজ সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

৭ / ১৮
চীনের ঝেজিয়াং প্রদেশে মানুষের তৈরি মানবস্তম্ভ। স্পেনের ১৯০ জন মানুষ এই স্তম্ভটি তৈরি করেছেন। ছবিটি বৃহস্পতিবার হ্যাংঝুর পর্যটন এলাকা ওয়েস্ট লেকের সিটি অব গড প্যাভিলিয়ন থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৮
গরমে টিকতে না পেরে জলাশয়ে নেমেছে কয়েকটি দুরন্ত শিশু। তারপর কদলিকাণ্ড নিয়ে দুষ্টুমি। ছবিটি বৃহস্পতিবার বগুড়া শহরতলির ঢাকন্তা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১৮
বসতবাড়িতে পানি ওঠায় মাটির চুলা সরিয়ে নেওয়া হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের ছালাপাক এলাকা থেকে তোলা। উজানের ঢলে তিস্তা নদীতে পানি বেড়ে ওই এলাকায় বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ১৮
বর্ষাকালে জলমগ্ন কৃষিজমিতে পাতা ‘বর্ষাটোপে’ ধরা পড়েছে মাছ। ছবিটি বৃহস্পতিবার রংপুরের কাউনিয়া উপজেলার ধুমেরকুঠি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১১ / ১৮
জমে উঠেছে সিলেটের ঈদ বাজার। পোশাক কিনতে নগরের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড়। ছবিটি বৃহস্পতিবার নগরের নয়াসড়ক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ১৮
আপনজনের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসেছে এক শিশু। ছবিটি আজ দুপুরে কুমিল্লা নগরের মনোহরপুর এলাকার বিপণিকেন্দ্র থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৩ / ১৮
ভর দুপুরে শীতলক্ষ্যার জলে দুরন্ত শিশুদের ঝাঁপ। ছবিটি আজ নারায়ণগঞ্জ শহরে নদীর ৫ নম্বর ঘাট-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৪ / ১৮
পুরোনো নৌযান ঘষেমেজে চলাচলের উপযোগী করে তুলতে ব্যস্ত শ্রমিকেরা। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষকে বিভিন্ন ঘাটে পৌঁছে দিতে এই আয়োজন। ছবিটি আজ সকালে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বন্দর এলাকার একটি ডকইয়ার্ড থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৫ / ১৮
সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শুক্রবার নগরের বিপণিবিতানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নগরের জিন্দাবাজার এলাকায় শাড়ির দোকানে শাড়ি দেখছেন ক্রেতারা। ছবিটি বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ১৮
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ কয়েকটি ইসলামিক সংগঠন। ​এ সময় লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ করা হয়। রাজধানীর পুরানা পল্টন থেকে ছবিটি তুলেছেন আবদুস সালাম।

১৭ / ১৮
নরসিংদীর শিবপুরের ‘লটকন’ এখন ঢাকার বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। বড় আকৃতির এই লটকনের কেজি ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি। রাজধানীর পল্টন এলাকা থেকে শুক্রবার ছবিটি তুলেছেন আবদুস সালাম।

১৮ / ১৮
রাজধানীর বেইলি রোডের কয়েকটি খাবারের দোকানে আজ শুক্রবার বিকেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ কয়েকটি দোকানের মালিককে মোট তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ছবি : আবদুস সালাম।