ছবিতে আজ (০৩ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
পিঠের উল্কিতে ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলার ছবি। ৫ ডিসেম্বর এই অবিসংবাদিত নেতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন। ২৭ নভেম্বর তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: এএফপি

২ / ১২
এ নিছক গুলতি ছোড়া নয়। প্রতিবাদ। মেক্সিকোতে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে গুয়েরেরো রাজ্যের শিক্ষক ও শিক্ষার্থীরা মঙ্গলবার স্থানীয় কংগ্রেস ভবনের দিকে এভাবে পাথর ছুড়ে বিক্ষোভ করেন। ছবি: এএফপি

৩ / ১২
হলুদ সরিষা ফুল শোভা ছড়াচ্ছে বিস্তীর্ণ মাঠে। ছবিটি আজ বুধবার ঢাকার অদূরে কেরানীগঞ্জের আরিমবাগ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ১২
লন্ডনে মঙ্গলবার আর্ল’স কোর্ট এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ২০১৪ ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শোতে একজন মডেল। ছবি: এএফপি

৫ / ১২
মাকড়সার জালে আটকে পড়া শিশুর বিন্দু। ছবিটি আজ বুধবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ১২
লন্ডনে আর্ল’স কোর্ট এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার ২০১৪ ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শোতে গাইছেন সংগীত তারকা টেলর সুইফট। ছবি: এএফপি

৭ / ১২
পেরুতে ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচ্চুতে ঘুরে বেড়াচ্ছে একটি লামা। ছবিটি মঙ্গলবার তোলা। ইউনেসকোর তালিকায় ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে স্থান পাওয়া এই প্রসিদ্ধ জায়গায় প্রতিদিন প্রায় আড়াই হাজার পর্যটকের আগমন ঘটে। ছবি: রয়টার্স

৮ / ১২
শীতের সকালে মাঠ থেকে শাক তোলায় ব্যস্ত এক শিশু। ছবিটি আজ বুধবার ঢাকার অদূরে ডেমরা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১২
বরিশাল শহরের বান্দরোডে আজ বুধবার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচীতে বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়। ছবি: মো. সাইয়ান

১০ / ১২
বরিশালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজীর শিক্ষার্থীরা আজ বুধবার সকালে শহরের শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে দশ দফা দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় কর্তব্যরত পুলিশেরা শিক্ষার্থীদের লাঠিপেটা করে সড়িয়ে দেয়। এতে অনেকেই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ছবি: মো. সাইয়ান

১১ / ১২
টিআইয়ের   দুর্নীতির ধারণা সূচক প্রকাশ অনুষ্ঠানে এর বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আরও বক্তব্য দেন সংস্থাটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান ও এ টি এম শামসুল হুদা। ছবি: ফোকাস বাংলা

১২ / ১২
পথচারী পারাপারে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শেষ হয়েছে। আবার সেই আগের মতো ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার। ছবিটি আজ দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম