স্প্যানিশ লিগে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে ছেলে দাভি লুকা দা সিলভাকে কোলে নিয়ে ব্রাজিলের তারকা ফুটবল খেলোয়াড় নেইমার। ছবিটি ১ নভেম্বর তোলা। ছবি: রয়টার্স
২ / ১৬
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ফিলাডেলফিয়া ইগলস ও হাউসটন টেক্সানসের মধ্যে রাগবি খেলা শুরুর আগে সে দেশের জাতীয় সংগীত গাইছেন সংগীতশিল্পী লিন্ডসে এল। ছবিটি রোববার রিলায়েন্ট স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৬
প্রথম বিশ্বযুদ্ধে ফুলের মতো ঝরে পড়েছিল এক একজন সৈনিকের প্রাণ। সেই সব নিহত ব্যক্তির স্মরণে তৈরি করা শিল্পকর্ম দেখতে ভিড় জমিয়েছে মানুষ। সিরামিকের তৈরি একেকটি লাল রঙের পপি ফুল নিহত একেকজন সৈনিকের স্মরণে নির্মিত হয়েছে। ১১ নভেম্বর আট লাখ ৮৮ হাজার ২৪৬তম পপি ফুল স্থাপনের মধ্য দিয়ে এই শিল্পকর্মের কাজ সম্পন্ন হবে। ছবিটি গতকাল যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার অব লন্ডন থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৬
জর্ডানের আম্মানে ১৭তম পার্লামেন্টের দ্বিতীয় সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দেশটির রানি রানিয়া। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স
৪৯তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ে নিজের বাসায় জন্মদিনের কেক হাতে বলিউড তারকা শাহরুখ খান। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি
৭ / ১৬
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের ৪১তম জন্মদিন ছিল ১ নভেম্বর শনিবার। মুম্বাইয়ে কেক কেটে এভাবেই নিজের জন্মদিন পালন করেন ঐশ্বরিয়া। শনিবার তোলা ছবিটি রোববার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস
৮ / ১৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এই রায় শুনে আজ বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে আনন্দ মিছিল করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। ছবি: জাহিদুল করিম
৯ / ১৬
সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আজ দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকার চিত্র। ছবি: জাহিদুল করিম
১০ / ১৬
সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজশাহী নগরের ব্যস্ততম সড়কে যান চলাচল ছিল খুবই কম। ছবিটি আজ নগরের শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বর থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১১ / ১৬
জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: ফোকাস বাংলা
১২ / ১৬
দিশা মুরজানির নকশা করা পোশাকে এক মডেলের ক্যাটওয়াক। ছবিটি গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর পোর্ট অব স্পেন থেকে তোলা। ছবি: রয়টার্স
১৩ / ১৬
হিথার জোন্সের নকশা করা পোশাকে এক মডেলের ক্যাটওয়াক। ছবিটি গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর পোর্ট অব স্পেন থেকে তোলা। ছবি: রয়টার্স
১৪ / ১৬
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখায় গণজাগরণ মঞ্চ বিজয় মিছিল বের করে। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৫ / ১৬
জেলাহত্যা দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহরের সাতমাথা এলাকায় মোটরসাইকেল মহড়া দেয়। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৬ / ১৬
টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রংপুরে নগরে ইজিবাইক ও রিকশার জটলা। খোলা ছিল দোকানপাটও। ছবিটি সোমবার জেলা পরিষদ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর