পরিযায়ী স্টারলিং পাখির ঝাঁক। ছবিটি সোমবার ইসরায়েলের রাহাত শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৮
এটি একটি গাছ বটে। তবে বরফের দখলে যাওয়ায় এখন আর বোঝার উপায় নেই। ছবিটি সোমবার যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর লেক মিশিগান থেকে তোলা। গতকাল সেখানে ব্যাপক তুষার ঝড় হয়। ছবি: রয়টার্স
দুর্বৃত্তদের পেট্রলবোমার আগুনে পুড়ে বাসের ভেতরই সাতজন মারা যান। তাঁদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। ছবিটি সকাল আটটার দিকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
৬ / ১৮
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে হরতালের শেষ দিন আজ মঙ্গলবার রাজধানীর আমিনবাজার ট্রাক স্টেশন থেকে কোনো ট্রাক ছেড়ে যায়নি। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৮
হরতাল ও অবরোধমুক্ত পরিবেশে যাতে এসএসসি ও সমমানের পরীক্ষা হয় সেই দাবিতে আজ মঙ্গলবার রাজশাহী নগরের জিরো পয়েন্টে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা প্রতীকী অনশন করেন। ছবি: শহীদুল ইসলাম
৮ / ১৮
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ মঙ্গলবার ভারত সফরে গেছেন। দলের নেতারা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৮
কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় দুর্বৃত্তদের পেট্রলবোমায় গুরুতর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
১০ / ১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৮
ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের এক কৃষক লাউ বাগানের যত্নে ব্যস্ত। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা
১২ / ১৮
ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় নিহত জাফর রাঢ়ির স্বজনদের আহাজারি। ছবিটি মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল-সংলগ্ন হাইওয়ে থানার সামনে থেকে তোলা। ছবি: জহুরুল ইসলাম, গৌরনদী
১৩ / ১৮
কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় দুর্বৃত্তদের পেট্রলবোমায় গুরুতর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৮
রোববার থেকে শুরু হওয়া বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালে মঙ্গলবার বেলা একটার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর চত্বরের চিত্র। ছবি: মনিরুল আলম
১৫ / ১৮
চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী আইকন পরিবহনের বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় পুড়ে মারা যান মিতা মাহফুজা প্রকাশ মাফরুহার স্বামী ও মেয়ে। মাথায় আঘাত নিয়ে কুমিল্লা হাসপাতালে স্বজন হারানোর খবরে কান্নায় ভেঙে পড়েন মাহফুজা। ছবিটি মঙ্গলবার দুপুর ১২ টায় তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১৬ / ১৮
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঘী পূর্ণিমার ছুটিতে খেলায় মেতেছে শিশুরা। সকাল থেকে শিক্ষার্থীরা ইটভাটা তৈরি করে মজা করছে। ছবিটি মঙ্গলবার দুপুরে রংপুর নগরের বাহারকাছনা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৭ / ১৮
বিএসএফ বাংলাদেশে ঢুকে খেতমজুর নজরুলকে গুলি করে হত্যার পরে তার মৃতদেহ নিয়ে যায়। এক দিন পর আজ মঙ্গলবার বিকেলে বিজিবির সদস্যের কাছে মৃতদেহ ফেরত দেয় বিএসএফ। সীমান্ত থেকে নজরুলের মৃতদেহ নিয়ে ফিরছেন বিজিবি, পুলিশ ও নজরুলের পরিবারের সদস্যরা। ছবি: বিরামপুর প্রতিনিধি
১৮ / ১৮
বিএসএফের গুলিতে নিহত নজরুলের মৃতদেহ ফেরত আসার পর ছেলে জিসান ও মেয়ে সুমাইয়াকে নিয়ে স্ত্রী পলাশী আখতারের আহাজারি। সোমবার বিএসএফ বাংলাদেশে ঢুকে নজরুলকে গুলি করে হত্যা করে। ছবি: বিরামপুর প্রতিনিধি