ছবিতে আজ (০৩ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
আকাশে মেঘ জমেছে। এখনই নামবে বৃষ্টি। এই মুহূর্তটাকে ধরে রাখতে মেঘের পটভূমিতে সেলফি তুলতে ব্যস্ত দুই নারী। ছবিটি সোমবার লস অ্যাঞ্জেলেস থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২০
ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থান সুন্নি-অধ্যুষিত তিকরিত শহর। গত বছরের জুনে এটি দখল করে নেয় আইএসের জঙ্গিরা। তাদের হটাতে গতকাল সোমবার প্রায় ৩০ হাজার ইরাকি সেনা ও মিলিশিয়া অভিযান শুরু করে। ছবি: রয়টার্স

৩ / ২০
কনকনে ঠান্ডার মধ্যে উদাম গায়ে মার্শাল আর্ট চর্চা করছেন চীনের কয়েকজন বৌদ্ধ ভিক্ষু। ছবিটি সোমবার জিলিন প্রদেশের চাংচুন শহরের ওয়ানশাও মন্দির থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২০
আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে গুলি ছুড়ছেন এক শিয়া মিলিশিয়া যোদ্ধা। ছবিটি গতকাল সোমবার সালাহউদ্দিন প্রদেশ থেকে তোলা। আইএসের দখল থেকে তিকরিত শহরকে মুক্ত করতে ইরাকি সেনা ও শিয়া মিলিশিয়ারা অভিযান শুরু করেছে। ছবি: রয়টার্স

৫ / ২০
যুক্তরাষ্ট্রে কারাভোগের পর দেশে ফেরা পাঁচ গুপ্তচরের সঙ্গে হাভানায় বৈঠক করেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ছবি: রয়টার্স

৬ / ২০
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেই উগান্ডার রাজধানী কাম্পালার ২৭ বছরের যুবক সিমন পিটার লুটায়া পা দিয়ে ল্যাপটপ চালাচ্ছেন। শুধু ল্যাপটপ নয়, খাওয়ার সময়ও তাঁকে ব্যবহার করতে হয় পা। এ অবস্থায় আসার আগে আট বছর ধরে কারুশিল্পের কাজ শিখেছেন তিনি। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স।

৭ / ২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

৮ / ২০
একটু একটু করে গরম পড়তে শুরু করেছে। গরমে বাড়ছে তালপাতার পাখার চাহিদা। প্রতিটি পাখা বিক্রি হচ্ছে ১০ টাকা করে। ছবিটি আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

৯ / ২০
কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আদর্শ সদরসহ বেশ কয়েকটি উপজেলায় এ বছর টমেটোর ব্যাপক ফলন হয়েছে। মাঠেই প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা দরে। দেশে রাজনৈতিক সহিংসতা না থাকলে আরও বেশি দাম পেতেন বলে মনে করছেন কৃষকেরা। ছবিটি দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে আজ তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১০ / ২০
চীনের সবচেয়ে বড় শহর সাংহাইতে আজ নানয়াং সেকেন্ডারি স্কুলে প্রিমিয়ার লিগ প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে যান ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম। এ সময় তিনি পায়ের কাছে ফুটবল পেয়ে ক্ষণিকের জন্য ফুটবলার হয়ে যান। ছবি: রয়টার্স

১১ / ২০
হরতালে চট্টগ্রাম আদালতে কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে মঙ্গলবার সরকারপন্থী ও বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে কয়েক দফা ধাক্কাধাক্কি হয়েছে। এ সময় বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের পুলিশের উদ্দেশে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে আদালত চত্বর থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১২ / ২০
চার মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে পোশাক কারখানা চুনতি লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেন। ছবি: আশরাফুল আলম

১৩ / ২০
শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আলি আহমেদ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বাসচাপায় নিহত হন। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবিটি বেলা একটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৪ / ২০
চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ সম্মেলনে উদ্বোধনী সেশন চলাকালে হোটেলের গাইডরা লাফিয়ে ক্যামেরার সমানে পোজ দেন। ছবিটি আজ বেইজিংয়ের তিয়েনানমেন স্কয়ার থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২০
মোটা তারে ঝুলছে ব্যবহারের পর ফেলে দেওয়া মেডিকেল দস্তানা, খালি রক্তের ব্যাগ, স্যালাইনের ব্যাগসহ নানা বর্জ্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দোতলায় ঢালু পথের পাশে ভবনের ফাঁকা জায়গায় জানালা দিয়ে তাকালেই চোখে পড়বে এমন দৃশ্য। বার্ন ইউনিটের মতো সংবেদনশীল জায়গায় এই দৃশ্য দেখে অনেকে আঁতকে উঠতে পারেন। আজ বুধবার বিকেলে তোলা ছবি। ছবি: মানসুরা হোসাইন

১৬ / ২০
হরতাল-অবরোধে দুর্বৃত্তদের রেললাইন উপড়ে ফেলে নাশকতা ও সহিংসতারোধে রেলওয়ের কর্মীরা ট্রেন আসার আগে লাইনে কোনো ত্রুটি আছে কি না, তা পর্যবেক্ষণ করে দেখছেন। ছবিটি মঙ্গলবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশ থেকে তোলা। ছবি: তানভীর আহমেদ, সিরাজগঞ্জ

১৭ / ২০
মহাসড়কে ঝুঁকি নিয়েই চলাচল করে ইজিবাইক। তার ওপর এই হালকা যানে গরু ওঠানো কতটা ঝুঁকিপূর্ণ, তা সহজেই অনুমেয়। ছবিটি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারের কাছ থেকে তোলা। ছবি: আবদুস সালাম।

১৮ / ২০
সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে যেখানে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে যেখানে কুপিয়ে হত্যা করা হয় সে স্থানে মঙ্গলবার সকালে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ’৭১ নামের দুটি সংগঠন। ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২০
লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

২০ / ২০
মুক্তিযুদ্ধের সময় রংপুরে প্রথম শহীদ শংকু সমাজদার স্মরণে আজ মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা শাখা। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ শংকুর প্রতিকৃতিতে মা দীপালি সমাজদার ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: মঈনুল ইসলাম, রংপুর