ছবিতে আজ ( ০৩ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
চীনের রাজধানী বেইজিংয়ে ‘ফরবিডেন সিটির’ কাছে একটি পার্কে নৃত্যরত দুই বয়স্ক নারী। ছবিটি আজকের। ছবি: এএফপি

২ / ১৭
মুখ দিয়ে কে কত বেশি ভাপ বের করতে পারে—এরই প্রতিযোগিতা চলছে। শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভাপ সম্মেলনে দুই প্রতিযোগী কৌশলে ভাপ বের করার প্রতিযোগিতায় অংশ নেয়। ছবি: রয়টার্স

৩ / ১৭
গুয়াতেমালায় অনুষ্ঠিত ‘এক্সপো কমিকন গুয়াতেমালা’ সম্মেলনে ছিল এমনই সব মজার আয়োজন। কল্পনার সব চরিত্র জড়ো হয়েছিল সেখানে। ছবি: এএফপি

৪ / ১৭
গুয়াতেমালা সিটিতে কৌতুক বিষয়ক সম্মেলন ‘এক্সপো কমিকন গুয়াতেমালা’ গত শুক্রবার শুরু হয়েছে। এতে ছিল শতাধিক ভাঁড়ের মজাদার উপস্থাপনা, ভিডিও গেম, খেলা, চলচ্চিত্রসহ আরও নানা আয়োজন। আজ রোববার এই সম্মেলনের শেষদিন। ছবি: এএফপি

৫ / ১৭
ব্রিটিশ রাজপরিবারে এসেছে নতুন রাজকন্যা। রাজবধূ ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন গতকাল জন্ম দিয়েছেন এক কন্যাসন্তানের। সন্তান জন্মদানের ১২ঘণ্টা পরই মেয়েকে নিয়ে হাসপাতাল ছাড়েন ​এই রাজ দম্পতি। ছবি: রয়টার্স

৬ / ১৭
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের কাঠমান্ডুর একটি মন্দিরে পায়রাদের খাবার দিচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স

৭ / ১৭
বেইজিংয়ের একটি পার্কে এক ব্যক্তিকে গানের চর্চা করাচ্ছেন এক বৃদ্ধ (মাঝে)। ছবিটি আজ রোববারের। ছবি: এএফপি

৮ / ১৭
চীনের বেইজিংয়ে ‘ফরবিডেন সিটিতে’ রাস্তার ধারে একটি গাছে ঝোলানো খাঁচার ভেতর পাখি। ছবিটি আজকের। ছবি: এএফপি

৯ / ১৭
প্রথম আলো ডিজিটাল এবং অনলাইন বাজার কেইমুর মধ্যে চুক্তি সই করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কেইমুর কান্ট্রি ম্যানেজার হেন্ড্রিক চেজ।  ছবি: জাহিদুল করিম

১০ / ১৭
কাঠফাটা রোদ্দুরে জারুলের অপরূপ শোভা যেন প্রশান্তির মতো। গ্রীষ্মের ফুল হিসেবে স্বীকৃত হলেও শরতের শেষ পর্যন্ত এর দেখা মেলে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ১৭
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ বুদ্ধ পতাকা নিয়ে শোভাযাত্রা করেন বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুরা। ছবিটি আজ রোববার খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১২ / ১৭
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য বগুড়ার সারিয়াকান্দি উপজেলার লৌহদহ এলাকায় ফেলা হচ্ছে বালি। সেই বালি আর পানি মিলে তৈরি হওয়ায় কাদায় বৈশাখের তপ্ত দুপুরে দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সোয়েল রানা।

১৩ / ১৭
শনিবার রাতের কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে প্রান্তিক চাষিরা। অধিকাংশ খেতেই কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। পানিতে ভিজে থাকা সেই পাকা ধান তুলছেন কৃষক দেলোয়ার হোসেন ও তার মা মনোয়ারা বেগম। ছবিটি রোববার যশোর সদর উপজেলার হাসিমপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর।

১৪ / ১৭
বৈশাখের ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছে মানুষ। জীবিকার তাগিদে এই গরমে রিকশা নিয়ে বেরিয়েছিলেন তাঁরা। প্রখর রোদে রিকশা চালিয়ে ক্লান্ত শরীর নিয়ে গাছের ছায়ায় শুয়ে আছেন কয়েকজন রিকশাচালক। ছবিটি আজ দুপুরে সিলেট নগরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট।

১৫ / ১৭
প্রথমা প্রকাশনের বইমেলা চলছে। রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই মেলা চলবে ৯ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠকদের জন্য খোলা থাকবে বইমেলা। ছবি: মনিরুল আলম

১৬ / ১৭
বিভিন্ন প্রতিষ্ঠানের কোচিংয়ের বিজ্ঞাপনে সয়লাব রাজধানীর বিভিন্ন সড়ক। বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনের সড়কের চিত্র এটি। ছবি: আশরাফুল আলম

১৭ / ১৭
সারা দেশে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র বুদ্ধপূর্ণিমা। ছবিটি রোববার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে তোলা। ছবি: আবদুস সালাম।