ছবিতে আজ (০৩ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
এলো চুল ঠিক করে নিচ্ছেন ডেনমার্কের টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। মঙ্গলবার ইউএস ওপেন টেনিসের নারী এককের কোয়ার্টার ফাইনালে ইতালির টেনিস তারকা সারা এরানির সঙ্গে লড়েন তিনি। ছবি: এএফপি

২ / ১১
পূর্ব ফ্রান্সের বাসিন্দা মারিয়াম রাইম ও তাঁর মেয়েকে আজ বুধবার প্যারিসের কাছে স্বাগত জানান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বের্নার্দ কাজনুভ (ডান থেকে দ্বিতীয়)। তাঁর কন্যাশিশুকে ফ্রান্সের ‘সর্বকনিষ্ঠ জিম্মি’ ঘোষণার আবেদন জানিয়ে গত মার্চে আলোচিত হন তিনি। গত সপ্তাহান্তে মেয়েসহ তাঁর স্বামী তুরস্কে গ্রেপ্তার হন। তাঁর স্বামী জঙ্গিদের সঙ্গে যোগ দিতে সিরিয়ায় গিয়েছিলেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন মারিয়াম। ছবি: এএফপি

৩ / ১১
ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের চতুর্থ রাউন্ডে স্পেনের রবার্তো বাতিস্তার বিপক্ষে জয়ের পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। ছবিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১১
জাপানের টোকিওতে বৈদ্যুতিক এই হুইলচেয়ারটি পরখ করা হচ্ছে। ‘হুইল মডেল এ’ নামের এই হুইলচেয়ার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অনায়াসে চালানো যায়। চলতি মাসে যুক্তরাষ্ট্র ও জাপানে বাজারজাত করা হবে এটি। ছবিটি আজ টোকিওর মিতসুকোশি ডিপার্টমেন্ট স্টোর থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১১
পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে তাহির উল কাদরি ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকেরা খোলা জায়গাতেই গোসল সেরে নিচ্ছেন। ছবিটি আজ ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১১
ফ্রান্সে বিশ্ব অশ্বারোহী প্রতিযোগিতায় পুরুষ এককের বিশেষ পর্বে ঘোড়ার পিঠে কসরত দেখাচ্ছেন ফ্রান্সের নিকোলাস আন্দ্রিয়ানি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৭ / ১১
প্রশান্ত মহাসাগরের মারশাল দ্বীপের মাজুরো এলাকায় মাছশিকারিদের জালে আটকে পড়া স্কিপজ্যাক টুনা মাছ। বিশেষজ্ঞরা বলছেন, নির্বিচার শিকারের ফলে বিলুপ্তির পথে এই মাছ। গত ২ মে তোলা ছবিটি আজ প্রকাশ করা হয়েছে। ছবি: এএফপি

৮ / ১১
পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান ও ধর্মীয় নেতা তাহির উল কাদরির সমর্থকেরা। বিক্ষোভের এক ফাঁকে খাবার সংগ্রহ করছে বিক্ষোভকারীরা। ছবিটি আজ বুধবার রাজধানী ইসলামাবাদের পার্লামেন্টের সামনে থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ১১
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাত্ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার হাজিরা দিতে বকশীবাজারের বিশেষ জজ আদালত-৩-এ যান। ছবি: আশরাফুল আলম

১০ / ১১
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ দুপুরে দুর্নীতির মামলায় পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে হাজিরা দেন। তিনি বকশীবাজার এলাকায় পৌঁছার পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: আশরাফুল আলম

১১ / ১১
খালেদা জিয়া আজ দুপুরে দুর্নীতির মামলায় বকশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজিরা দেওয়ার সময় দলীয় নেতা-কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ছবি: আশরাফুল আলম