চীনের ন্যানিংয়ে বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের পুরুষদের বাছাই পর্বে শুক্রবার যুক্তরাজ্যের প্রতিযোগী ক্রিস্টিয়ান টমাস হোরাইজন্টাল বারে তাঁর কসরত দেখান। ছবি: এএফপি
২ / ১৫
রোদ-বৃষ্টি যা-ই থাকুক রাস্তা থেকে নড়ছি না—এই মনোভাব নিয়ে শুয়ে আছেন হংকংয়ের এই গণতন্ত্রপন্থী আন্দোলনকারী। ছবিটি আজ হংকং নগর থেকে তোলা। সেখানে পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে গত কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। ছবি: এএফপি
৩ / ১৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের একাংশ। সকাল নয়টার দিকে ছবিটি তুলেছেন মাসুদ রানা
৪ / ১৫
নির্বাচনী সমাবেশে সমর্থকদের সামনে খুশিতে ডগমগ ব্রাজিলের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী সোশ্যালিস্ট পার্টির নেতা মারিনা সিলভা (বাঁয়ে)। সঙ্গে রয়েছেন তাঁর সহযোগী ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী বেতো আলবুকোয়ার্ক। ছবিটি শুক্রবার রিও ডি জেনিরো থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৫
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় লুনেটা পার্কে আজ মুসলিম নারীরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। ছবি: এএফপি
৬ / ১৫
মেক্সিকো শহরে শুক্রবার আয়োজিত ফ্যাশন উইকে মেক্সিকান নকশাকার মারিও জিমেনেজের নকশা করা পোশাক প্রদর্শন করছেন একজন মডেল।: এএফপি
৭ / ১৫
যুক্তরাষ্ট্রের নিউজার্সির জার্সি শহরের লিবার্টি সায়েন্স সেন্টারে শুক্রবার বিশ্বের বাদনযোগ্য সবচেয়ে বড় গিটার প্রদর্শন করা হয়। ছবি: রয়টার্স
৮ / ১৫
দক্ষিণ কোরিয়ার বুসানে আজ ১৯তম বুসান আন্তর্জাতিক উৎসবে ‘কামিং হোম’ ছবির প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের পর চীনা অভিনেত্রী ঝাং হুইয়েন। ছবি: এএফপি
৯ / ১৫
কোরবানির পশুর মাংস কাটার সরঞ্জামের দোকানে ক্রেতাদের ভিড়। ছবিটি আজ সকালে বগুড়া শহরের তিন নম্বর রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১০ / ১৫
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে লঞ্চের ছাদে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। ছবিটি আজ বুড়িগঙ্গা নদীর পোস্তাগোলা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৫
সোমবার পবিত্র ঈদুল আজহা। রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে। সিটি করপোরেশনের কর্মীরা সেই প্রস্তুতির জন্য কাজ করে যাচ্ছেন। ছবিটি আজ সকালে তোলা। ছবি: জাহিদুল করিম
১২ / ১৫
ঈদে পশু কোরবানির পর গাছের গুঁড়ির এসব খণ্ডাংশ লাগে মাংস কাটাকুটিতে। ছবিটি আজ রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৩ / ১৫
মাংসে সাতকরা দিলে স্বাদ ভালো হয়। সিলেট অঞ্চলের মানুষের কাছে এর কদর আলাদা। কোরবানির ঈদে এর চাহিদা আরও বেড়ে যায়। সিলেট শহরের সোবহানীঘাটে সাতকরা বিকিকিনির ধুম পড়েছে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৪ / ১৫
ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা। রাজধানীবাসীকে নিয়ে আজ শনিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় এই ট্রেনটি। ছবি: ফোকাস বাংলা
১৫ / ১৫
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোত্সবের প্রতিমা বিসর্জন। ছবিটি সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা