ছবিতে আজ (০৪ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে আজ ভারী আগ্নেয়াস্ত্রের গোলাবর্ষণের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ পূর্তি পালন । ছবি: এএফপি

২ / ১৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ডে রোববার ‘ব্যাংক অব ওয়েস্ট ক্ল্যাসিক’  টেনিস প্রতিযোগিতার ফাইনালে শিরোপা জয়ের পর ট্রফি হাতে সেরেনা উইলিয়ামস। ছবি: এএফপি

৩ / ১৯
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটলস’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউড তারকা মেগান ফক্স। ছবিটি ৮ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। ছবি: রয়টার্স

৪ / ১৯
কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানে গাইতে এসে দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন অস্ট্রেলীয় সংগীত তারকা কাইলি মিনোগি। ছবিটি রোববার স্কটল্যান্ডের গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৯
ঈদের ছুটির পর ঢাকার সড়কে আবার শুরু যানজট। ছবিটি আজ সকালে নগরের জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৬ / ১৯
মরিচের বীজতলায় আগাছা পরিষ্কার করছেন কয়েকজন কৃষক। ছবিটি আজ বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ১৯
চীনের ইউনান প্রদেশে রোববারের ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় এক বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন আধা সামরিক বাহিনীর সদস্যরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৯
এক ভক্তকে সেলফি তোলার সুযোগ দিচ্ছেন হলিউড তারকা মেগান ফক্স। রোববার লস অ্যাঞ্জেলেসে ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটলস’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে যোগ দেওয়ার সময় এ ছবি তোলা হয়।  ছবি: রয়টার্স।

৯ / ১৯
চীনের ইউনান প্রদেশে রোববারের ভয়াবহ ভূমিকম্পে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ১৯
চীনের ইউনান প্রদেশে রোববারের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভবনে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি

১১ / ১৯
তোবার শ্রমিকদের পাওনা টাকা দেওয়ার দাবিতে ৩০টি শ্রমিক সংগঠনের কর্মীরা আজ প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করছেন। ছবি: মনিরুল আলম

১২ / ১৯
চীনের ইউনান প্রদেশে রোববারের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভবন। এতে অন্তত ৩৬৭ জনের প্রাণহানি ঘটে । কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ১৯
বিশ্বশান্তি ও মানবজাতির মঙ্গল কামনায় পদ্মা নদীতে পুণ্যস্নান। আজ ভোরে ফরিদপুর সদরের সিঅ্যান্ডবি ঘাট থেকে তোলা ছবি। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১৪ / ১৯
পুলিশের সঙ্গে বাম সংগঠনের কর্মীদের ধস্তাধস্তি। ছবিটি আজ সকালে সচিবালয়ের সামনে থেকে তোলা। তোবার অনশনরত পোশাকশ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-বোনাসের দাবিতে বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা শ্রম মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে এ ঘটনা ঘটে। ছবি: মনিরুল আলম

১৫ / ১৯
তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর বাড্ডায় আজ সোমবার তোবা গ্রুপের অনশনরত পোশাকশ্রমিকেরা অষ্টম দিনের মতো বিক্ষোভ করছেন। ছবি: সাজিদ হোসেন

১৬ / ১৯
ঝুঁকি নিয়ে রেলক্রসিং দিয়ে প্রতিনিয়ত পার হন স্থানীয় লোকজন। ছবিটি আজ সোমবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

১৭ / ১৯
গ্রামাঞ্চলে বৃষ্টি নেই। শুকিয়ে যাচ্ছে জমির শেষটুকু পানি। সেই অল্প পানিতে মাছ ধরতে নেমেছে রংপুর সদরের কার্তিক এলাকার বাসিন্দারা। ছবিটি আজ তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৮ / ১৯
সিলেটে প্রচণ্ড রোদ আর গরমে নাকাল মানুষ। গরমে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় নিজের রিকশার ওপর ঘুমিয়ে পড়েছেন এই রিকশাচালক। ছবিটি আজ দুপুরে সিলেট রেলস্টেশন থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ১৯
খাগড়াছড়িতে চন্দন ত্রিপুরা ও রচনা দেবীকে হত্যার প্রতিবাদে আজ শহরের শাপলা চত্বরে মানববন্ধন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সাংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সদস্যরা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি