ছবিতে আজ (০৪ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
মাথায় শিঙেল হেলমেট পরে র‍্যালিতে যোগ দিতে এসেছেন এক মোটরসাইকেল আরোহী। তা দেখে কৌতূহল দমাতে পারেননি এক নারী। ছবিটি সোমবার যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার স্টারগিস থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২২
মেক্সিকোর ফটো সাংবাদিক রুবেন এসপিনোসার শেষকৃত্যে কাঁদছেন স্বজন, বন্ধু ও সহকর্মীরা। গত শুক্রবার একটি বাড়িতে এসপিনোসাসহ পাঁচজনকে হত্যা করা হয়। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। ছবিটি সোমবারের। ছবি: এএফপি

৩ / ২২
চীনের রাজধানী বেইজিংয়ের আকাশে রংধনুর সাত রং মেখে উড়ে যাচ্ছে একটি উড়োজাহাজ। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

৪ / ২২
বগুড়া শহরের নাটাইপাড়া বৌবাজারে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীদের হামলা ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে আজ সকালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেন স্থানীয় মালিক সমিতির সদস্যরা। পরে তাঁরা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। ছবিটি শহরের ডিসি বাংলো সড়কের সামনে থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৫ / ২২
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের দেশব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে বগুড়া অঞ্চলে নিবন্ধন কার্যক্রমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আজ দুপুর ১২টার দিকে শহরের শেরপুর সড়কের সুত্রাপুর এলাকায় প্রথম আলো কার্যালয়ে শিক্ষার্থীদের নাম নিবন্ধন করা হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া

৬ / ২২
খাবারের খোঁজে শুকিয়ে যাওয়া সূর্যমুখী ফুলগাছে চড়ুই পাখির ভিড়। ছবিটি আজ বগুড়া শহরের স্টেশন সড়কের প্রেসক্লাব এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ২২
সিলেটের কয়েকটি উপজেলায় এবার আউশ ধানের ভালো ফলন হয়েছে। পাকা ধান কেটে বাড়ি ফিরছেন কৃষক। ছবিটি বালাগঞ্জ উপজেলার তাজপুর কাশিকাপন এলাকা থেকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৮ / ২২
সিলেটে পিটুনিতে নিহত শিশু শেখ মো. সামিউল আলম রাজনের বাদোয়ালী গ্রামের বাড়িতে গিয়ে আজ মঙ্গলবার সকালে স্বজনদের সমবেদনা জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় ছেলের হত্যাকারীদের বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন সামিউলের মা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৯ / ২২
ভারতের মুম্বাই নগরের বাইরে ৫০ বছরের পুরোনো জীর্ণ একটি ভবন গতকাল সোমবার রাতে হঠাৎ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২২
শীতকালীন আগাম সবজি বাঁধাকপি খেতে আগাছা পরিষ্কার করছেন চাষি। ভাদ্র মাসে এসব কপি বাজারে বিক্রি করবেন বলে তাঁর আশা। ছবিটি সোমবার রাজশাহীর পবার তালগাছী এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রংপুর

১১ / ২২
টানা বৃষ্টিতে ঠিকমতো ধান শুকাতে পারেননি চাতাল শ্রমিকেরা। আজ সকালে রাজশাহী নগরে রৌদ্রজ্জ্বল থাকায় ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েন চাতালের নারী শ্রমিকেরা। ছবিটি রাজশাহী নগরের বিসিক এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১২ / ২২
ভারতের গুজরাটের পাটদি গ্রামে ভারী মৌসুমি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এক গ্রামবাসী। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বেশ কয়েকজন মারা গেছে। ছবি: রয়টার্স

১৩ / ২২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লোয়ার লেকে দাবানলে  ৬০ হাজার একর এলাকা পুড়ে গেছে। ছবি: রয়টার্স

১৪ / ২২
পাকিস্তানে এক শিশুকে হত্যার দায়ে শাফকাত হুসেন নামের এক ব্যক্তির ফাঁসি আজ মঙ্গলবার ভোররাতে কার্যকর করা হয়েছে। ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোন সুমেরা বিবি অশ্রুসিক্ত হয়ে পড়েন। ছবি: রয়টার্স

১৫ / ২২
বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতু টোলমুক্ত করার দাবিতে আজও চলছে অবরোধ। ঢাকার সঙ্গে বন্ধ হয়ে পড়েছে মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, মাওয়া, খুলনা ও বরিশাল রুটের যান চলাচল। ফলে পোস্তাগোলা থেকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের রাস্তা দিয়ে মাওয়া অভিমুখে যাওয়ার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: হাসান রাজা

১৬ / ২২
সোহরাওয়ার্দী উদ্যানে আজ রাজনৈতিক সমাবেশ থাকায় কয়েকটি সড়কে সৃষ্ট যানজটে দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। ছবিটি বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৭ / ২২
পদচারী সেতু (ফুটওভার ব্রিজ) থাকার পরও এভাবেই দৌড়ে ঝুঁকি নিয়ে সড়ক পার হন অনেকেই। ছবিটি বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৮ / ২২
সোহরাওয়ার্দী উদ্যানে আজ রাজনৈতিক সমাবেশ থাকায় নগরীর কোনো কোনো সড়কে সৃষ্টি হয়েছে যানজট। দুর্ভোগে পড়া নগরবাসী গাড়ির অপেক্ষায়। ছবিটি আজ বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২২
বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে আজ মঙ্গলবার থেকে ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। মেলায় এসেছে শিক্ষার্থীরা। ছবি: সাইয়ান, বরিশাল

২০ / ২২
পাটের ভরা মৌসুম চলছে। মহাসড়কের পাশে ঝুঁকি নিয়ে পাটকাঠির বিনিময়ে পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে মাওয়া-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলা সদরের পুলিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২২
বর্ষা এলেই শুরু হয় বৃক্ষরোপণের তোড়জোড়। চারাগাছ যেন গরু-ছাগল খেয়ে ফেলতে না পারে সে জন্য বেড়া দেওয়ার প্রয়োজন পড়ে। এ সময়ে এই বেড়ার বেচাকেনাও বেড়ে যায়। ছবিটি ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২২ / ২২
মহাসড়কে তিন চাকার অযান্ত্রিক গাড়ি ও অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলছে সিএনজিচালিত অটোরিকশা। ছবিটি মঙ্গলবার সাইনবোর্ড এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ