ছবিতে আজ (০৪ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
সর্ষে খেতে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি আজ রোববার ঢাকার কেরানীগঞ্জের মাকাইল বন্দ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ৮
৫ জানুয়ারিকে সামনে রেখে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটি দাবি করছে এর মধ্য দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়েছে। আর সরকার দাবি করছে তাঁকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। ছবি: ফোকাস বাংলা

৩ / ৮
গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটি দাবি করছে খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়েছে। আর সরকার দাবি করছে তাঁকে নিরাপত্ত দেওয়া হচ্ছে। আজ খালেদার সঙ্গে সঙ্গে দলের নেতা–কর্মীরা দেখা করতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। আটক করা হয় কয়েকজনকে। ছবি: ফোকাস বাংলা

৪ / ৮
গতকাল রাতে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ধরে নিয়ে যায়। রিজভীকে নিয়ে যাওয়ার পরও কয়েকজন কর্মচারী দলীয় কার্যালয়ে ছিলেন। পরে ডিবি পুলিশ তাঁদের সবাইকে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে চাবি নিয়ে চলে যায়। কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা

৫ / ৮
আজ সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: ফোকাস বাংলা

৬ / ৮
ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এখন থেকে রোববার ও সোমবারও চলবে। আজ রোববার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে এই রেল যোগাযোগের নতুন সেবা শুরু হলো। একইভাবে আগামীকাল ঢাকা থেকে কলকাতায় চলবে মৈত্রী এক্সপ্রেসের এই বাড়তি সেবা। ছবি: প্রথম আলো

৭ / ৮
.আজ দুপুরে রাজধানীর পল্টনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা

৮ / ৮
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার পবিত্র ঈদ–ই মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে দোয়া মাহফিলে অংশ নেন। ছবি: ফোকাস বাংলা