ছবিতে আজ (০৪ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
তীব্র গরমে ডাবের পানি একটু স্বস্তি জোগায়। তাই গরমে ডাবের চাহিদাও থাকে অনেক। দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ট্রাকে তোলা হচ্ছে ডাব। ছবিটি আজ লক্ষ্মীপুর শহরের পিটিআই এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ২৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘মি অ্যান্ড আর্ল অ্যান্ড দ্য ডাইং গার্ল’ ছবিটির বিশেষ প্রদর্শনীতে মার্কিন অভিনেত্রী ক্যাথেরিন হিউজেস। ছবিটি বুধবার লস অ্যাঞ্জেলেসের দ্য হারমনি গোল্ড থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যঙ্গাত্মক টেলিভিশন সিরিয়াল ‘ওল্ড মম আউট’-এর উদ্বোধনী প্রদর্শনীতে মার্কিন অভিনেত্রী অ্যাবি ইলিয়ট। ছবিটি বুধবার ফ্লোরেন্স গোল্ড হল থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২৩
নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার মাওয়ার সৈয়দপুরের হাসাদা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৩
ধান কাটছে কৃষকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার মাওয়ার সৈয়দপুরের হাসাদা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ২৩
তীব্র গরমে গাছের ছায়ার নিচে বসে আছে এই দোয়েল পাখিটি। ছবিটি বুধবার রংপুর নগরের চব্বিশহাজারি গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৭ / ২৩
বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ৯০-তে পা রাখলেন আজ। নূরজাহান বেগমের নারিন্দার বাসভবনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যান অনেকেই। ছবি: হাসান রাজা

৮ / ২৩
সকাল থেকেই আজ তীব্র গরম। তার ওপর রাজধানীর সড়কে তীব্র যানজটে নাকাল নগরবাসী। ছবিটি রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ২৩
এভাবেই প্রতিদিন কয়েক মেট্রিক টন ট্যানারি বর্জ্য ঢাকার বিভিন্ন নদী ও জলাশয়ে যোগ হচ্ছে। আগামীকাল ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে রাজধানীর হাজারিবাগের বেড়িবাঁধ-সংলগ্ন কালুনগর থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২৩
টোকিওতে আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের চেরি ব্লুসম কুইন ২০১৫ নোয়েল ভারহেলস্ট (বামে)। ছবিটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ২৩
চেয়ার-টেবিলে বসে আছেন শিক্ষার্থীরা। সামনে পাঠদান করছে রোবট শিক্ষিকা ‘শিয়াওমেই’। প্রায় এক মাস পরিশ্রম করে শিক্ষক ঝাং গুয়াংশুনের নেতৃত্বে একটি দল পাঠদানের উপযোগী রোবট ‘শিয়াওমেইকে’ তৈরি করেছেন। ছবিটি বুধবার জিয়াংজি প্রদেশের জিউজিয়াং বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৩
জার্মানির ​উত্তরাঞ্চলে ফ্রিদরিসকোক এলাকায় সিল সেন্টারে সাঁতার কাটছে একটি বাচ্চা সিল। গত কয়েক দিনে এই সেন্টারে চারটি বাচ্চা সিল আনা হয়েছে। ছবিটি আজ ​৪ জুন তোলা। ছবি: এএফপি

১৩ / ২৩
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট অনুমোদন দেন। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২৩
বাসের ভেতর ধূমপান নিষিদ্ধ। তামাক নিয়ন্ত্রণ আইনে এর জরিমানা ৩০০ টাকা। বাসে ৪৭ যাত্রী থাকার পরও ধূমপান করছিলেন মিরপুর-মতিঝিল রুটে চলাচলকারী হাজি ট্রান্সপোর্ট লিমিটেডের চালক মো. আসিফ। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে তোলা। ছবি: কমল জোহা খান

১৫ / ২৩
মিয়ানমারের রাখাইন ​রাজ্যের মংডু শহরের বাইরে অস্থায়ীভাবে স্থাপিত আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা বৃষ্টির পানি ধরছেন। ছয় দিন আগে আন্দামান সাগরে অভিবাসনপ্রত্যাশী ৭০০ জনকে একটি নৌকাসহ উদ্ধার করা হয়।​ পরে তাঁদের মংডুতে নিয়ে যায় দেশটির নৌবাহিনী। ছবি: এএফপি

১৬ / ২৩
ইন্দো​নেশিয়ার সুমাত্রা দ্বীপের মাউন্ট সিনাবাগে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ৩ জুন গরম ছাই ও ধোয়া চারপা​শে ছড়িয়ে পড়তে দেখা যায়। পর্বতের কাছাকাছি এলাকাগুলো থেকে প্রায় ৩ হাজার মানু​ষকে ​সরিয়ে নেওয়া হয়েছে। ছবি: এএফপি

১৭ / ২৩
চীনের দক্ষিণাঞ্চলে ইয়াংজি নদীতে গত সোমবার ৪৫৬জন পর্যটক নিয়ে ডুবে যায় প্রমোদতরি। তাঁদের মধ্যে এখনো নিখোঁজ ৪ শতাধিক। নিখোঁজদের স্বজনেরা আজ ঘটনাস্থলে নদীর তীরে জড়ো হন। ছবি: এএফপি

১৮ / ২৩
জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করার আগে আজ বৃহস্পতিবার সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

১৯ / ২৩
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তাঁর অফিস কক্ষে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বিলে স্বাক্ষর করেন। ছবি: ফোকাস বাংলা

২০ / ২৩
সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবির প্রচার অনুষ্ঠানে ৩ জুন ক্যামেরার সামনে পোজ দেন ভারতের বলিউড অভিনেত্রী গীতা বাসরা। ছবি: এএফপি

২১ / ২৩
অভিবাসনের নামে মানব পাচার ও শ্রমিকদের জিম্মি করে নির্যাতন হত্যা ও মুক্তিপণ আদায় বন্ধ করতে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শ্রমিক নিরাপত্তা ফোরাম আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে র‌্যালি বের করে। ছবি: মনিরুল আলম

২২ / ২৩
ছোট এই শিশুটি বাবা-মার সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছে । প্রচণ্ড গরম আর যানজটের পাশাপাশি আছে ঝুঁকিও। নগরবাসী প্রতিদিন এভাবেই চলাচল করতে অভ্যস্ত হয়ে পড়েছে। ছবিটি বৃহস্পতিবার ঢাকার শাহবাগ এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৩ / ২৩
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরাই যেন আইন মানতে চান না। যানজট থাকায় ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। ছবিটি বৃহস্পতিবার বাংলামোটর এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম