সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস ২ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পৌঁছেছে। শুক্রবার হাওয়াইয়ে অবতরণের আগে তোলা ছবি। ছবি: রয়টার্স
২ / ১৮
সুইজারল্যান্ডের জুরিখ শহরের জিল নদীতে শুক্রবার ডিঙিতে করে তিন ব্যক্তির আয়েশি নৌবিহার। প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে এ আয়োজন। ছবি: রয়টার্স
৩ / ১৮
ষাঁড়ের পিঠে টিকে থাকার প্রতিযোগিতায় চিৎপটাং এক আরোহী। ছবিটি শুক্রবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ অ্যালবার্টায়। ছবি: রয়টার্স
৪ / ১৮
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে মার্কিন ব্যান্ড দল দ্য গ্রেটফুল ডেড-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘ফেয়ার দী ওয়েল’ শীর্ষক একটি মেলার আয়োজন করা হয়। মেলায় এসে বাঁশি বাজাচ্ছেন এক তরুণী। ছবিটি শুক্রবার শিকাগোর সোলজার ফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৮
রাজধানীর শাহবাগ মোড়ে এভাবেই যানজটে আটকে ছিল গাড়ি। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: ইমরান আহম্মেদ
৬ / ১৮
খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ গঞ্জপাড়া এলাকার আদিবাসী মারমা গ্রামের বসতবাড়ি ঘেঁষে ভাঙন চলে এসেছে। যাতায়াতের পথটুকু ভেঙে গেছে। পাহাড়ি চেঙ্গি নদীর ভাঙনের ঝুঁকি নিয়ে বাস করছে কয়েক শ পরিবার। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৭ / ১৮
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে। ছবি: হাসান রাজা
৮ / ১৮
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় মাত্রায় রাখতে শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। ছবিটি নগরের নিউমার্কেট থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
৯ / ১৮
বর্ষায় পদ্মায় পানি বেড়েছে, বেড়েছে মাছের আনাগোনা। ফরিদপুর সদর উপজেলার ২০ রশি এলাকার মুজিবর সিকদার পদ্মার তীরে অল্প পানিতে বানা ও চাঁই পেতে মাছ ধরার কাজে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি শনিবার দুপুরে সদরের কবিরপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১০ / ১৮
দুই লেনের রাস্তার একটি লেনে তীব্র যানজট থাকায় ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে গাড়ি চলছে এক সাংসদের। ছবিটি শাহবাগ এলাকা থেকে বেলা ২টা ২১ মিনিটে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১৮
শাহবাগ মোড়ে পদচারী-সেতু থাকার পরও পথচারীরা এভাবেই ঝুঁকি নিয়ে সড়ক পার হয়। ছবিটি আজ (৪ জুলাই) দুপুরে তুলেছেন মনিরুল আলম।
১২ / ১৮
একদিনে যানজট অন্যদিকে প্রচণ্ড গরম। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশায় বাবার কোলে থাকলেও কোনোভাবেই স্বস্তি পাচ্ছিল না ছোট্ট শিশুটি। একপর্যায়ে শুরু হয় কান্না। মেয়েকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়েন মা-বাবা। ছবিটি বাংলামোটর এলাকা থেকে তোলা । ছবি: মনিরুল আলম
১৩ / ১৮
দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে থাকতে ক্লান্ত যাত্রীরা ও চালক। এক ফাঁকে ঝিমুনি এসে যায় এই চালকের। ছবিটি রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা । ছবি: মনিরুল আলম
১৪ / ১৮
ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ ‘ডাইভারশন চলছে, বিকল্প সড়ক ব্যবহার করুন’ এই সাইন বোর্ড টানিয়ে দিয়ে ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করছে। ছবিটি নগরের কারওয়ান বাজার এলাকার সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৫ / ১৮
সিলেট শহরে ফুটপাত থেকে শুরু করে বিপণিবিতানগুলোতে জমে উঠেছে ঈদের বাজার। নগরের বন্দরবাজার এলাকায় ফুটপাতে ঈদের পোশাক কিনছেন নিম্ন আয়ের মানুষেরা। ছবিটি আজ (৪ জুলাই) শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৬ / ১৮
চীনের হেনান প্রদেশের জিনজিয়াংয়ে একটি স্কুলের শিক্ষার্থীরা স্কুল ভবনের বাইরে গাছতলায় বসে পরীক্ষা দিচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, ক্লাসরুমের চেয়ে বাইরের পরিবেশ বেশি স্বস্তিদায়ক চিন্তা করেই স্কুল কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। ছবি: রয়টার্স
১৭ / ১৮
রাজধানীতে কিছু পদচারী-সেতু রয়েছে যেগুলো মানুষ ব্যবহার করে না। ছিন্নমূল মানুষ ব্যবহার করছে সেগুলো। ছবিটি আজ রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৮ / ১৮
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে শাড়ির দোকানগুলোতে কেনাকাটা জমে উঠেছে। এসব দোকানে কাতান, জামদানি, সিল্কসহ নানা রকম শাড়ি পাওয়া যাচ্ছে। এসব দোকানে মান ভেদে প্রতিটি শাড়ির দাম ২ হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। ছবিটি আজ রাজধানীর বেইলি রোডের একটি দোকান থেকে তোলা। ছবি: আশরাফুল আলম