ছবিতে আজ (০৪ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
শিঙে-শিঙে টক্কর লেগেছে দুই স্যান্ড গেজেল হরিণের। আরব আমিরাতের স্যার বনি ইয়াস দ্বীপ থেকে গত ২৭ নভেম্বর তোলা ছবিটি আজ প্রকাশিত। ওই দ্বীপ বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক দ্বীপগুলোর একটি। সেখানে প্রায় ১৩ হাজার প্রাণী অবাধে বিচরণ করে। ছবি: এএফপি

২ / ১৯
যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের নৈশভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বলিউড তারকা রানী মুখার্জি ও ভারতের নোবেলজয়ী শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী (ডানে)। দক্ষিণ এশিয়ার সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়নে কাজ করে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট। প্রিন্স চার্লসসহ মোট ৩০০ জন অতিথি এই নৈশভোজে যোগ দেন। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৩ / ১৯
সিরিয়ার আহত এই শিশুটির চোখ যেন গৃহযদ্ধের বর্বরতার দিকে তাকিয়ে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় আহত এই শিশুটিকে চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবিটি মঙ্গলবার দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় দুমা শহর থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৯
শ্রীলঙ্কার কলম্বোতে নবম পেরাহেরা উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছেন শিল্পীরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৫ / ১৯
ফ্রান্সের এ৬৪ হাইওয়েতে জমে থাকা তুষারের স্তূপের নিচে আটকা পড়ে আছে বিশাল গাড়িটি। দেশটিতে প্রচণ্ড তুষারপাতের কারণে এই সড়ক দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাফিক পুলিশ। ছবিটি বুধবার সেন্ট-লেরি-সোলান থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৯
জার্মানির বাল্টিক সাগরের পাশ দিয়ে উড়ে যাচ্ছে তিনটি গাঙচিল। ছবিটি মঙ্গলবার মেকলেনবার্গের কার্লশাগেন এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৯
জাপানের টোকিওতে ‘কিও আরুকি আন টোকিও ২০১৫’ শীর্ষক একটি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছেন একজন শিল্পী। এক হাজার ২০০ বছরের পুরোনো টোকিওকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে মাসব্যাপী প্রচার অভিযান হাতে নিয়েছে দেশটি। তারই অংশ হলো এই ‘কিও আরুকি আন টোকিও ২০১৫’। ছবিটি আজকের। ছবি: এএফপি

৮ / ১৯
গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে সিপিবি ও বাসদের বিক্ষোভ। ছবি: জাহিদুল করিম

৯ / ১৯
রংপুর নগরের লালবাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহাসড়কে যাতায়াত করা হাজারো শিক্ষার্থীকে পোহাতে হচ্ছে ধুলার দুর্ভোগ। মহাসড়কে চার লেনের উন্নয়ন কার্যক্রমে সড়কে পিচ ঢালাই না দেওয়ায় ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। ছবিটি বুধবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ১৯
বুড়িগঙ্গা নদীতে নৌকায় ভাসমান হোটেলগুলো এখনো টিকে আছে। ভাসমান হোটেলগুলোতে এক রাতের জন্য কেবিনের ভাড়া এখন ৭০ টাকা ও মেঝেতে থাকার ভাড়া ২৫ টাকা। ছবিটি আজ পুরান ঢাকার সদরঘাট থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১১ / ১৯
বসন্ত আসতে এখনো বেশ কয়েক দিন বাকি। এরই মধ্যে প্রকৃতিতে বইছে বসন্তের হাওয়া। গাছে গাছে ফুটে আছে শিমুল-পলাশ ফুল। ছবিটি আজ রাজশাহী কলেজ থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১২ / ১৯
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বিজিবির এক সদস্য। ছবিটি আজ সচিবালয়ের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৩ / ১৯
রংপুরে আখমাড়াইয়ের ধুম পড়েছে। আখ মাড়াই করার পর কড়াইয়ে রস জ্বাল দিয়ে গুড় তৈরি করছেন চাষিরা। ছবিটি মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের কাশিনাথপুর গ্রাম থেকে তোলা—ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ১৯
মহাসড়কে নাশকতা রোধ, যানবাহনে যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের জন্য ফরিদপুরের মহাসড়কে আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবিটি আজ সকালে ফরিদপুরের কোমরপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তোলা—ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ১৯
দেশব্যাপী পেট্রলবোমা ছুড়ে সাধারণ মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদ ও রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে আজ সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সর্বস্তরের চিকিৎসক-শিক্ষার্থী ও সেবিকারা মানববন্ধন করেন—ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ১৯
আজ ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যানসার দিবস। নিয়মিত ধূমপান ক্যানসারে একটি অন্যতম কারণ। ধূমপানকে নিরুৎসাহিত করার জন্য এই প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৭ / ১৯
অবরোধ ও হরতাল বন্ধের দাবিতে গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে আজ দুপুরে মানববন্ধন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: হাসান রাজা

১৮ / ১৯
বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে টিএসসির উদ্দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা করে হিমু পরিবহন—ছবি: হাসান রাজা

১৯ / ১৯
২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ-হরতালে ক্রেতাশূন্য হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকার বিপণিবিতান ও দোকান। ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন অনেক দোকানি। ছবিটি আজ বিকেলে তোলা—ছবি: সাইফুল ইসলাম