ছবিতে আজ (০৪ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
চিলির ভিলারিকা আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভা বের হচ্ছে। মঙ্গলবার রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে পুকোন শহর থেকে ভিলারিকার এই অগ্ন্যুৎ​পাত দেখা যায়। এরপর এটি শান্ত হয়ে যায়। ছবি: রয়টার্স

২ / ১৭
নিউইয়র্কে মঙ্গলবার তুষারঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে এক নারী ও শিশু। ছবি: রয়টার্স

৩ / ১৭
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার গুয়াতেমালা সিটির প্রানকেন্দ্র ভিলা নুয়েভাতে কারাতে প্রদর্শনী দেখতে যান। এ সময় তিনি এক শিশুকে জড়িয়ে ধরেন। মধ্য আমেরিকার নেতাদের সঙ্গে ১০০ কোটি ডলারের সহায়তা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গুয়াতেমালায় যান বাইডেন। ছবি: রয়টার্স

৪ / ১৭
কখন জুটবে কাজ, আসবে টাকা, মিলবে ভাত—এই অপেক্ষায় দুজন নারী দিনমজুর। ছবিটি আজ সকালে রাজধানীর আজিমপুর এলাকা থেকে তোলা। চলমান হরতাল-অবরোধে কাজের পরিমাণ কমে গেছে বলে জানান তাঁরা। ছবি: জাহিদুল করিম

৫ / ১৭
আঁচল দিয়ে শিশুটিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে আড়াল করে নিয়ে যাচ্ছেন তাঁর আপনজন। ছবিটি আজ রাজধানীর আজিমপুর এলাকা থেকে তোলা। ফাল্গুনের সকালে হালকা বৃষ্টি নগরবাসীকে শীতল পরশ বুলিয়েছে। ছবি: জাহিদুল করিম

৬ / ১৭
রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে আজ সকালে ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করে সংবাদকর্মী ও উৎসুক মানুষের ভিড়। ছবি: আবদুস সালাম

৭ / ১৭
ঘরবাড়ি না থাকায় এখন এই বাস্কেটবলের কোর্টই হয়েছে ফিলিপিনো পরিবারটির আশ্রয়। ছবিটি আজ রাজধানী ম্যানিলার অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে তোলা। তোনদো এলাকায় আগুন লেগে এক রাতে হাজার পাঁচেক ঘরবাড়ি পুড়ে যাওয়া প্রায় ১০ হাজার লোক আশ্রয়হীন হয়ে পড়েছে। দেশটির সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে ৬০০টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: রয়টার্স

৮ / ১৭
হোয়াইট হাউসে মঙ্গলবার ‘লেটস গার্ল লার্ন’ শীর্ষক উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে একপর্যায়ে ক্যামেরাবন্দী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। সারা বিশ্বের সব কিশোরীকে বিদ্যালয়ে যাওয়া ও পড়াশোনায় লেগে থাকতে উৎসাহ দিতে এ উদ্যোগ। ছবি: রয়টার্স

৯ / ১৭
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই মামলার বিচারকাজ চলছে। আজ বুধবার তাঁর হাজির হওয়ার কথা ছিল। এ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১০ / ১৭
বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ১ নম্বর টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনের দেয়াল ধসে পড়েছে প্রায় বছর খানেক। এখনো মেরামত হয়নি। যেকোনো সময় ধসে পড়তে পারে বাকি অংশটুকুও। তাই ঝুঁকি এড়াতে বারান্দায়ই ক্লাস নেন শিক্ষকেরা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ১৭
২০ দলের ডাকা হরতালের মধ্যেও চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা স্বাভাবিক। ছবিটি আজ সকাল সাড়ে ১০টায় তুলেছেন সৌরভ দাশ।

১২ / ১৭
বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের অবরোধ হরতালের মধ্যে গতকাল রংপুর নগরের কয়েকটি সড়কে ককটেল ফাটায় দুর্বৃত্তরা। তাই নগরের ভেতরের সড়কগুলোতে পুলিশ–র‍্যাবের পাশাপাশি বিজিবির সদস্যরা সতর্ক পাহারা দিচ্ছেন। ছবিটি আজ সকালে রংপুর নগরের সিটি করপোরেশনের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম. রংপুর

১৩ / ১৭
সিলেটের লালমাটিয়া এলাকায় সিটি করপোরেশনের সব ময়লা-আবর্জনা ফেলা হয়। নগরকে পরিষ্কার রাখতে সেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও সমানতালে কাজ করে যাচ্ছেন। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ১৭
বসন্ত এসে গেছে। তবে এখনো পুরোপুরি কাটেনি শীতের আমেজ। সিলেট আজ প্রায় সারা দিনই ছিল কুয়াশাচ্ছন্ন। আকাশ ছিল মেঘলা। ছবিটি আজ দুপুরে নগরের সুরমা নদীর কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৫ / ১৭
ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধবিহারের ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফাল্গুনী পূর্ণিমা (তবং লাব্রে) উপলক্ষে প্রার্থনা করছেন ভক্তরা। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৬ / ১৭
চলমান হরতাল-অবরোধে জরুরি কাজ ছাড়া গ্রাম থেকে শহরে যাচ্ছেন না সাধারণ মানুষ। তাই গ্রামের হাটেই নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই সারছেন তাঁরা। ছবিটি আজ সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকর বাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ১৭
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ থেকে শুরু হয়েছে লালন স্মরণোৎসব। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউলশিল্পীরা গানে মেতে উঠেছেন। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া