ছবিতে আজ ( ০৪ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ইতিহাস ও সংস্কৃতির দিক দিয়ে সমৃদ্ধ চীনের আনহুই প্রদেশের বোজহো শহর। এই শহরে গতকাল রোববার আয়োজন করা হয় পর্যটন উৎ​সবের। সেখা​​নে এভাবেই শারীরিক কসরত দেখায় ছয় বছরের শিশুটি। ছবি: রয়টার্স

২ / ২২
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় গতকাল রোববার তুষারপাতের মধ্যে রাস্তায় সাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

৩ / ২২
ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নেপালি। ছবিটি আজ সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর সানখু এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২২
ইকুয়েডরের পিনতাগে আনতিসানা ন্যাশনাল পার্কে সরসে ফুলের খেতে ছবি তোলার পোজ দেন লুনা নামের ২৯ বছর বয়সী এক চীনা পর্যটক। ছবি: রয়টার্স

৫ / ২২
নাইজেরিয়ার বিস্তৃত সামবিসা বনে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন বোকো হারামের জিম্মিদশা থেকে গত বৃহস্পতিবার আরও ২৩৪ জন নারী-শিশুকে উদ্ধার করেছে  সেনাবাহিনী। উদ্ধার হওয়া এক নারী গতকাল ইয়োলা শহরে শরণার্থী শিবিরে চিকিৎ​সা নিচ্ছেন। ছবি: রয়টার্স

৬ / ২২
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বর্তমানে কেনিয়া সফরে রয়েছেন। এ সময় বিভিন্ন মানুষ তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ খুঁজছেন। অনেকে হয়তো তুলেছেনও। কিন্তু কেরি কার সঙ্গে সেফলি তুলতে চান? গতকাল নাইরোবি ন্যাশনাল পার্কে ভ্রমণে গিয়ে অনাথ এক বাচ্চা হাতিকে পেয়ে তার সঙ্গে সেলফি তোলেন কেরি। ছবি: রয়টার্স

৭ / ২২
ইকুয়েডরের অ্যানটিসানা ন্যাশনাল পার্কে ছবি তুলছেন চীনা পর্যটকেরা। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

৮ / ২২
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ট্যুর দ্য ইয়র্কশায়ার সাইকেল দৌড় প্রতিযোগিতা দেখতে যান। সেখানে এক নারীর আবদারে সেলফি তোলেন তিনি। আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। ছবি: রয়টার্স

৯ / ২২
​নাসিরউদ্দিন আ​হমেদ পিন্টুর প্রতি শেষ শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবিটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যাল​য়ের সাম​নে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১০ / ২২
খাল-বিলে এখন বৃষ্টির পানি। তা দেখে শিশুদেরও আনন্দের সীমা নেই। ​কলাগাছের ভেলা বানিয়ে পা​নিতে নেমে খেলায় মত্ত দুষ্টু ছেলের দল। ছবিটি আজ সোমবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১১ / ২২
ইরি ধান কাটায় মধ্য দিয়ে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ সোমবার মুন্সিগঞ্জের আড়িয়াল খাঁ বিল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২২
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারহোল্ডারদের সঙ্গে ছবি তোলেন। ৩ মে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় প্রতিষ্ঠানটির বার্ষিক সভায় হাজির হয়েছিলেন গেটস। গেটসের ঘনিষ্ঠ বন্ধু ওয়ারেন বাফেট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। প্রতিষ্ঠানটি পরিচালনায় বাফেটের পাঁচ দশক পূর্তি উপলক্ষে ৪০ হাজারের বেশি শেয়ারহোল্ডার জড়ো হন ওই সভায়। ছবি: রয়টার্স

১৩ / ২২
বার্কশায়ার হ্যাথওয়ের বার্ষিক অনুষ্ঠানে টেবিল টেনিস খেলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি রয়টার্স।

১৪ / ২২
বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের ​(মাঝে) সঙ্গে তাস খেলায় মজেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (বায়ে)। ৩ মে বার্কশায়ার হ্যাথওয়ের বার্ষিক সভায় হাজির হয়েছিলেন গেটস। ছবি: রয়টার্স।

১৫ / ২২
ধান ভানা থেকে শুরু করে অনেক কাজের জন্যই গ্রামবাংলায় একসময় ঢেঁকি ব্যবহার করা হতো। আধুনিকতার ছোঁয়ায় ঢেঁকির প্রচলন এখন বিলুপ্তপ্রায়। ফরিদপুর সদরের বালিয়াডাঙ্গি এলাকার একটি বাড়িতে ঢেঁকির ব্যবহার গ্রামবাংলার পুরোনো ঐতিহ্যের কথাই যেন মনে করিয়ে দিচ্ছে। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৬ / ২২
কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম আলো-গ্রামীণফোন আয়োজিত ইন্টারনেট উৎসবে সোমবার দুই হাত উঁচিয়ে মুখস্থ ও মাদককে না বলে শিক্ষার্থীরা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৭ / ২২
বৈশাখের খরতাপে ওষ্ঠাগত প্রাণ। কাজ করতে করতে হাঁপিয়ে ওঠা এক ব্যক্তি পানি পান করে কিছুটা শীতল হওয়ার চেষ্টা করছেন। সিলেট নগরের কদমতলী এলাকায় ফলের আড়ত থেকে ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২২
‘যৌন নিপীড়নের বিরুদ্ধে পাল্টা আঘাত’ ব্যানারে ছাত্র-গণসমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করছেন সংগঠনের কর্মীরা। ছবিটি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তোলা। বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ছবি: মনিরুল আলম

১৯ / ২২
বোরোধান কাটা শুরু হয়েছে। বহু কষ্টে ফলানো খেতের ধান নিয়ে বাড়ি ফিরছেন একদল কৃষক। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রাম থেকে সোমবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২২
প্রথম আলো-গ্রামীণফোন আয়োজিত ইন্টারনেট উৎসবে এক শিক্ষার্থী প্রশ্ন করছে। সোমবার কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। ছবি: এম সাদেক, কুমিল্লা

২১ / ২২
প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উৎসবে অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা। সোমবার কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। ছবি: এম সাদেক, কুমিল্লা

২২ / ২২
ময়মনসিংহের গৌরীপুরে তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ভাস্কর্য। স্থানটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু চত্বর’। ছবিটি সোমবার তোলা: ফোকাস বাংলা