ছবিতে আজ (০৪ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
পানির নিচে বিচিত্র ভঙ্গিমায় ২৬ বছরের চীনা তরুণী লেং ইউতিং। ছবিটি বুধবার সাংহাই থেকে তোলা। আগামী বছর সমবয়সী রিয়াংকে বিয়ে করবেন তিনি। সেই বিয়ের অনুষ্ঠান সামনে রেখে ব্যতিক্রমী আয়োজন হিসেবে পানির নিচে নানা ভঙ্গিতে ছবি তোলেন দুজন। এখানে তারই একটি পর্ব। ছবি: এএফপি

২ / ১৬
কানাডায় টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মার্কিন অভিনেতা ও পরিচালক আল পাচিনো এবং অভিনেত্রী লুসিলা সোলা। ছবিটি বুধবার টরন্টোর টিআইএফএফ বেল লাইটবক্স থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৬
ইতালিতে চলমান ৭১তম ভেনিস চলচ্চিত্র উত্সবে বুধবার প্রতিযোগিতায় অংশ নেওয়া ‘লে দেরনিয়ের কু দি মারতু’ ছবিটির প্রদর্শন অনুষ্ঠানে ইতালির সংগীত তারকা অ্যানা তাতানগেলো। ছবি: এএফপি

৪ / ১৬
ইরাকে কুর্দি সম্প্রদায়ের এই মেয়েটি তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরে আপেলে নকশা কাটছেন। লবঙ্গ দিয়ে আপেলে নকশা করা কুর্দি ঐতিহ্যে শান্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। ছবিটি বুধবার ইরাকের আরবিল এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৬
স্পেনে বিশ্ব বাস্কেটবল প্রতিযোগিতায় সেনেগাল ও আর্জেন্টিনার খেলা চলাকালে বল হাতে একজন চিয়ারলিডার। ছবিটি বুধবার সেভিলার পালাসিও মিউনিসিপাল দে দেপোরতেস থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৬
মোনাকোর ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার চল্লিশের দশকের পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন এই তিন তরুণী। ছবিটি মোনাকো প্যালেসের সামনে থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৬
ফ্রান্সে বিশ্ব অশ্বারোহী প্রতিযোগিতায় পুরুষ এককের বিশেষ পর্বে ঘোড়া নিয়ে কসরত দেখাচ্ছেন ফ্রান্সের কেভিন স্তাউ। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

৮ / ১৬
যুক্তরাজ্যের লন্ডনে টেমস উত্সব উপলক্ষে কাঠের তৈরি ৬৯ ফুট লম্বা এই জলহস্তীর ভাস্কর্যটি ভাসিয়ে দেওয়া হয়। ছবিটি বুধবার লন্ডনের টেমস নদীর তীর থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ১৬
ভারতের মুম্বাইয়ে সাগরতীরে মেরিন ড্রাইভ এলাকায় বুধবার এই রংধনু দেখা দেয়। ছবি: এএফপি

১০ / ১৬
পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বৃষ্টি শুরু হলে তাহির উল কাদরির সমর্থকেরা গাছের নিচে ছাতা মাথায় দিয়ে বসে পড়েন। ছবিটি আজ ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ১৬
কানাডায় টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কানাডার অভিনেত্রী সারাহ গাদন। ছবিটি টরন্টো থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ১৬
জার্মানির ডুসেলডর্ফে আর্জেন্টিনা ও জার্মানির ফুটবল প্রীতিম্যাচ শুরু হওয়ার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে সংগীত পরিবেশনা। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ১৬
বগুড়ায় ২০-দলীয় জোটের ডাকে আজ আধাবেলা হরতাল চলাকালে শহরের সাতমাথা এলাকার চিত্র। ছবিটি আজ দুপুর সোয়া ১২টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ১৬
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জোয়ারের পানিতে ভেঙে গেছে বেড়িবাঁধ। এতে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে অভ্যন্তরীণ যোগাযোগ। ঝুঁকি নিয়ে শুধু একটা বাঁশের ওপর দিয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা। ছবিটি চারিপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৬
বিপ্লবগ্যাসের দাবিতে বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের মানববন্ধন। ছবি: মইনুল ইসলাম

১৬ / ১৬
রাজধানীর ২৮টি বিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদে এবং ভেঙে ফেলা প্রাথমিক বিদ্যালয়গুলো পুনর্নির্মাণের দাবিতে আজ রাজধানীর বেইলি রোডে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ এক ছাত্র গণসমাবেশের আয়োজন করে। সেখানে অংশ নেওয়া বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে। ছবি: সাজিদ হোসেন