ছবিতে আজ (০৫ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
ইসরায়েলি হামলায় আহত হয়েছে দু মাস বয়সী ফিলিস্তিনি শিশু সুলায়মান। সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার একটি হাসপাতালে তাকে চিকিত্সা দেওয়া হয়। ছবি: এএফপি

২ / ১৯
ব্যালট পেপার হাতে আফগান নির্বাচন কমিশনের একজন কর্মী। দেশটিতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনা চলছে। এই ফলাফলের ওপর দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে। রাজধানী কাবুল থেকে গতকাল ছবিটি তোলা। ছবি: এএফপি

৩ / ১৯
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গুকোভোর কাছে একটি শিবিরে বিশ্রাম নিচ্ছেন ইউক্রেনের সেনারা। মস্কোপন্থী বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ এড়াতে ইউক্রেনের চার শতাধিক সেনা সীমান্ত পার হয়ে চলে এসেছেন বলে দাবি করেছে রাশিয়া। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি

৪ / ১৯
উষ্ণ বিকেলে কাজ আর কি, পানি ছোড়াছুড়ির আনন্দে মেতেছে লিথুয়ানিয়ার এক দল মানুষ। ছবিটি সোমবার রাজধানী ভিলনিয়াস থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৯
পদ্মায় ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের আপনজনদের আহাজারি। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৬ / ১৯
তোবার শ্রমিক সংগ্রাম কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিজিএমইএ ভবন ঘেরাও করা হয়। ছবি: মনিরুল আলম

৭ / ১৯
ভারতের হায়দরাবাদে সোমবার ‘এন্টারটেইনমেন্ট’ ছবির প্রচারণামূলক অনুষ্ঠানে বলিউড তারকা অক্ষয় কুমার ও তামান্না। ছবি: আইএএনএস

৮ / ১৯
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি বালকের লাশ নিয়ে যাচ্ছে শোকার্ত গাজাবাসী। ওই বালকের শিশুবোনটিও একই হামলায় নিহত হয়। সোমবার রাফা থেকে তোলা ছবি। ছবি: এএফপি

৯ / ১৯
চীনে মোম জ্বেলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে শিশুদের সমবেদনা। ছবিটি সোমবার জিয়াংসু প্রদেশের ইয়াংঝাউ থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ১৯
‘দ্য হানড্রেড-ফুট জার্নি’ চলচ্চিত্রের বিশ্বব্যাপী মুক্তির জন্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রযোজক অপরা উইনফ্রে ও স্টিভেন স্পিলবার্গ। ছবিটি গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৯
চলন্ত বাড়ি। ঘুরে বেড়ানো হলো, আবার পরিবারের সবাই মিলে বাড়ির পরিবেশে থাকাও হলো। ছবিটি গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের কলোরাডো থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ১৯
জাপানের টোকিওতে আজ সোমবার প্রচণ্ড গরমে শিশুরা ফোয়ারার পানিতে ভিজছে। ছবি: এএফপি

১৩ / ১৯
জাপানের টোকিওতে তাপমাত্রা বর্তমানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে ছেলেকে কাঁধে নিয়ে ফোয়ারার পানিতে ভিজে উচ্ছ্বসিত বাবা। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ১৯
ভয়াবহ ভূমিকম্পে ধসে যাওয়া নিজের বাড়িতে স্ত্রী-সন্তানের মৃতদেহ খুঁজতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লুই জিয়ালি (মাঝে) নামের এক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার চীনের ইউনান প্রদেশের ভূমিকম্পকবলিত এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ১৯
মেয়ে, মেয়ের জামাই ও নাতনির খোঁজে মা শাহানা বেগমের আহাজারি। মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের নিখোঁজ যাত্রীদের স্বজনেরা পদ্মার পাড়ে অপেক্ষায় আছেন। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

১৬ / ১৯
যশোরের মনিহার এলাকায় আনারসের হাটে মধুপুরের রসাল আনারসের জন্য খুচরা বিক্রেতারা ভিড় জমিয়েছেন। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৭ / ১৯
খানাখন্দে ভরা চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার সড়ক। অল্প বৃষ্টিতে এখানে জমে যায় পানি। এতে যানবাহন চলাচলে অসুবিধা হয়। দুর্ভোগে পড়ে পথচারীরা। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৮ / ১৯
ইলিশের ভরা মৌসুম। কিন্তু সাগরে চলছে তিন নম্বর সতর্কসংকেত। বেতারে আবহাওয়ার খবর শুনছেন এক জেলে। সংকেত নামলেই নেমে পড়বেন সাগরে। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৯ / ১৯
নড়াইলের কালিয়া থানার বাহিরডাঙ্গা গ্রামে রফিউল ইসলাম খাঁনের বাড়িতে অভিযান চালিয়ে ৩৪ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার করা হয়। যশোর র‌্যাব-৬-এর সদস্যরা আজ মঙ্গলবার এটি উদ্ধার করেন। এর দাম ১ কোটি ৩৬ লাখ টাকা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর