ছবিতে আজ (০৫ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
ধান খেতে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন এক কৃষক। হুট করে এক পাখি গিয়ে বসে পড়ল কৃষকের মাথালে। ছবিটি আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার মধ্যকাতুলী গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২ / ২৯
বৃষ্টির পানি জমেছিল ধান খেতে। রোদের ফলে এই পানি শুকিয়ে যাচ্ছে। সেই সুযোগে দুই শিশু খেতের কাদা পানিতে মাছ ধরায় মেতেছে। ছবিটি আজ বুধবার সিলেট সদর উপজেলার নীলগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৩ / ২৯
যুক্তরাষ্ট্রের ওহাইও ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়শিপের প্রশিক্ষণ চলাকালে মাঠের এক কোণে বসে বাদাম খাচ্ছে কাঠবিড়ালিটি। ছবিটি মঙ্গলবার ফায়ারস্টোন কান্ট্রি ক্লাব থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২৯
দক্ষিণ কোরিয়ার সিউলে একটি কনসার্টে দেশটির জনপ্রিয় ব্যান্ড দল কে-পপ গ্রুপ হ্যালো ভেনাসের সদস্যদের পরিবেশনা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৫ / ২৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডিজনি এবিসি টিভি সিরিজ ‘কোয়ানটিকো’-এর একটি অনুষ্ঠানে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৬ / ২৯
কলরাডোর ডেনভারে মঙ্গলবার সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন-প্রত্যাশী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স

৭ / ২৯
ভারতের মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইকের ১৫ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বলিউড তারকা সোহা আলী খান। সোমবার তোলা ছবিটি মঙ্গলবার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস

৮ / ২৯
রাশিয়ার কাজানে আয়োজিত ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নারীদের উচ্চ লম্ফ প্রতিযোগিতায় কানাডার লিজান রিচার্ডের কারিশমা। ছবিটি মঙ্গলবার কাজানকা নদীর পাশ থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২৯
রাজধানীর বনানী পুলিশ বক্সের সামনে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। ফিটনেসবিহীন গাড়ির কাগজপত্র দেখছেন পুলিশ সদস্যরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২৯
রাজশাহী নগরের দরিখরবোনা মোড় এলাকায় রেলক্রসিংয়ে এক সিগন্যালম্যানকে এভাবেই ঝুঁকি নিয়ে ট্রেনকে সিগন্যাল দেখাতে দেখা গেল। ছবিটি আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১১ / ২৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডিজনি এবিসি টেলিভিশন গ্রুপস ২০১৫ এর সামার প্রেস ট্যুরে মার্কিন অভিনেত্রী এ জে মিশালকা। ছবিটি মঙ্গলবার বেভারলি হিলটন হোটেল থেকে তোলা। ছবি: এএফপি

১২ / ২৯
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ফরিদপুর সদরের আইজদ্দিন মাতুব্বরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটিতে। শিক্ষার্থীদের খেলাধুলা তাই বন্ধ। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৩ / ২৯
সিলেটের বিভিন্ন এলাকায় এবার আনারসের ভালো ফলন হয়েছে। প্রতিদিন এসব আনারস বিক্রির জন্য ট্রাকে করে বিভিন্ন এলাকায় নেওয়া হয়। প্রতি হালি আনারস পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। ছবিটি সিলেট নগরের ফলের আড়ত কদমতলী থেকে আজ বুধবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৯
রাজধানীর বিমানবন্দর সড়কে বনানী পুলিশ ফাঁড়ির সামনে প্রচণ্ড রোদে ছায়া পেতে বিলবোর্ডের নিচে বাসের জন্য অপেক্ষা। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১৫ / ২৯
মহাসড়কে তিন চাকার ধীরগতির যান চলাচল নিষিদ্ধ করা হলেও বিকল্প যানবাহনের ব্যবস্থা করা হয়নি। এ কারণে ঝুঁকি নিয়ে পিকআপে করে গন্তব্যে ছুটছে মানুষ। ছবিটি বুধবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে তোলা। ছবি:জুয়েল শীল, চট্টগ্রাম

১৬ / ২৯
ফরিদপুরে অনেক মাছচাষি পুকুরে রুই-কাতলার পোনা উৎপাদন করে বিক্রি করেন। বর্ষা মৌসুমে পোনার চাহিদা বেড়ে যায়। বিক্রির জন্য পোনা ধরছেন কয়েকজন মাছচাষি। বুধবার সকালে ফরিদপুর সদরের খিদির বিশ্বাসেরডাঙ্গি এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৭ / ২৯
ভারতের মধ্য প্রদেশে গতকাল মঙ্গলবার রাতে কয়েক মিনিটের মধ্যে হারদা এলাকার একটি সেতু ভেঙে দুটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ২৭জন নিহত হয়েছেন।  স্থানীয় সময় রাত ১১টার দিকে মুম্বাই থেকে বারানসিগামী কামায়ানি এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়। মিনিট কয়েক পরে বিপরীত দিক থেকে আসা জাবালপুর থেকে মুম্বাইগামী জনতা এক্সপ্রেসের ইঞ্জিন ও চারটি বগি একই স্থানে লাইনচ্যুত হয়। বন্যার পানিতে রেললাইনটি দুর্বল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: রয়টার্স

১৮ / ২৯
বিআরটিএ আদালত-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিস নাগের নেতৃত্বে আজ বুধবার কারওয়ান বাজার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসে। যান চলাচলসংক্রান্ত বিভিন্ন ধরনের অপরাধের জন্য আদালত ১৭টি মামলা দায়ের করেন। এর মধ্যে জরিমানা ১৫০০০ টাকা, চারটি গাড়ি ডাম্পিং করা ও চারজনকে কারাদণ্ড দেওয়া হয়। ছবি-সাইফুল ইসলাম

১৯ / ২৯
বগুড়া সদরের শাখারিয়া গ্রামের শিবতলা ডাঙায় বর্ষার পানিতে টইটুম্বুর। এতে বেড়ে গেছে মাছের আনাগোনা। সেখানে মাছশিকারিরা দল বেঁধে বড়শি ফেলেছেন। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২৯
ভবনের সৌন্দর্য বর্ধনে কাজ করছেন দুই নির্মাণশ্রমিক। এতে ঢাকার সুউচ্চ ভবনগুলোর নির্মাণশৈলী বেশ নান্দনিক হয়ে উঠছে। ছবিটি নগরের বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২১ / ২৯
তুরস্কের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির বিদায়ী রাষ্ট্রদূত হারসেইন মাফতুগুলু আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৯
রাজশাহী সামাজিক বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলায় গাছ দেখছেন বৃক্ষপ্রেমীরা। ১৫ দিনব্যাপী এই মেলা চলবে ১২ আগস্ট পর্যন্ত। ছবিটি বুধবার রাজশাহী সিটি করপোরেশন চত্বর থেকে দুপুর ১২টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২৩ / ২৯
পিরোজপুরের নেছারাবাদের পেয়ারার কদর দেশ ছেড়ে বিদেশেও ছড়িয়ে গেছে। এখানকার কয়েক হাজার চাষি এ পেশায় নিয়োজিত। ছবিটি আজ (৫ আগস্ট) কুড়িয়ানা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২৪ / ২৯
গত কয়েক দিনে চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের বিভিন্ন দোকানে জোয়ারের পানি ঢুকে ভিজে গেছে পণ্য। সেসব পণ্য এখন শুকানো হচ্ছে বিপণিবিতানের ছাদে। ছবিটি  আজ (৫ আগস্ট) দুপুরে খাতুনগঞ্জের নবি সুপার মার্কেটের ছাদ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

২৫ / ২৯
এই তরুণীর সাইকেল চালানো দেখেই বোঝা যায় তরুণীদের সাইকেল চালানোর আগ্রহ আগের তুলনায় অনেক গুণে বেড়েছে। রাজধানীর ধানমন্ডির একটি সড়ক থেকে বুধবার ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ২৯
বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা প্রথম সেতু) টোলমুক্ত করার দাবিতে আজ বুধবার টানা পঞ্চম দিনের মতো সেতু অবরোধ করে বিক্ষোভ করেছেন যানবাহনের শ্রমিক ও মালিকেরা। এতে চরম দুর্ভোগে পড়েছে আরিফুর রহমানসহ অনেক সাধারণ মানুষ। কেরানীগঞ্জের ইকুরিয়ার বাসিন্দা আজিজুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভ্যানেই হাসপাতালে নিয়ে যাচ্ছেন ছেলে আরিফুর রহমান। ছবি: হাসান রাজা

২৭ / ২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এভাবে দীর্ঘদিন আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। এতে হলের সৌন্দর্য, পরিবেশ নষ্ট হচ্ছে। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ২৯
গাছ লাগানোর উপযোগী সময় ভাবা হয় বর্ষা মৌসুমকে। তাই গাছের বিক্রি বেড়েছে নার্সারিগুলোতে ৷ নার্সারির গাছ পরিচর্যা করছেন একজন বিক্রেতা ৷ ছবিটি বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকার একটি নার্সারি থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৯ / ২৯
ঢাকার উড়ালসেতুগুলোর স্থাপনায় কোনো ধরনের পোস্টার লাগানো এবং দেয়াল লিখন নিষিদ্ধ। কিন্তু ঢাকা সিটি করপোরেশনের এই নিষেধাজ্ঞা তোয়াক্কা করছে না কেউ। কর্তৃপক্ষও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছবিটি বুধবার সকালে খিলগাঁও রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম