রাশিয়ার রাজধানী মস্কোতে গতকাল শনিবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গোঁফ-দাড়ি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সেখানে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় আসা এক শিশু নকল গোঁফ লাগিয়ে দেখছে তাকে কেমন দেখায়। ছবি: রয়টার্স
৬ / ১৯
রাজধানীর বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আজ রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: মনিরুল আলম
৭ / ১৯
ঝড়ে কুষ্টিয়ার গড়াই নদীর ওপর বাঁশের সেতুটির একাংশ ভেঙে পড়েছে। ফলে কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নের সঙ্গে সদরের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ঘাটে থাকা মাত্র দুটি নৌকা হরিপুরের যাত্রীদের সদরে আনা-নেওয়া করছে। ছবিটি আজ সকালে গড়াই নদীর তীরে হরিপুর ইউনিয়ন থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
৮ / ১৯
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ রোববার সকালে ৯টা ৫৫ মিনিটে গুলশানে নিজের কার্যালয় থেকে বের হন খালেদা জিয়া। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১৯
দুর্নীতির দুই মামলায় আদালতে হাজিরা দিতে তিন মাস পর গুলশানে নিজের কার্যালয় থেকে আজ বের হন খালেদা জিয়া। ছবি: সাইফুল ইসলাম
শনিবার রাতের ঝড়ে গাছটি পড়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালের প্রধান ফটকের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে রোগীদের হাসপাতালে যেতে দুর্ভোগে পড়তে হয়। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৬ / ১৯
শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে আজ রোববার বিকেলে অবরোধ-হরতালে মানুষ হত্যার দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জমায়েত ও গণপদযাত্রা কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। ছবিটি রাজধানীর পরীবাগ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৭ / ১৯
বাঁশি-বাদ্য ছাড়া বাংলা নববর্ষের কথা ভাবাই যায় না। নববর্ষ সামনে রেখে কুমিল্লা নগরের সংরাইশ বৈরাজ্ঞি পাড়ায় বাঁশি তৈরি করছেন খোকন। প্রতিটি বাঁশি দুই টাকা দরে বিক্রি করেন তিনি। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১৮ / ১৯
আর মাত্র কদিন পরই পয়লা বৈশাখ। তবে এখনই বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম্য খেলায় মেতে উঠেছেন রংপুরের গঙ্গাচড়ার কাগজিপাড়া গ্রামের বাসিন্দারা। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৯ / ১৯
তালগাছের পাতায় বাসা বুনছে বাবুই। ছবিটি আজ রোববার রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর