ছবিতে আজ (০৫ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ-সংলগ্ন কারওয়ান বাজার এলাকায় সমাবেশ করেন। ছবি: জাহিদুল করিম

২ / ২১
জাপানের রাজধানী টোকিওতে আজ নতুন বছরের শেয়ার বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে ইলেকট্রনিকে বোর্ডের সামনে ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরা নারীরা। ছবি: রয়টার্স

৩ / ২১
টোকিওর তসুকিজি মাছের বাজারে তোলা হয়েছে ১৮০ কেজি ওজনের এই নীল-পাখনা টুনা মাছ। নতুন বছরের প্রথম বাণিজ্যিক দিনে আজ এ মাছটি ৩৭ হাজার ৫০০ ডলারের সমমূল্যে বিক্রি হয়েছে। কিনেছে ঐতিহ্যবাহী জাপানি খাবার সুশি বিক্রির চেইন রেস্তোরাঁ সুশি-জানমাই। ছবি: এএফপি

৪ / ২১
রাজধানীতে আজ সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহন কমে যাওয়ায় রাজপথে রিকশার অবাধ চলাচল। ছবিটি সকাল সাড়ে ১০টার দিকে ইস্কাটন এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

৫ / ২১
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থান করছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সঙ্গে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি: ফোকাস বাংলা

৬ / ২১
বিএনপির ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে আজ সোমবার ভোর থেকেই রাজধানীর নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ব্যাপক প্রস্তুতি নেয়। ছবিটি বিজয় নগর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৭ / ২১

৮ / ২১
বিএনপির ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ। ছবিটি আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২১
রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে মহানগর বিএনপির উদ্যোগে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে কালো পতাকা সমাবেশ। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১০ / ২১
আগুনে পুড়ে গেছে মোটরসাইকেল। রাজশাহী মহানগর উত্তরাঞ্চলীয় আওয়ামী লীগ শাখা কার্যালয়ে দুবৃ‌র্ত্তরা আগুন ধরিয়ে দিলে এ ঘটনা ঘটে। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১১ / ২১
নাশকতার আশঙ্কায় সারা দেশে আজ যানবাহনের সংখ্যা ছিল চাহিদার তুলনায় অনেক কম। অনেকক্ষণ অপেক্ষার পর দু–একটা বাস পাওয়া গেলে তার ছাদে বসে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন মানুষ। ছবিটি দুপুরে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক থেকে তোলা। ছবি: তানভীর আহমেদ, সিরাজগঞ্জ

১২ / ২১
দেশের রাজনৈতিক অঙ্গন এখন বেশ উত্তপ্ত, তার ওপর বনভোজন থেকে শুরু নানা ধরনের মাহফিল উপলক্ষে বেড়ে গেছে মাইকের চাহিদা। সারা দিন প্রতিটি মাইক ভাড়া দেওয়া হচ্ছে ৫০০ টাকায়। ছবিটি আজ সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বগুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: তানভীর আহমেদ, সিরাজগঞ্জ

১৩ / ২১
সিরাজগঞ্জ পৌর শহরে আজ সকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবিটি আজ পৌর শহরের ইবি রোড থেকে তোলা। ছবি: এনামুল হক, সিরাজগঞ্জ

১৪ / ২১
রাজধানীর নয়াপল্টনে আজ সোমবার বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই ব্যক্তিকে আটক করে পুলিশ। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২১
রাজধানীর ফকিরাপুল এলাকায় আজ দুপুরে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলেন। ছবি: ফোকাস বাংলা

১৬ / ২১
একটি ভবনের জানালার ওপর বাসা বেঁধেছে লক্ষ্মীপ্যাঁচার এই পরিবারটি। ছবিটি রাজশাহীর পবা উপজেলার পারিলা শাখা গ্রামীণ ব্যাংক ভবন থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৭ / ২১
কুষ্টিয়ার মজমপুর এলাকায় আজ সোমবার দুপুরে লাঠি হাতে মোটরসাইকেল মহড়া চালায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবিটি মজমপুর রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

১৮ / ২১
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় আজ সোমবার দুপুরে বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করেছে বিএনপি। ছবি: ফোকাস বাংলা

১৯ / ২১
গুলশান কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়া। ছবি: মনিরুল আলম

২০ / ২১

২১ / ২১
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদীঘি এলাকায় শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া