ছবিতে আজ (০৫ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে শরীর ভিজিয়ে নিচ্ছে শিশুটি। ছবিটি আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ২৩
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউসটনে সাউদার্ন ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার ভাষণ দেন প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স

৩ / ২৩
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে পরিবেশ দিবস। এ উপলক্ষে গতকাল এল সালভেদরের রাজধানী সান সালভেদরে মিছিল করেন পরিবেশবাদীরা। দূষণের ভয়াবহতাকে এভাবেই তুলে ধরেন কয়েকজন। ছবি: রয়টার্স

৪ / ২৩
বিশ্ব পরিবেশ দিবস আজ। এ উপলক্ষে বৃহস্পতিবার এল সালভেদরের রাজধানী সান সালভাদরে জড়ো হন পরিবেশবাদীরা। সেখানে এসেছিল শিশুও। ছবি: রয়টার্স

৫ / ২৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোল্ডেন ওয়ারিওরস ও ক্লিভল্যান্ড ক্যাভেরিয়ারসের মধ্যে হ্যান্ডবল খেলার প্রথমার্ধে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার অকল্যান্ডের ওরাকল অ্যারেনা থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৩
শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের ভক্তপুরের আকাশে ভোরের সূর্য। ছবিটি আজ বিশ্ব পরিবেশ দিবসে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৩
বিশ্ব পরিবেশ দিবসে আজ ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ উৎসবে গাছ লাগানো হয়। ছবি: সাজিদ হোসেন

৮ / ২৩
বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় এইচএসবিসি প্রথম আলো ঢাকা আঞ্চলিক ভাষা প্রতিযোগ উৎসব। ছবিটি আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

৯ / ২৩
মৌসুমি ফল খেজুর বাজারে উঠেছে। বাজারে কাঁদি প্রতি পাকা খেজুর বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। ছবিটি আজ সকালে বগুড়া শহরের দুই নম্বর রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৩
রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বাজেট পরবর্তী পর্যালোচনায় বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সাহাদাত পারভেজ

১১ / ২৩
প্রচণ্ড গরমে ভেলায় ভেসে শীতল হচ্ছে শিশুটি। ছবিটি আজ রংপুর সদর উপজেলার খলেয়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ২৩
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সকালে ফরিদপুর শহরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৩ / ২৩
এভাবে প্রতিদিন ট্যানারির অজস্র বর্জ্য ঢাকার বিভিন্ন নদী ও জলাশয়ে যোগ হচ্ছে। ছবিটি আজ বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ-সংলগ্ন কালুনগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৩
ফরিদপুরে কাঁঠালের ফলন ভালো হয়েছে। বিক্রির জন্য নছিমনে করে শহরে নিয়ে যাওয়া হচ্ছে কাঁঠাল। ছবিটি আজ দুপুরে ফরিদপুর শহরের আলীপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ২৩
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে গাছতলায় দোলনা টাঙিয়ে দোল খাচ্ছে শিশুটি। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার মুচিখালি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করি’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবেশভিত্তিক সংগঠন ‘সবুজের পথ’ এর আয়োজন করে। ছবিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৭ / ২৩
প্রখর রোদে ক্লান্ত হয়ে পড়েছেন সিলেট নগরের কদমতলীর এই তাল বিক্রেতা। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২৩
রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে ভাষা প্রতিযোগ-২০১৫-এর ঢাকা আঞ্চলিক উৎসবে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। প্রথম আলো-এইচএসবিসির উদ্যোগে আজ শুক্রবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: সাজিদ হোসেন

১৯ / ২৩
শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয় ন্যূনতম মজুরিসহ অন্যান্য দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও শ্রমিক সমাবেশ করে। ছবি: আশরাফুল আলম

২০ / ২৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি ও পতাকা দিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক সাজানো হচ্ছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের (সাবেক রূপসী বাংলা) সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৩
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন উপস্থিত ছিলেন। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৩
রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গান পরিবেশন করছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। আজ শুক্রবার দুপুরে শ্রেয়া ঢাকায় এসে পৌঁছান। ছবিটি আজ সন্ধ্যায় তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২৩ / ২৩
গান পরিবেশনের একপর্যায়ে শ্রেয়া ঘোষাল। ছবিটি আজ সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টার থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ।