ছবিতে আজ (০৫ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পরে প্রেসিডেন্ট ভবনে আনন্দে মেতেছে চিলির ফুটবল দল। ছবি: রয়টার্স

২ / ২২
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে গুয়াতেমালা সিটিতে বিক্ষোভ। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৩ / ২২
কোপা আমেরিকা ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর জাতীয় পতাকা উড়িয়ে চিলির রাস্তায় আনন্দ। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৪ / ২২
গ্রিসের এথেন্সে গণভোট হচ্ছে আজ রোববার। ভোট দেওয়ার পর বের হয়ে আসছেন এক বৃদ্ধা। অর্থনৈতিক সংকট থেকে রেহাই পেতে ঋণদাতাদের কঠোর শর্তসংবলিত পুনরুদ্ধার প্রস্তাব মেনে নেওয়া হবে কি না—সে বিষয়ে এই গণভোট চলছে। ছবি: রয়টার্স

৫ / ২২
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হবে। খেলা ঘিরে উল্লসিত দর্শকেরা। টাইগারদের সমর্থনে অনেক দর্শক বাঘের মতো সেজেছেন। ছবি: সাজিদ হোসেন

৬ / ২২
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে দর্শকদের লাইন। ছবি: সাজিদ হোসেন

৭ / ২২
দক্ষিণ আফ্রিকার একের পর এক উইকেট পতনে উল্লসিত শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি। ছবি: সাজিদ হোসেন

৮ / ২২
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিভিন্ন দাবিতে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: হাসান রাজা

৯ / ২২
রাজধানীর বিভিন্ন সড়কে আজ রোববার ছিল অসহনীয় যানজট। ছবিটি তোপখানা রোড থেকে তোলা। ছবি: হাসান রাজা

১০ / ২২
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত মূসক প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আজ রোববার সকালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে যায়। জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। ছবি: হাসান রাজা

১১ / ২২
চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েনলিংয়ে গতকাল (৪ জুলাই) জুতার একটি কারখানার ভবন ধসে পড়ে। এতে নয়জন নিহত হন। আহত হন অনেকে। তাঁদের মধ্যে ৪০ জনের বেশি শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়ে আছে কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

১২ / ২২
বগুড়া-নাটোর মহাসড়কের বিভিন্ন জায়গায় ইট-সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও কোথাও ইট বসিয়ে সাময়িক সংস্কারও করা হয়েছে। তবে টানা বৃষ্টির মধ্যে তা টেকেনি। ছবিটি আজ রোববার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২২
মাঠে জমে গেছে বর্ষার পানি। সেখানে বড়শিতে টোপ দিয়ে মাছ শিকার করেছেন তিন মৎস্যশিকারি। ছবিটি রোববার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ২২
জমিতে ধানের চারা লাগানোর জন্য বীজতলা থেকে চারা তুলছেন কৃষক আরশেদ আলী। ছবিটি গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি ভেলার বিল থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৫ / ২২
দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক। দীর্ঘদিন ধরে মেরামত না করায় সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি রোববার দুপুরে ধোপাগুল এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২২
ভেনেজুয়েলার আপুরে রাজ্যের গুয়াসদুয়ালিতা শহরে বন্যার পানিতে ডুবে যাওয়া সড়ক পার হচ্ছেন এক ব্যক্তি। প্রচণ্ড বৃষ্টিতে দুটি নদীর পানি বেড়ে এই শহরে বন্যার ফলে প্রায় নয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ছবি: রয়টার্স

১৭ / ২২
আসছে রথাযাত্রা উপলক্ষে আহমেদাবাদে স্থানীয়ভাবে পরিচিত ‘মালখাম্ব’-এর অনুশীলন করছে একদল ছেলে। ১৮ জুলাই রথযাত্রা। ছবি: রয়টার্স

১৮ / ২২
বিশ্বকাপের পর কোপা আমেরিকাতেও সিলভার মেডেল নিয়ে সান্ত্বনা খুঁজতে হচ্ছে লিওনেল মেসিকে। টাইব্রেকারে ৪-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল চিলি। এটাই চিলির প্রথম কোনো বড় শিরোপা। ছবি: রয়টার্স

১৯ / ২২
এই লড়াই জিততে হলে হতে হবে আয়রনম্যান! আজ রোববার ফ্রাঙ্কফুর্টে আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘ম্যারাথন’ সাঁতারে প্রতিযোগীরা। ছবি: এএফপি

২০ / ২২
খালের এক পাড়ে বনশ্রী অন্য পাড়ে আফতাব নগর। দীর্ঘদিন ধরে পারাপারের একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। পারাপারের একমাত্র বাহন নৌকা। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার লোক পার হয়। ছবিটি আজ রোববার বিকেলে রাজধানীর বনশ্রী থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২২
আজ রোববারের বৃষ্টিতে পুরান ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ছবি: আবদুস সালাম।

২২ / ২২
ঢাকার মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পদচারী সেতুর (ফুটওভার ব্রিজটির) মাঝখান দিয়ে টানা হয়েছে ডিশ ও ইন্টারনেটের তার। এতে স্কুলের শিক্ষার্থী ও পথচারীদের পারাপারের সময় প্রায় হোঁচট খেয়ে পড়তে হয়। ছবিটি রোববার দুপুরে শেওড়াপাড়া থেকে তোলা। ছবি: আশরাফুল আলম।