ওয়াশিংটনের এলিপসে বার্ষিক ন্যাশনাল ক্রিসমাস ট্রি লাইটিং অনুষ্ঠানে সপরিবারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
২ / ১০
আর্জেন্টিনার এক পাওয়ারচেয়ার ফুটবলার বল ঠেলে দিচ্ছেন তাঁর সহযোগীকে। নভেম্বরে বুয়েনস এইরেস থেকে তোলা ছবিটি আজ প্রকাশিত। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ পাওয়ারচেয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম আর্জেন্টাইন দল অংশ নিতে যাচ্ছে। ছবি: এএফপি
৩ / ১০
ভারতের আসাম রাজ্যের তেজপুরে বিন্দুকুড়ি এলাকায় বৃহস্পতিবার রেলপথ পার হয় একটি বন্য হাতি। ছবি: আইএএনএস
৪ / ১০
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতা-কর্মীরা আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ফোকাস বাংলা
৫ / ১০
প্রথম আলোর কুষ্টিয়া কার্যালয়ে আজ সকালে গণিত উৎসবে অংশ নিতে ইচ্ছুক ওই অঞ্চলের শিক্ষার্থীদের নিবন্ধন করা হয়। ছবি: তৌহিদী হাসান
৬ / ১০
ছুটির দিনের সকালে লাটিম খেলায় মেতেছে শিশুরা। ছবিটি আজ সকালে রংপুরের হারাগাছ পৌরসভার দরজিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৭ / ১০
কাঁধের বাঁকে ঝোলানো এই কলা বিক্রি করেই চলে মাহতাব আলীর ছয় সদস্যের সংসার। ছবিটি আজ বেলা একটার দিকে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৮ / ১০
খেতের ফুলকপি তুলে পাইকারকে দিচ্ছেন এক কৃষক। ছবিটি আজ রংপুরের মিঠাপুকুরের রানীপুকুর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৯ / ১০
ফেলনা কনডেন্সড মিল্কের কৌটা দিয়ে বানানো হচ্ছে মশার কয়েল, বোতাম, সুইসহ বিভিন্ন জিনিস। ছবিটি আজ রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১০ / ১০
সড়কে টায়ারে আগুন জ্বেলে শ্রমিকদের বিক্ষোভ। কুমিল্লায় পরিবহন শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে আজ সকাল থেকে জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-চট্টগ্রামসহ দেশের কোথাও কোনো বাস ছাড়েনি। ছবি: এম সাদেক, কুমিল্লা