ছবিতে আজ (০৫ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
ইবোলা পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, তাই নিয়ে সভা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গে স্বাস্থ্য ও মানবিক সেবাবিষয়ক মন্ত্রী সিলভিয়া বারওয়েল (বাঁয়ে) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস (ডানে)। ছবিটি মঙ্গলবার হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষ থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৩
আম্মু, তুমি লক্ষ্মী! ঠিক এ কথাই যেন মূর্ত জলহস্তীর এই শাবকটির মধ্যে। ছবিটি মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস চিড়িয়াখানা থেকে তোলা। গত ৩১ অক্টোবর মা ‘মারা’ এই শাবকটি প্রসব করে। ছবি: এএফপি

৩ / ১৩
মেক্সিকোতে নিখোঁজ ৪৩ জন শিক্ষার্থীর স্বজন ও শুভানুধ্যায়ীরা মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য পেতে তাঁরা অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো কারামের সঙ্গে বৈঠক করতে যান। ছবি: এএফপি

৪ / ১৩
মেক্সিকোর ঐতিহ্যবাহী ক্লগ নাচে অংশ নিয়েছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। ছবিটি মঙ্গলবার মেক্সিকো সিটির কাম্পেচে থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৩
ড্রাগন বোট নিয়ে চলছে নৌকাবাইচ। ছবিটি আজ ভিয়েতনামের নমপেনের তনলে স্যাপ নদী থেকে তোলা। সেখানে তিন দিনব্যাপী জল উৎসবের প্রথম দিন আজ। ছবি: এএফপি

৬ / ১৩
জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীর ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ছবিটি আজ বেলা ১১টায় তোলা। ছবি: জাহিদুল করিম

৭ / ১৩
ফাঁকা রাস্তার পাশে ক্রেতার অপেক্ষায় এক ঘোল বিক্রেতা। ছবিটি আজ রাজশাহীর জিরোপয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৮ / ১৩
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সমর্থনে রাজশাহী নগরের বহরুমপুর এলাকায় আজ আগুন জ্বেলে শিবির-কর্মীদের বিক্ষোভ। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৯ / ১৩
জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান টয়োটা মোটরের শোরুমে গাড়ি দেখছেন ক্রেতারা। ছবিটি আজ জাপানের রাজধানী টোকিও থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ১৩
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে নৃত্যনাট্য পরিবেশন করে অস্ট্রেলিয়ার ক্লাসিক্যাল ব্যালে নৃত্যশিল্পীদের সবচেয়ে বড় দল দ্য অস্ট্রেলিয়ান ব্যালে। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি

১১ / ১৩
সরষে ফুল থেকে মধু আহরণের কাজ শুরু হবে অগ্রহায়ণ মাস থেকে। তাই এখন মৌমাছিগুলোকে চিনির পানি খাইয়ে পরিচর্যার কাজ চলছে। ছবিটি গতকাল মঙ্গলবার রাজবাড়ী সদরের বসন্তপুর বেসকোলা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১২ / ১৩
বিক্রির জন্য গরুর দুধ নিয়ে গৃহস্থরা ভোরে হাজির হন ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের মুন্সিবাজারে। ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয় প্রতি লিটার দুধ। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১৩ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে একটি সুভেনির শপে স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি