নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (ডানে) সঙ্গে কথা বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপির প্রার্থী কিরণ বেদি (বাঁয়ে)। মঙ্গলবার নয়াদিল্লিতে তোলা ছবিটি আজ প্রকাশিত। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দিল্লির ওই নির্বাচনে মোদির জনপ্রিয়তার প্রথম পরীক্ষা হবে বলে ধারণা করা হচ্ছে। ছবি: এএফপি
২ / ১৩
ভারতের গুয়াহাটিতে ‘নজরানা ভ্যালেন্টাইনস ডে অফার’ গয়না প্রদর্শনীতে ভারতীয় অভিনেত্রী বর্ষা রানী বিশায়া। ছবিটি বুধবার তোলা। ছবি: আইএএনএস
৩ / ১৩
তুষার ছাওয়া চারণভূমিতে তিনটি ঘোড়া। ছবিটি বুধবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বাউচেস-দু-হুঁয়োর ক্যামার্গ রিজিওনাল ন্যাচারাল পার্ক থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৩
তুষারে ছেয়ে গেছে চারদিক। এর মধ্যেই সন্তানকে নিয়ে খেলায় মেতে উঠেছেন একজন বাবা। ছবিটি বুধবার স্পেনের নাভারের সান মিগুয়েল দে আরালার স্যাংচুয়ারি থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৩
জাপানে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৬৬তম বার্ষিক সাপারো তুষার উৎসব। এতে বরফের ভাস্কর্য দেখছেন পর্যটকেরা। ছবিটি আজকের। ছবি: এএফপি
৬ / ১৩
বগুড়ায় আজ ভোরে পানবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে মারা যান পান ব্যবসায়ী শহীদুল ইসলাম। ছবিটি আজ সকালে বগুড়া শহরের তিনমাথা রেলগেটের বেলাইল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৭ / ১৩
অন্ধ মায়ের কান্না আজও থামছে না। বিএনপি জোটের হরতাল-অবরোধের কর্মসূচির সহিংসতায় পেয়ারা বেগম হারিয়েছেন ছেলে মোজাম্মেল হককে। চলমান সহিংসতায় গাড়িচালককে পুড়িয়ে মারার প্রতিবাদ ও সহিংস কর্মসূচি বন্ধের দাবিতে গাড়িচালকদের কাফনের কাপড় পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে মিছিল ও অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে চলে আসেন এ মা। ছবি: সাজিদ হোসেন
৮ / ১৩
হরতাল-অবরোধে সহিংসতায় গাড়িচালককে পুড়িয়ে মারার প্রতিবাদে ও সহিংস কর্মসূচি বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বৃহস্পতিবার মিছিল ও অবস্থান করেন গাড়িচালকেরা। ছবি: সাজিদ হোসেন
৯ / ১৩
হরতাল-অবরোধসহ সহিংসতায় কয়েকজন গাড়িচালক মারা যাওয়ার প্রতিবাদে ও সহিংস কর্মসূচি বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে মিছিল ও অবস্থান করেন গাড়িচালকেরা। ছবি: সাজিদ হোসেন
১০ / ১৩
পোড়ার যন্ত্রণায় একটু পর পর কেঁদে কেঁদে উঠছে সাত বছরের মরিয়ম। মা নারগিস নির্বাক হয়ে তাকিয়ে আছেন সন্তানের এ অবস্থা দেখে। গাজীপুরের একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে সাত বছরের মরিয়ম অগ্নিদগ্ধ হয়। ছবি: মনিরুল আলম
১১ / ১৩
গণজাগরণ মঞ্চ রাজধানীর শাহবাগে সমাবেশের আয়োজন করে। মঞ্চের দুই বছর পূর্তিতে তাদের এই আয়োজন। ছবি: মনিরুল আলম
১২ / ১৩
সুয়ারেজ লাইনের নোংরা পানিতে সয়লাব রাজধানীর মতিঝিল এলাকার গুরুত্বপূর্ণ সড়কের একাংশ। ছবিটি বৃহস্পতিবার মতিঝিলের এফবিসিসিআই ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম।
১৩ / ১৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি ফসলি জমি থেকে আজ বৃহস্পতিবার সাত ফুট লম্বা এই অজগরটি উদ্ধার করে গ্রামবাসী। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন বিভাগের কর্মকর্তাদের কাছে এটি হস্তান্তর করা হয়। ছবি: ফোকাস বাংলা